চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। তিন শতাধিক পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। দর্শকদের চাহিদার কারণে এবার এই ধারাবাহিকের সিজন-২ পর্দায় আনছে মাছরাঙা টেলিভিশন। আজ (সোমবার) থেকে প্রচার শুরু হবে এই সিজন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন প্রমুখ।
গত নাটকের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিল তার ভেতর সবচেয়ে বড় নাম কণা। এই গল্পের শুরুতেই কণা ফিরে আসে।
ফিরে এসেই কণা রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সঙ্গে দেখা হয় তার। রকির সঙ্গে দেখা হয়। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না। অবশেষে রন্টুই জানতে পারে কণা এসেছে তার খোঁজে। সে যেন পাগল হয়ে যায় কণার কাছে যাওয়ার জন্য, কণা তখন অপহরণকারীদের কাছে। সেখান থেকে নানা চেষ্টা করে কণাকে ছাড়িয়ে নিয়ে আসে রন্টু।
কিন্তু কণা কি সেই আগের কণা আছে? না নেই। দুজনের মাঝে বিরাট একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় কণার অতীত। রন্টুর এক কথা- সে কণাকে বিয়ে করবে। নানা প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে অনলাইনে ফিরে আসা মানুষগুলো জীবনে সাতপাকে ঘুরতে ঘুরতে আবার অফলাইনে চলে যেতে থাকে।
কলি