ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে অংশ নিতে পারবেন না বেরোবিতে রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন নারী থাকুক নিরাপদে... মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি স্বপ্নে জীবিত দেখার দাবি! ১৮ দিন পর তরুণীর কবর খনন নওগাঁয় রেল লাইনের পাশ থেকে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার
Nagad desktop

মানিকগঞ্জে ‘হারল্যান স্টোর’ উদ্বোধনে পরীমনি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ এএম
মানিকগঞ্জে ‘হারল্যান স্টোর’ উদ্বোধনে পরীমনি
ছবি : বিজ্ঞপ্তি

মানিকগঞ্জে চালু হলো দেশের একমাত্র অথেনটিক রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা সদরের খালপাড় ল’কলেজ মার্কেটে এ স্টোর উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

এ সময় তিনি বলেন, ‘এই শোরুম মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করবে। হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা অথেনটিক সব কসমেটিকস ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এ স্টোর এখন নির্ভরতার প্রতীক। শুধু তাই নয়, ভেজাল থেকে রক্ষা করে আপনার ত্বক বাঁচাতে হারল্যান স্টোর আজ আপনার শহরে এসেছে। তা ছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।’

এ সময় উপস্থিত ছিলেন সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিকস পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে। এ ছাড়া উদ্বোধন উপলক্ষে এসব স্টোরে মাসব্যাপী চলবে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এসব স্টোরে রয়েছে ফ্রি স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিকস প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান-নিউইয়র্ক স্টোরে। 

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং ‘লিলি’র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’র শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। রয়েছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। 

শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশনপণ্য যুক্ত করা হবে।

বিজ্ঞপ্তি/সালমান/

ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
ছবি: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের আর্থিক বিবরণী, ৩০ শতাংশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ২৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৫% স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির পরিমাণ ২০.৩ শতাংশ।

২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা যা ২০২৪ সালে ছিল ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৫.১%। ২০২৫ সালে ব্যাংকের ডিপোজিট ১০০,১৮৫.৫ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ৬২২,০৫৭.৮ মিলিয়ন টাকা হয়েছে যা ২০২৪ সালে ছিল ৫২১,৮৭২.৫ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৯.২%।

ব্যাংক ২০২৫ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ১৫,৯১১.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৪৭.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৯.৯৮ টাকা। ২০২৫ সালের শেষে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের হার দাঁড়িয়েছে ১৭.১% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো. ফখরুল ইসলামের পুনঃনিয়োগ অনুমোদন করেন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করেন।

সভা ২০২৬ সালের জন্য কোম্পানির বহিঃনিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস-এর নিয়োগ অনুমোদন করেন।

কোকা-কোলা, ইচেজেক বাংলাদেশের পরিবেশকদের আর্থিক সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
কোকা-কোলা, ইচেজেক বাংলাদেশের পরিবেশকদের আর্থিক সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

দেশব্যাপী ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী, সহজ ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশ-এর সঙ্গে ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক। এর ফলে ডিস্ট্রিবিউটররা পণ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা পাবেন এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বজায় রাখতে সক্ষম হবেন।

এ সহযোগিতার মাধ্যমে সাপ্লাই চেইন অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে এবং পরিবেশকরা অধিক আর্থিক ফাইন্যানশিয়াল ফ্লেক্সিবিলিটি উপভোগ করবেন। তারল্যে সহযোগিতা নিশ্চিত হওয়ার ফলে তাদের ব্যবসা আরও শক্তিশালী হবে, যা তাদের বাজার চাহিদা পূরণের সক্ষমতা বৃদ্ধি করবে।

১০ জুন ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “শক্তিশালী ব্যবসার ভিত্তি হলো শক্তিশালী বিজনেস ইকোসিস্টেম। এই অংশীদারিত্ব ডিস্ট্রিবিউটরদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে পারেন।”

শাদাব আহমেদ খান বলেন, “দেশের কোটি কোটি ভোক্তার কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে আমরা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা বিশ্বাস করি, এটি পরিবেশকদের ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম. ফয়সাল হালিম, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-১) আলমগীর হোসেন, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-২) মাহবুবুর রহমান এবং হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ।

সিসিআই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ইন্টিগ্রেশন লিডার আহমেত জাহিদ এরদেম, হেড অব সেলস গোকহান বায়রুক, হেড অব লিগ্যাল এম. আব্দুল হান্নান, সেলস ম্যানেজার জাহিদ হক, বিজনেস প্ল্যানিং অ্যান্ড ট্রেজারি লিড এ. এইচ. বায়েজিদ হাসান, ফাইন্যান্স স্পেশালিস্ট কিশোর কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/নাঈম

পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মনজুরুর

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মনজুরুর
মনজুরুর রহমান

পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান। 

পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনর্নির্বাচিত করা হয়। 

১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসুরী ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে প্রবেশের মাধ্যমে ব্যাংকিং জগতে মনজুরুর রহমানের যাত্রা শুরু।

১৯৮৩ সালে পূবালী ব্যাংকের বেসরকারিকরণের পর তিনি ২৫ জানুয়ারি ১৯৮৫ থেকে ১৮ জানুয়ারি ১৯৮৬ পর্যন্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ৩১ জুলাই ২০২০ থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি পূবালী ব্যাংকের প্রবৃদ্ধি ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবদান রাখা সমৃদ্ধ ও স্বনামধন্য পরিবারের সদস্য মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ব্যাংকিংয়ের পাশাপাশি তার দক্ষতা চা শিল্পেও প্রসারিত, তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়াও তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন।

মনজুরুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন।

বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন সাদী-উজ-জামান

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন সাদী-উজ-জামান
ড. মো. সাদী-উজ-জামান

বিজনেস এলিট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান।

সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এজিএম-এ ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে নবনির্বাচিত পরিচালক- আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহম্মেদ এবং খোরশেদ আলম শাহীনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি ক্লাব পরিচালনা করা নয় বরং দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট লিডারদের জন্য একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের সেতুবন্ধন তৈরি করে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস এলিট ক্লাবকে একটি অনুকরণীয় ও আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি। এই সফল আয়োজনের জন্য আমি ক্লাবের সকল পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।

বিজ্ঞপ্তি/

উমরাহ পালনে গেলেন ‘নগদ ইসলামিক’ ক্যাম্পেইনের ৫ বিজয়ী

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
উমরাহ পালনে গেলেন ‘নগদ ইসলামিক’ ক্যাম্পেইনের ৫ বিজয়ী
ছবি: সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর ক্যাম্পেইনে পাঁচজন বিজয়ী পবিত্র উমরাহ পালন করতে গিয়েছেন। 

সোমবার (১৫ জুন) রাত ৩টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। 

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তারা জেদ্দায় অবতরণ করেন। তাদের উমরাহ পালনের যাবতীয় ব্যয় ‘নগদ ইসলামিক’-এর পক্ষ থেকে বহন করা হবে।

বিজয়ীরা হলেন- ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।

উমরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. জুবায়ের হোসেন বলেন, ‘অটোরিকশা চালিয়ে উমরাহ করার স্বপ্ন আমার জন্য বিলাসিতা ছিল। নগদের এই উদ্যোগের কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আল্লাহ এই অযোগ্য বান্দাকে কবুল করেছেন’।

আরেক বিজয়ী লালমনিরহাটের মো. মানিক বলেন, ‘দিনভর রোদ-বৃষ্টিতে মাঠে কাজ করি, কখনো ভাবিনি এই পরিশ্রমে অর্জিত আয় দিয়ে নগদে লেনদেন করে পবিত্র কাবা শরিফ দেখার সুযোগ পাব। নগদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’

গত সোমবার নগদ অফিসে আয়োজনের মাধ্যমে পাঁচজন বিজয়ীকে তাদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, ‘সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র উমরাহর এমন সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা অবশ্যই গৌরবের।’

তিনি আরও বলেন, ‌‌‌‌‌‌‌'ন‌গদ ইসলামিক শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, বরং গ্রাহকদের ধর্মীয় অনুভূতি ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। এই পাঁচজন ধর্মপ্রাণ মানুষ যখন পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন, সেই আনন্দের অংশীদার পুরো নগদ পরিবার। আগামীতেও আমাদের গ্রাহকদের জন্য এ ধরণের আধ্যাত্মিক ও কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে'।

উল্লেখ্য, উমরাহ যাত্রার এই ক্যাম্পেইনটিতে গ্রাহকদের সম্পৃক্ততা ছিল স্বতঃস্ফূর্ত। রমজান মাসে চলা এ ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীরা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন বাদে অন্যান্য মাধ্যমে ন্যূনতম তিন হাজার টাকা লেনদেন করেই এ উমরাহ প্যাকেজ জেতার সুযোগ পেয়েছিলেন। দেশজুড়ে লাখো গ্রাহকের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত লেনদেনের শর্ত পূরণ করে এই পাঁচজন বিজয়ী হন। 

থিও