কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই শ্রাবন্তী ও রোশান সিং-এর বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছিল। অবশেষে আইনি প্রক্রিয়ায় অনেকটা নিঃশব্দেই চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেল এই দম্পতির।
গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিল। ভারতীয় গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশান সিং নিজে। তিনি বলেছেন, ‘সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।’
দীর্ঘদিন ধরে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল এই দম্পতির। এরপর সেপ্টেম্বরে তারা বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল উভয়ের স্বাক্ষর। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিল। তত দিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। আইনি বিচ্ছেদের পরেই রোশান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি বদলে ফেলেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন।
বিয়ে প্রসঙ্গে রোশান জানিয়েছেন, সবে মাত্র এক বন্ধন থেকে মুক্তি পেলেন। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নেবেন। তারপর চলতি বছরেই হয়তো অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করবেন। তবে এ সম্পর্কে এখনো শ্রাবন্তী কোনো মন্তব্য করেননি। তিনি অনেকটাই বিচ্ছেদ নিয়ে চুপ রয়েছেন।
/শাকিল