গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি আছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী।
রবিবার (২৯ জুন) রাতে অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন
ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী। আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদ্যন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। ১৫ ঘণ্টায় তিনি দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিসিআর) দিয়ে হৃদ্যন্ত্র সচল করা হয়েছে।’
তিনি আরও লেখেন, এখন মা লাইফ সাপোর্টে আছেন। ভেন্টিলেশন টিউব দিয়ে শ্বাস নিচ্ছেন। আর ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তিনি এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন। যে এ পোস্টটি পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আম্মুর জন্য দোয়া করুন। তাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’
মেহেদী/