জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতী, কার্যনির্বাহী সদস্য নওসাদ আল সাইম, আশরাফুল আলম, রিফায়েত আলম রাব্বি ও শিক্ষানবিশ সদস্যরা।
জাতীয় কবির ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রেস ক্লাব সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ‘দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাই। তিনি সর্বদাই বলে গেছেন সাম্য ও ন্যায়ের কথা । তাই তার সাহিত্যকর্ম এখনো বেঁচে আছে মানুষের মাঝে। তার কবিতা হয়ে ওঠে অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান। কবি নজরুল করেছেন সাংবাদিকতাও। সেই চেতনাতেই নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যরাও সর্বদা নিজের কলমকে ব্যবহার করবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, ‘বাংলা সাহিত্য ও বাংলার ইতিহাসে কবি কাজী নজরুল ইসলামের ভূমিকা অনস্বীকার্য। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার অন্যতম নিয়ামক ছিল নজরুলের সাহিত্যকর্ম। তিনি ছিলেন প্রেম, সাম্য ও বিদ্রোহের কবি। আজ কবির ৪৯তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় নজরুলকে ধারণ করে এবং নজরুলের সাম্য ও সত্যবাদিতার চেতনাকে ধারণ করে সামনের দিনগুলোতে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।’’
আমিরুল ইসলাম/সুমন/