দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ২০ জনকে গানম্যানের সুবিধা দিচ্ছে। এরই প্রেক্ষিতে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রধান উপদেষ্টার কাছে তাকে গানম্যান দেওয়ার অনুরোধ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে হিরো আলম এ কথা বলেন।
তিনি বলেন, 'ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনস্থির করায় এবং কিছু গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমার সুরক্ষায় একজন নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।'
মেহেদী/