মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ জনপ্রিয় একটি পরিবার হলো কার্দাশিয়ান পরিবার, যারা হলিউডে নিজেদের বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। এমনকি এ পরিবারের পাঁচ বোন কিম, কাইলি, কেন্ডাল, খলো এবং কোর্টনির মধ্যে এখনো বেশ দৃঢ় সম্পর্ক রয়েছে। তবে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর মতো কাইলি এবং কেন্ডালের মধ্যে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি।
সাম্প্রতিক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে, তাদের মধ্যে কি কি পার্থক্য আছে। এর জবাবে মার্কিন টিভি ব্যক্তিত্ব কাইলি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও জানান, তাদের মধ্যকার পার্থক্যের তালিকা বেশ দীর্ঘ। ফ্যাশনের দিক থেকে দুই বোনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।
এ ছাড়াও নিজেকে অনেক বেশি মুক্তমনা দাবি করেন কাইলি। যদিও বোনের এ দাবির সঙ্গে একমত হতে না পেরে মজা করে কেন্ডালের জবাব, ‘তার এ মন্তব্য আমায় সারা রাত ঘুমাতে দেবে না।’
নিজেকে কিছুটা বেশি আত্মবিশ্বাসী বলেও দাবি করেন টিমোথি চালামেটের এই বর্তমান প্রেমিকা। নিজেকে সহজ-সরল, শান্ত স্বভাবের এবং বিতর্কবিমুখ বলেও মনে করেন এই মার্কিন তারকা।
বোন নিজেকে সব দিক থেকে এগিয়ে রাখায় একপর্যায়ে এসব কথা শুনে কিছুটা ব্যঙ্গাত্মকভাবেই কেন্ডালের প্রশ্ন, ‘তুমি কি নিজেকে আরও সুন্দরী এবং আরও ভালো আকৃতির বলে মনে করো?’ তখনই টনক ফেরে কাইলির, হয়তো বুঝতে পারেন বোনের চেয়ে নিজের অনেক বেশি প্রশংসা করে ফেলেছেন। তৎক্ষণাৎ কথার সুর নরম করে কেন্ডালের প্রশংসা করতে শুরু করেন তিনি।
/শাকিল