ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তৃতীয়বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো ২০২৪’র দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) উদ্বোধনী দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় আরও মুখরিত হয়ে উঠেছে প্রদর্শনীস্থল।
দেশের চিকিৎসা প্রযুক্তিতে সারা বিশ্বের নিত্য নতুন উদ্ভাবন ও পণ্যে অনন্য মাত্রা যোগ করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। ‘বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো ২০২৪’ বাংলাদেশের চিকিৎসা, সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবরেটরি বাজারের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যা চলবে আট ডিসেম্বর পর্যন্ত।
প্রদর্শনীস্থল ঘুরে দেখো গেছে প্রধান আন্তর্জাতিক সোর্সিং মার্কেটপ্লেস হিসেবে উদীয়মান বাংলা মেড এক্সপো শীর্ষস্থানীয় হাসপাতাল, ডাক্তার, প্যাথলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং অন্যান্য ক্রেতাগোষ্ঠীকে সংযুক্ত করেছে। কৌশলগত এবং বিস্তৃত এ প্রদর্শনী স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালসের সব বিভাগের বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পণ্যসমূহ তুলে ধরেবে। অংশগ্রহণকারীরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অন্যান্য চিকিৎসা প্রযুক্তি বাজার থেকে মানসম্পন্ন সরবরাহকারীদের সাথে চিকিৎসা ও পরীক্ষাগার শিল্পে সর্বাধুনিক ডিজাইন, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়ন দেখার সুযোগ পাচ্ছেন।।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলা মেড এক্সপোর আগের সংস্করণটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় শিল্পের অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করে। ক্রমবর্ধমান বাজারের আকারের সাথে সাথে, বাংলাদেশ দ্রুত চিকিৎসা ও পরীক্ষাগার প্রযুক্তির একটি উল্লেখযোগ্য বাজারে পরিণত হচ্ছে।
এ শিল্পের দেশীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের একত্রিত করতে, তাদের মধ্যে সহযোগিতা তৈরিতে, এ খাতের তথ্য আদান-প্রদান করতে, বিভিন্ন ডিজাইন সংশ্লিষ্ট ধারণা শেয়ার করতে এবং মূল্যবান ব্যবসায়িক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
আরও জানা যায়, বাংলা মেডিক্যাল ও ডায়াগনস্টিক এক্সপোর প্রধান বৈশিষ্ট্য হলো চিকিৎসা ও পরীক্ষাগারসংক্রান্ত পণ্যগুলির একটি বিস্তৃত চিত্র তুলে ধরা। এ বছরের প্রদর্শণীতে শীর্ষস্থানীয় দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির অংশগ্রহণের ফলে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাদারদের নেটওয়ার্ক এবং মূল্যবান সংযোগ স্থাপনের সুযোগ করে দিয়েছে। অংশগ্রহণকারীরা সর্বশেষ চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন সম্পর্কে জানতে পারছেন এবং শিল্পের অত্যাধুনিক উন্নয়ন বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করতে পারছেন।
নতুন এবং উদ্ভাবনী চিকিৎসা ও ডায়াগনস্টিক পণ্যের ক্রমবর্ধমান চাহিদা, নতুন হাসপাতাল প্রকল্পের বৃদ্ধি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের সম্প্রসারণ ইত্যাদি বিষয় বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাজারকে পরিচালিত করছে। মেডিক্যাল ও ল্যাবরেটরি শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রদর্শনীটি বিশেষভাবে সাজানো হয়েছে। এছাড়াও, প্রেগন্যান্সি সমস্যায় ভুগছেন এমন মহিলাদের জন্য প্রদর্শনী দিনগুলিতে ১০টিরও বেশি হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে কন্সুলেটেন্সি এবং আইভিএফ সংক্রান্ত পরামর্শের সুবিধা রয়েছে।
বাংলাদেশে মেডিকেল সফ্টওয়্যার প্রচার এবং উৎসাহিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’এর সহযোগিতায় এবং প্রধান শিল্প বাণিজ্য সংস্থাগুলির সমর্থনে বাংলা মেড এক্সপো ২০২৪ বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনী হবে বলে আশা করছেন আয়োজকরা।
বিজ্ঞপ্তি/মেহেদী