ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে এইডসের ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা তরকারি পুড়ে যাওয়ায় গৃহকর্মীকে পুলিশ দম্পতির নির্যাতন ময়মনসিংহ বিভাগ: নীরবে বাড়ছে এইচআইভির বিস্তার বরিশালে ভুয়া ভাড়ার তালিকা নিয়ে বিভ্রান্তি শিক্ষাবিদ ও সাহিত্যিক নীলিমাইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ নদী খননের মাটির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর পশুর শিংয়ে নান্দনিক শিল্পকর্ম কসাইয়ের ‘এইভাবে পইড়া থাকলে বাচ্চা দুইডা মইরা যাইব’ ছড়িয়ে পড়ছে এইডস: আক্রান্ত তরুণ ও শিক্ষার্থীরা কালীগঙ্গা নদীর ওপর সেতু আছে, তবু খেয়া পারাপার ১৮ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৮ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল প্রথম জয়ের খোঁজে… বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের ১৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের
Nagad desktop

একজন ঋত্বিক ঘটক ও তার নির্মাণ

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
একজন ঋত্বিক ঘটক ও তার নির্মাণ
ছবি: সংগৃহীত

কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক। যিনি ঋত্বিক ঘটক নামেই সর্বজন পরিচিত। চলচ্চিত্রপ্রেমীদের কাছে এই নামটি আবেগের ও শ্রদ্ধার। তার নির্মিত সিনেমাগুলো একেকটি ইতিহাস হয়ে আছে। ভারতবর্ষের মননশীল ও জীবনভিত্তিক সিনেমার ভুবনে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, তাদের মধ্যে ঋত্বিক ঘটক অন্যতম। সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সঙ্গে তাকে নিয়েও রীতিমতো চর্চা হয় আজও।

মেধা ও মননে ঋত্বিক ঘটক ছিলেন অনন্য ও অসাধারণ। এখনো তার নির্মিত সিনেমাগুলো দেখে আবেগে ভাসেন সিনেমাপ্রেমী দর্শক, গবেষক ও সিনেমাবোদ্ধারা। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘নাগরিক’ হলেও প্রথম মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অযান্ত্রিক’। প্রথম জীবনে কবি ও গল্পকার তারপর নাট্যকার, নাট্যপরিচালক, অবশেষে চলচ্চিত্রকার হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। তার কর্ম ও সৃজনক্ষেত্রের পরিধি শুধু চলচ্চিত্র পরিচালনা ও কথাসাহিত্যে সীমাবদ্ধ নয়। এসবের পাশাপাশি ঋত্বিক ঘটক ভারতের বিখ্যাত পুনা ফিল্ম ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।

তার জন্ম বাংলাদেশে। ১৯২৫ সালের ৪ নভেম্বর অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিঞাপাড়ায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই পরিচালক। ছোটবেলায় কিছুদিন দাদা মণীশ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে আসেন তিনি। সেখানে তার পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি অংশ কাটে।

১৯৪৭ এর ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায়। ময়মনসিংহের মিশন স্কুলে তার লেখাপড়া শুরু। পরবর্তী সময়ে কলকাতার বালিগঞ্জ স্কুলে ভর্তি হন তিনি। ১৯৫৮ সালে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হন। কিন্তু এমএ সম্পূর্ণ না করেই তিনি পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত হন। সে সময় তিনি দেশ, শনিবারের চিঠি, অগ্রণী বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। পত্রিকার পাশাপাশি মঞ্চ নাটকেও কাজ করেন। ১৯৪৮ সালে তিনি প্রথম নাটক লিখেন ‘কালো সায়র’। ১৯৫১ সালে ঋত্বিক ঘটক ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। তিনি অসংখ্য নাটক রচনা করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং অভিনয়ও করেছেন। 

১৯৫২ সালে তিনি ‘দলিল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেন; নাটকটি ১৯৫৩ সালে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এক্সিবিশনে প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্রে তার আবির্ভাব হয় পরিচালক নিমাই ঘোষের হাত ধরে।
১৯৫০ সালে বাংলা সিনেমা ‘ছিন্নমূল’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার। চলচ্চিত্রটিতে তিনি একই সঙ্গে সহকারী পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেন। 

