ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা

নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’
ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ। 

প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি। 

নাটকের গল্পে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার এক সময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রোলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, রয়েছে আরেক পরিবার যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এ দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগোবে নাটকের কাহিনি।

নাটকটি সম্পর্কে পরিচালক কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে, যারা যোগ্য হলেও সুযোগ পায় না। কারণ তারা তেল দিতে পারে না। আবার অনেক অযোগ্য মানুষ তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই কষ্ট থেকেই নাটকের গল্প লেখার অনুপ্রেরণা পাই।

একজন মানুষ যখন সত্য-মিথ্যার বাছবিচার না করে শুধু নিজের স্বার্থে তোষামোদ করে, তখন সে নিজের অজান্তেই ভুল পথে হাঁটে। এভাবেই সমাজ থেকে মেধা হারিয়ে যায়। নাটকের মাধ্যমে এই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, নাটকটি দর্শকের মনে প্রভাব ফেলবে।’ 

/এমএস  

অপ্সরার আন্তর্জাতিক অভিষেক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৫ এএম
অপ্সরার আন্তর্জাতিক অভিষেক
আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটালেন বাংলাদেশি-কানাডিয়ান মডেল ভিট তারকা অপ্সরা আলী। ছবি: সংগৃহীত

বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর প্যারিস ফ্যাশন উইক এক্স ফ্যাশন রিপাবলিকে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটালেন বাংলাদেশি-কানাডিয়ান মডেল ভিট তারকা অপ্সরা আলী। ফ্যাশন জগতের অন্যতম কেন্দ্র ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের মডেল ও ডিজাইনারদের সঙ্গে কাজ করার সুযোগ পান, যা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ ভেন্যু লা গ্যালারি বোরবোনে অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে ফ্যাশন, চলচ্চিত্র ও শিল্পচর্চার সমন্বয়ে এক বর্ণাঢ্য পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে একই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা অপ্সরা আলীর জন্য ছিল একেবারেই নতুন ও অনন্য।
তিনি জানান, অনলাইনে আবেদন করার পর নির্বাচিত হয়ে তিনি এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ পান। পুরো অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তার ভাষায়, ‘সেখানে ফিল্ম ইভেন্ট, বড় বড় ফ্যাশন শো এবং বিভিন্ন ধরনের আয়োজন ছিল, যা আমার কাছে সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

একজন বাংলাদেশি-কানাডিয়ান প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি জানান দিতে পেরে তিনি গর্বিত বলেও জানান। বিভিন্ন দেশের মডেল ও ডিজাইনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার পেশাগত দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশে কিছুটা পরিচিতি থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে তার। এই অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে তাকে আরও বড় সুযোগের দিকে এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন।
শোয়ের জন্য প্রস্তুতির বিষয়ে অপ্সরা আলী জানান, তিনি বিশেষভাবে নিজের লুক, র‍্যাম্প ওয়াক ও উপস্থাপনার ওপর মনোযোগ দেন, যাতে তাকে আরও আত্মবিশ্বাসী ও এলিগেন্টভাবে উপস্থাপন করা যায়। দীর্ঘ প্রস্তুতি ও মানসিক অনুশীলন তাকে আন্তর্জাতিক মানের পরিবেশে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে সহায়তা করেছে।

প্যারিসের এই অভিজ্ঞতাকে তিনি চ্যালেঞ্জের চেয়ে বেশি ‘অ্যাডভেঞ্চারাস’ বলে বর্ণনা করেন। কানাডা থেকে স্বল্প সময়ে প্যারিসে গিয়ে শোতে অংশ নেওয়া, শুটিং সম্পন্ন করা, ভিন্ন আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো এবং বিভিন্ন দেশের পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা–সব মিলিয়ে এটি ছিল তার জন্য এক অনন্য অভিজ্ঞতা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, তিনি আরও আন্তর্জাতিক ফ্যাশন শো, চলচ্চিত্র এবং ফটোশুটে কাজ করতে আগ্রহী। পাশাপাশি নিজের ক্যারিয়ারকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে চান তিনি।

