রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নির্ধারিত সময়ে শীতকালীন ছুটি চেয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে প্রায় একহাজার গণসাক্ষরসহ স্মারকলিপি জমা দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা শীতকালীন ছুটি জানুয়ারিতে চাই না। আমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দিতে হবে। ছুটির তারিখ পরিবর্তন করা হলো কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়াই তারা ছুটি পরিবর্তন করে। সেটি আমরা মেনে নেব না। আমরা যথাসময়ে ছুটি চাই।
তারা আরও বলেন, জানুয়ারিতে আমাদের আমাদের ক্লাস টিউশন থাকে, ডিসেম্বরে আমরা বাড়ি গেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তাছাড়া আমাদেরও টিউশন থাকে না। স্কুল, কলেজ বন্ধ থাকে। তাই আমরা ডিসেম্বরেই ছুটি চাই।
এদিকে এ দাবিকে সমর্থন জানিয়ে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ বছরে ব্রাকসু এবং ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে ছুটি চেয়ে একাংশ সংবাদ সম্মেলন করে।
সম্প্রতি সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন উপলক্ষে শীতকালীন ছুটি পুন:নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জনসংযোগ তথ্য ও প্রকশনা দপ্তর থেকে জানানো হয়।
মেহেদী/