ঋত্বিকের চলচ্চিত্র ‘অযান্ত্রিক’ ১৯৫৮ সালে মুক্তি পায়। সুবোধ ঘোষের একটি ছোটগল্প থেকে তিনি এটা নির্মাণ করেন। সে সময় ভারতজুড়েই অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল সিনেমাটি। 

ষাটের দশকে ঋত্বিক ঘটক স্বল্প সময়ের জন্যে পুনেতে বসবাস করেন। ১৯৬৫ সালে ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি সেখানকার ভাইস প্রিন্সিপাল হন। সেখানে থাকা অবস্থায় তিনি শিক্ষার্থীদের নির্মিত দুটি চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন। এরও প্রায় এক যুগ পর ১৯৭২ সালে আবার চলচ্চিত্রে ফেরেন তিনি। এ সময় তিনি অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের চলচ্চিত্রায়ণ করেন। 

ঋত্বিক ঘটকের সিনেমাগুলোর মধ্যে রয়েছে-
নাগরিক (১৯৫২, মুক্তি ১৯৭৭), অযান্ত্রিক (১৯৫৮), বাড়ী থেকে পালিয়ে (১৯৫৮), মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১), সুবর্ণরেখা (১৯৬২), মুক্তি (১৯৬৫), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭)।

ঋত্বিক ঘটকের কাহিনি ও চিত্রনাট্য-
মুসাফির (১৯৫৭), মধুমতী (১৯৫৮), স্বরলিপি (১৯৬০), কুমারী মন (১৯৬২), দ্বীপের নাম টিয়ারং (১৯৬৩), রাজকন্যা (১৯৬৫), হীরের প্রজাপতি (১৯৬৮),

অভিনয়-
তথাপি (১৯৫০), ছিন্নমূল (১৯৫১), কুমারী মন (১৯৫২), সুবর্ণরেখা (১৯৬২), মুক্তি (১৯৬৫), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭)।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র-
দ্য লাইফ অব দ্য আদিবাসিজ (১৯৫৫), প্লেসেস অব হিস্টোরিক ইন্টারেস্ট ইন বিহার (১৯৫৫), সিজার্স (১৯৬২), ওস্তাদ আলাউদ্দিন খান (১৯৬৩), ফিয়ার (১৯৬৫), রঁদেভু (১৯৬৫), সিভিল ডিফেন্স (১৯৬৫), সায়েন্টিস্টস অফ টুমরো (১৯৬৭), ইয়ে কওন (হোয়াই/ দ্য কোয়েশ্চন) (১৯৭০), আমার লেলিন (১৯৭০), পুরুলিয়ার ছৌ (দ্য ছৌ ড্যান্স অফ পুরুলিয়া) (১৯৭০), দুর্বার গতি পদ্মা (দ্য টার্বুলেন্ট পদ্মা) (১৯৭১)।

ঋত্বিক ঘটকের অসমাপ্ত সিনেমা ও তথ্যচিত্র-
বেদেনি (১৯৫১), কত অজানারে (১৯৫৯), বগলার বঙ্গদর্শন (১৯৬৪-৬৫), রঙের গোলাপ (১৯৬৮), রামকিঙ্কর (১৯৭৫), Adivasiyon ka jiban shrot(১৯৫৫)। 

