সদ্যই লঞ্চ হয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবির ট্রেলার। এ উপলক্ষে মঞ্চে একসঙ্গে ভক্ত-অনুরাগীদের আবেগে ভাসিয়েছেন তারা। তার পর থেকেই প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকাকে ঘিরে নেটিজেনরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন।
দেবের সঙ্গে প্রেমের বিচ্ছেদের পর শুভশ্রী বিয়ে করেন টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীকে। এখন তাই ঘুরেফিরে এই নির্মাতার নামও সামনে চলে আসছে। শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকে উদযাপনও করছিলেন তিনি। তবে ছবির ট্রেলার লঞ্চের দিন সন্ধ্যার পর থেকেই নতুন করে আলোচনায় আসেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।
সেদিন শতাব্দী কারও নাম উল্লেখ না করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে পোস্টটি পড়ে সবার ধারণা তিনি প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্টটি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস।
বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা- আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’
উল্লেখ্য, রাজ যখন টলিউডে প্রথম কাজ শুরু করেন তখন তার স্ত্রী ছিল শতাব্দী। তবে ইন্ডাস্ট্রির অন্য নায়িকাদের সঙ্গে স্বামীর প্রেমের অভিযোগ তুলে বিচ্ছেদ করেন শতাব্দী। যদিও এর পেছনে শুভশ্রীর কোন যোগসাজোশ নেই।
পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই।
এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না। যদিও রাজ-শুভশ্রীর সংসারে এখন কোন অশান্তির গুঞ্জন নেই। তাদের ঘরে একটির সন্তান রয়েছে। বর্তমানে তারা একসঙ্গে বাইরে ছুটি কাটাচ্ছেন।
/এমএস