ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক

হুমায়ূন আহমেদের জন্মদিনে বিশেষ আয়োজন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
হুমায়ূন আহমেদের জন্মদিনে বিশেষ আয়োজন
হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার। বিশেষ এই দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তৃত পরিসরে রাষ্ট্রীয়ভাবে এবার হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, ‘হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি।’ 

সংস্কৃতি উপদেষ্টার ভাষ্যমতে, ‌‌‘সেলিব্রিটি বাংলাদেশি লেজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করা হবে আজ ১৩ নভেম্বর। এই আয়োজনে থাকছে গান, ছবি দেখানো ও হুমায়ূনকে নিয়ে আলোচনা। 

এ ছাড়া মাছরাঙা টেলিভিশনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে জনপ্রিয় অভিনেতা ডা. এজাজের স্মৃতিকথা। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। মূলত তার পরিচিতিই হুমায়ূন আহমেদের অভিনেতা হিসেবে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ। কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। 

লেখক কিংবা নির্মাতা হুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা। ১৩ নভেম্বর সকাল ৭টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

এ ছাড়া হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ভক্ত-অনুরাগীদের জন্য গত ৭ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ আয়োজন করা হয়েছে। 

এই আয়োজনে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। এ ক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে। আয়োজনটি শেষ হচ্ছে আজ ১৩ নভেম্বর। 

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। রম্যনির্ভর চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ অনেকে। হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পেয়েছে ২০১২ সালে। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এই ছবিটিকে।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখার আয়োজন করা হয়েছে।

আয়োজনটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরী নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি ব্যাপকভাবে বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। উনার সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল আমাদের এখানে। দর্শকদের পাশাপাশি তার প্রতি আমাদের অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই ৭৭তম জন্মবার্ষিকীর এই সময়টা আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদযাপন করতে চাই। 

সে জন্যই এই আয়োজন। আশা করি, দর্শকরা উপভোগ করবেন। যারা আগে বড় পর্দায় সিনেমাগুলো দেখতে পারেননি তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। হুমায়ূন আহমেদের সিনেমা মানেই ভিন্নরকম এক আনন্দ। নতুন করে আবারও দর্শকদের সেই আনন্দ উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরাও আনন্দিত। এ আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।’ 

/এমএস  

গানেই লিজার ব্যস্ততা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:১১ পিএম
গানেই লিজার ব্যস্ততা
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজ । ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি গান। নতুন এই গানে বেশ সাড়া পাচ্ছেন লিজা। ইতোমধ্যে সারা দেশে শিল্পীদের স্টেজ শোর ব্যস্ততা কমলেও অর্থাৎ স্টেজ শো কম হলেও লিজা তারপরও মাসজুড়ে কিছু না কিছু স্টেজ শোতে পারফর্ম করছেন। 

ইতোমধ্যে মাসের শুরুতে ঢাকায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরাতেই একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন তিনি। এছাড়া মাসের শেষপ্রান্তে চট্টগ্রামেও একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে। স্টেজ শোয়ের বাইরে লিজা নিজের একমাত্র কন্যাকেই সময় দেন বেশি। মাঝে মধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি। তার সমসাময়িক অন্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহূর্তে হতাশ। বলা যায় এই মুহূর্তে দেশে স্টেজ শো একেবারেই কম। তবে কেন একেবারেই কম, কেনই বা হচ্ছে না গ্রামেগঞ্জে শহরে তা শিল্পীদেরও অজানা। তবে এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে আনুপাতিক হারে স্টেজ শো একেবারেই কম। যে কারণে শিল্পীরা তাদের আগামী নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই বলছেন এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে। আবার চাঙা হয়ে উঠবে আমাদের সংগীতাঙ্গন। গানে গানে মুখরিত হয়ে উঠবে শহর নগর বন্দর। 

লিজা বলেন, ‘এই মুহূর্তে স্টেজ শো খুবই কম। যে কটা হাতে আছে তা আগের তুলনায় অনেক কম। তারপরও চেষ্টা করছি আমার কাছে যেসব শোতে পারফর্ম করার প্রস্তাব আসে তা ব্যাটে বলে মিলে গেলে করার। কিন্তু শো-ই যদি কম থাকে তখন হিসাবনিকাশ কী-ই বা করব। তারপরও বিশ্বাস করি এই পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আর তোমার রোদেলা আকাশে গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে। শিগগিরই ভিডিও নির্মাণ করা হবে।’ 

এদিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে লিজার সঙ্গে সেখানে টানা বেশ কয়েকটি শোয়ের জন্য। কিন্তু লিজা তার দুই বছরের বাচ্চাকেই আপাতত সময় দিতে চান। কারণ, জীবনের এই মুহূর্তটা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। 

৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানা রকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো–‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। 

১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর প্রতিশোধের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশাপূরণে সক্ষম হয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। নব্বইয়ের দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্রটি পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র।

হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিন নাটকে প্রশংসিত হিমি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
তিন নাটকে প্রশংসিত হিমি
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রুপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। ইতোমধ্যে ‘রুপার সংসার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। 

এই নাটকে নাম ভূমিকায় তিনটি বয়সের চরিত্রে অভিনয় করেছেন হিমি। নাটকটিতে রুপা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। অর্থাৎ তিনটি বয়সের চরিত্রই হিমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে হিমি এই নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। নাটকে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর। যথারীতি ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এই নাটকেও অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন হিমি। এছাড়া ‘ডিজিটাল হাবলু’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও সমাদৃত হচ্ছেন হিমি। 

হিমি বলেন, ‘রুপা চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার ওপর পরিচালক যে আস্থা রেখেছেন আমি তার আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনটি চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের গল্পে আবার ভিন্ন তিনটি বয়সের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। তারপরও অনেক কষ্ট করে কাজটি করেছি। নাটকটি প্রচারে এল এক সপ্তাহ আগে। প্রচারের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায় রুপার সংসারই তার প্রমাণ।

দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই নাটকটি দেখার মধ্যদিয়ে। আমার যারা নিয়মিত ভক্ত তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। কারণ তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আরও ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাই। এই দুজনের সঙ্গে আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে। যেসব নাটকে অভিনয় করে আমি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আমি আরও ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’

কারাগারে অভিনেতা জাহের আলভী

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন অভিনেতা জাহের আলভী। 

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’ বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত জাহের আলভীর পক্ষ থেকে আদালতে বলা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এছাড়া তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বলেও উল্লেখ করা হয়।

এর আগে এই মামলায় যাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। এছাড়া উচ্চ আদালতে আগাম জামিনসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার পরামর্শ পান জাহের আলভী।

/এসএল

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী হিসেবে পরিচিত মুস্তাফা মনোয়ার। তিনি গত চারদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার। 

মেরী জানান, রবিবার শিল্পীকে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা। 

তিনি আরও বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

জানা যায়, বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে। 

উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। তার কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তার তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

/এসএল