/এমএস 

মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলায় সিনেমাপ্রেমীদের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল ‘মমতা’ সিনেমা হল। জেলার বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি সিনেমা হল চালু থাকলেও একে একে সেগুলো বন্ধ হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাধবদীর চার দশকের পুরোনো ঐতিহ্যবাহী ‘মমতা’ সিনেমা হল। দীর্ঘদিন লোকসান হওয়ায় এবার হলসহ এর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ।
এ জন্য চলতি সপ্তাহে হলটির প্রধান ফটকে বিক্রির বিজ্ঞাপন টাঙানো হয়েছে।
১৯৭৯ সালে সফর আলী ভূঁইয়া প্রতিষ্ঠা করেন ‘মমতা’ সিনেমা হল। প্রায় ৪৬ বছরের পুরোনো এই প্রেক্ষাগৃহের পরিচালনা প্রায় এক দশক আগে বন্ধ করে দেন তিনি। এরপর বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি ভাড়া নিয়ে এটি পরিচালনার চেষ্টা করলেও কেউ লাভের মুখ দেখতে পারেননি। কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।
সবশেষ আজমান রুশো পরিচালিত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা প্রদর্শনের পরও লোকসান গুনতে হয়েছে পরিচালনাকারীদের। এরপর নতুন কোনো ভাড়াটিয়া না পাওয়ায় হলটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনেমা হল এবং জমি বিক্রির বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সফর আলী ভূঁইয়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘চার দিন আগে বিজ্ঞাপনটি টাঙানো হয়েছে। উপযুক্ত ক্রেতা পাওয়া গেলে সিনেমা হলসহ পুরো ৪৮ শতাংশ জমিই বিক্রি করে দেওয়া হবে।’

মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের তিনটি গোলই করেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা আনন্দিত। সেই আনন্দের অংশীদার ছিলেন দেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা নাঈম। এই তারকা দম্পতি সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন।
ম্যাচ শেষে ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া ও নাঈম। আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়ে নাদিয়া লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’
ছবিতে দেখা যায়, নাদিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি, আর নাঈম পরেছেন দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট। দুজনকেই স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণভরে উদযাপন করতে দেখা যায়।
উল্লেখ্য, নাদিয়া ও নাঈম ২০১৬ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

দীর্ঘ বিরতির পর অংশুর নতুন সিনেমা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
দীর্ঘ বিরতির পর অংশুর নতুন সিনেমা
ছবি: সংগৃহীত

‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবার ছবিটির প্রেক্ষাপট, জনরা এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।
অংশু জানান, তার নতুন এই সিনেমার নাম ‘লিম্বো’, যা হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। এ ধরনের প্রেক্ষাপট বাংলাদেশের চলচ্চিত্রে এর আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে এর ভিজুয়াল এফেক্টস এবং গল্পের গভীরতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সম্পূর্ণ প্রথম বা অনন্য এক অভিজ্ঞতা হতে চলেছে।
বিশাল ক্যানভাসের এই সিনেমাটি আন্তর্জাতিক মানের করে তোলার জন্য তিনটি ভিন্ন দেশে এর শুটিং করার পরিকল্পনা করছেন এই নির্মাতা। আগামী আগস্ট মাস থেকেই সিনেমার সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তির আগেই বিশ্বমঞ্চের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‘গত ছয় থেকে সাত বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ, আমি সব সময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’
সিনেমাটির নির্মাণ প্রক্রিয়া যে সহজ নয়, তা স্বীকার করে তিনি আরও বলেন, “আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।”
প্রসঙ্গত, এর আগে ‘লিম্বো’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’ ভিন্নধর্মী এই স্পেস ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
পাঁচ তারকার স্মৃতিময় একদিন
ছবি: সংগৃহীত

আসার কথা ছিল সাতজনের, তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের বড় তারকা। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে সাজানো হয়েছিল এসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন–শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। কিন্তু এলেন পাঁচজন। এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। বাকি পাঁচজন রেড কার্পেট বিছানো পথে হেঁটে এলেন। তাদের স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী আড্ডা। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। বললেন তাদের ব্যক্তিগত ও অভিনয় জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। স্মৃতিময় এই দিনে চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তারকারা বললেন এই আড্ডায়। 
আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয়ই উঠে এল সেই আড্ডায়। স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। শিগগিরই চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতায়ও তিনি দারুণ জনপ্রিয়। কিন্তু এই অভিনেতাকেই নাকি কলকাতায় হেনস্তার শিকার হতে হয়েছে। মঙ্গলবার ১৬জুন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মোশাররফ করিম তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
এক ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় খবরটি। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমকে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
মোশাররফ করিম বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।
জানা গেছে, শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।