চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মা ক্লাব আইআইইউসি ও ব্লাডব্যাগের যৌথ উদ্যোগে ব্লাড গ্রুপিং ও ডাটা কালেকশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে উৎসবমুখর পরিবেশে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নিজ নিজ রক্তের গ্রুপ এবং অন্যান্য তথ্য দিয়ে ব্লাডব্যাগের সঙ্গে যুক্ত হয়েছে। ১২৯ জন শিক্ষার্থী এই ক্যাম্পেইনে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছে। এই ক্যাম্পেইনে প্রায় এক হাজার জনের বেশি শিক্ষার্থী ব্লাডব্যাগের সঙ্গে যুক্ত হয়েছে। ক্যাম্পেইনে ব্লাডব্যাগের পক্ষ থেকে ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা রিজওয়ানুল হক, রিজিওনাল ডেলিগেট কো-অর্ডিনেটর মুজাহিদুল ইসলাম এবং অন্য স্বেচ্ছাসেবকরা। উল্লেখ্য, রিজওয়ানুল হক ব্লাডব্যাগের একজন প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।
ব্লাডব্যাগ ইতোমধ্যে বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন করলেও ক্যাম্পাসভিত্তিক ক্যাম্পেইনেও যুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হবে ব্লাডব্যাগ। অলাভজনক সংস্থা ব্লাডব্যাগ রক্তদানে একটি নিরাপদ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে। সে উপলক্ষে বিভিন্ন ক্যাম্পেইনে রক্তদাতাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ক্যাম্পেইন আয়োজন করছে, যাতে ব্লাডব্যাগে আসা রক্তগ্রহীতার আবেদনে দ্রুত সাড়া দেওয়া যায়। রক্তদানের মতো মহৎ কাজের সাথি হতে ব্লাডব্যাগের সঙ্গে যুক্ত হওয়া যাবে। প্লে স্টোর থেকে ব্লাডব্যাগের অ্যাপ ডাউনলোড করে কিংবা ব্লাডব্যাগের চ্যাটবটে রক্তদাতার তথ্য দিয়ে।
কলি