দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। রূপে গুণে অনন্য এই তারকার গোটা ভারতজুড়ে ভক্ত-অনুরাগীর সংখ্যা অনেক। তবে অভিনয়ের পাশাপাশি খোলামেলা কথার কারণেও বেশ পরিচিতি আছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে খোলামেলা কথা বলে নতুন করে আলোচনায় এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে তামান্নার অভিমত, সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে তামান্না বলেন, ‘‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন। তারা আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকেন। তারা সব সময় চান যেন নিজের কাজের জন্য আপনি লজ্জিত বোধ করেন।’’
অভিনেত্রী আর বলেন, ‘‘যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সে মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি।
কারণ আমাদের এভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি- কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম। কিন্তু এটা তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ দুনিয়ায় আমাদের অস্তিত্ব রয়েছে।’’
উল্লেখ্য, এর আগে গত বছর ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তামান্না। বিশেষ করে ছবির ‘আজ কি রাত’ গানটিতে এ তারকার নাচ ও অভিনয় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে।
/এমএস