বলিউড অভিনেতা সাইফ আলী খান আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন। সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। তার শরীর স্থিতিশীল থাকলে আগামীকাল মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন বলেন একাধিক ভারতীয় সংমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আরও জানা যায়, আজ সোমবার পুলিশ সাইফের বয়ানও রেকর্ড করতে পারে।
অভিনেতার মা শর্মিলা ঠাকুর প্রতিদিনের মত আজ সোমবারও ছেলেকে হাসপাতালে দেখতে যান ।
গত ১৬ জানুয়ারি শরিফুল ইসলাম শেহজাদক নামে এক ব্যক্তি সাইফের বাড়িতে ডাকাতি করতে ঢুকে। বাঁধা দিতে গেলে অভিনেতার উপর উপর্যপুরি ছুড়িকাঘাত করেন তিনি। ছয়টি জখম তৈরি হয় তার হাত, ঘাড়, মেরুদণ্ডের কাছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।
পর্যবেক্ষণরত চিকিৎসকদের আগে দেওয়া বক্তব্য অনুযায়ী, বাড়িতে গিয়েও টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। অধিক নড়াচড়াতেও হতে পারে সমস্যা। অভিনেতার শরীরের আঘাতগুলো গুরুতর। যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। একই ভাবে সংক্রমণের সম্ভাবনাও থাকবে। তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে সাইফকে।
হামলার পর তিন দিন ধরে চিরুনিতল্লাশির পর সইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার কথা স্বীকার করেছেন তিনি।
হাসান