গানেই লিজার ব্যস্ততা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:১১ পিএম
গানেই লিজার ব্যস্ততা
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজ । ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি গান। নতুন এই গানে বেশ সাড়া পাচ্ছেন লিজা। ইতোমধ্যে সারা দেশে শিল্পীদের স্টেজ শোর ব্যস্ততা কমলেও অর্থাৎ স্টেজ শো কম হলেও লিজা তারপরও মাসজুড়ে কিছু না কিছু স্টেজ শোতে পারফর্ম করছেন। 

ইতোমধ্যে মাসের শুরুতে ঢাকায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরাতেই একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন তিনি। এছাড়া মাসের শেষপ্রান্তে চট্টগ্রামেও একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে। স্টেজ শোয়ের বাইরে লিজা নিজের একমাত্র কন্যাকেই সময় দেন বেশি। মাঝে মধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি। তার সমসাময়িক অন্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহূর্তে হতাশ। বলা যায় এই মুহূর্তে দেশে স্টেজ শো একেবারেই কম। তবে কেন একেবারেই কম, কেনই বা হচ্ছে না গ্রামেগঞ্জে শহরে তা শিল্পীদেরও অজানা। তবে এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে আনুপাতিক হারে স্টেজ শো একেবারেই কম। যে কারণে শিল্পীরা তাদের আগামী নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই বলছেন এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে। আবার চাঙা হয়ে উঠবে আমাদের সংগীতাঙ্গন। গানে গানে মুখরিত হয়ে উঠবে শহর নগর বন্দর। 

লিজা বলেন, ‘এই মুহূর্তে স্টেজ শো খুবই কম। যে কটা হাতে আছে তা আগের তুলনায় অনেক কম। তারপরও চেষ্টা করছি আমার কাছে যেসব শোতে পারফর্ম করার প্রস্তাব আসে তা ব্যাটে বলে মিলে গেলে করার। কিন্তু শো-ই যদি কম থাকে তখন হিসাবনিকাশ কী-ই বা করব। তারপরও বিশ্বাস করি এই পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আর তোমার রোদেলা আকাশে গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে। শিগগিরই ভিডিও নির্মাণ করা হবে।’ 

এদিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে লিজার সঙ্গে সেখানে টানা বেশ কয়েকটি শোয়ের জন্য। কিন্তু লিজা তার দুই বছরের বাচ্চাকেই আপাতত সময় দিতে চান। কারণ, জীবনের এই মুহূর্তটা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। 

তিন নাটকে প্রশংসিত হিমি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
তিন নাটকে প্রশংসিত হিমি
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রুপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। ইতোমধ্যে ‘রুপার সংসার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। 

এই নাটকে নাম ভূমিকায় তিনটি বয়সের চরিত্রে অভিনয় করেছেন হিমি। নাটকটিতে রুপা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। অর্থাৎ তিনটি বয়সের চরিত্রই হিমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে হিমি এই নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। নাটকে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর। যথারীতি ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এই নাটকেও অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন হিমি। এছাড়া ‘ডিজিটাল হাবলু’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও সমাদৃত হচ্ছেন হিমি। 

হিমি বলেন, ‘রুপা চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার ওপর পরিচালক যে আস্থা রেখেছেন আমি তার আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনটি চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের গল্পে আবার ভিন্ন তিনটি বয়সের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। তারপরও অনেক কষ্ট করে কাজটি করেছি। নাটকটি প্রচারে এল এক সপ্তাহ আগে। প্রচারের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায় রুপার সংসারই তার প্রমাণ।

দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই নাটকটি দেখার মধ্যদিয়ে। আমার যারা নিয়মিত ভক্ত তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। কারণ তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আরও ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাই। এই দুজনের সঙ্গে আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে। যেসব নাটকে অভিনয় করে আমি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আমি আরও ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’

কারাগারে অভিনেতা জাহের আলভী

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন অভিনেতা জাহের আলভী। 

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’ বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত জাহের আলভীর পক্ষ থেকে আদালতে বলা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এছাড়া তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বলেও উল্লেখ করা হয়।

এর আগে এই মামলায় যাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। এছাড়া উচ্চ আদালতে আগাম জামিনসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার পরামর্শ পান জাহের আলভী।

/এসএল

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী হিসেবে পরিচিত মুস্তাফা মনোয়ার। তিনি গত চারদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার। 

মেরী জানান, রবিবার শিল্পীকে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা। 

তিনি আরও বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

জানা যায়, বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে। 

উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। তার কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তার তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

/এসএল