ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। ইসলামকে ভালোবেসে ধর্মের টানে ছেড়ে দিয়েছেন অভিনয়। এজন্য চেহারায় এসেছে পরিবর্তনও। তামিম মৃধা এখন লম্বা দাড়ি রেখেছেন। এ ছাড়া তাকে প্রায়ই ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে দেখা যায়।
সম্প্রতি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান তিনি। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।
ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’
শুকরিয়া আদায় করে তিনি আরো উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’
/এমএস