ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান

গ্রী এসির নতুন ৪ সিরিজের মোড়ক উন্মোচন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৬:২১ পিএম
গ্রী এসির নতুন ৪ সিরিজের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আসছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন চারটি সিরিজ- কসমো, সিমো, যেন ও ক্লেভিয়া।

দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন এবং বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট পরিবেশবান্ধব ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন নতুন সিরিজ বিপণনের সব প্রতিশ্রুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট এর সব রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন সিরিজের এ মডেলগুলো পাওয়া যাবে।

নতুন এ সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এ আই প্রযুক্তি ও ন্যানো আউটডোর। যা বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি।

ইতোমধ্যে এ সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা-সাধারনের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এ অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে।

নতুন এ সিরিজে রয়েছে তিনস্তরের ডিপ ক্লিনিং টেকনোলজি। প্রতিটি মডেলেই রয়েছে বায়োলজিক্যাল স্টেরিলাইজেশন ফিল্টার, ক্যাচিন ফিল্টার ও সিলভার আয়ন ফিল্টার যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে উচ্চতর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব অর্জনে সহায়তা করে এবং বিশুদ্ধ বাতাস প্রবাহ নিশ্চিত করে।

গ্রীর উদ্ভাবিত স্বয়ংক্রিয় ইনডোর পরিষ্কারকরণ প্রযুক্তি চারটি ধাপে ইভাপরেটরে জমে থাকা ধুলোবালি ও ময়লা অপসারণ নিশ্চিত করে দুর্গন্ধমুক্ত নির্মল পরিবেশ। যা মুক্তভাবে শ্বাস-প্রশ্বাস নিতে বিশেষ সহায়তা করে।

গ্রীর কোলাজমা এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি ঘণ্টায় ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে।

কোল্ড অ্যালার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না। গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি তাদেরকে স্বাছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। এ ছাড়া এ সিস্টেম কোলাজমা কণিকা নির্গত করে, যা আশেপাশের ক্ষতিকর পদার্থ গুলোকে নিষ্ক্রিয় করে এবং নিরাপদ জলীয় বাষ্পে পরিণত করে। 

নতুন সিরিজে ব্যবহৃত হয়েছে পাঁচস্তর বিশিষ্ট এন্টি করোসিভ কোটিং সমৃদ্ধ গোল্ডেন ফিন। এ ছাড়াও এতে রয়েছে সুপার হাইড্রোফিলিসিটি টেকনোলজি। এ পাঁচ স্তরের কোটিং এসিকে উচ্চ তাপমাত্রা, বৃষ্টি, সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘস্থায়ীত্ব দেয়।

এ ছাড়া রয়েছে স্বয়ংক্রিয় আউটডোর পরিষ্কারকরণ পদ্ধতি যা বিশেষভাবে ডিজাইন করা পাঁচটি ধাপে আউটডোরের মধ্যে জমে থাকা সব ধুলোবালি স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিষ্কার নিশ্চিত করে এসির কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে।

গ্রীর এসিগুলোতে রয়েছে স্বংয়ক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির ওয়াইফাই, ব্লুটুথ, নেটওয়ার্কিং ডিভাইস।

হাইব্রিড এ প্রযুক্তি প্রচলিত ওয়াইফাইয়ের তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। এর ফলে মোবাইলের মাধ্যমে যে কোন স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। যা এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।

এ সিরিজের এসিগুলোতে রয়েছে সাত ধাপে ইনডোর ফ্যানের মাধ্যমে ৩৯ ফিট দূরত্ব পর্যন্ত বাতাস প্রবাহিত করার সক্ষমতা। যা গ্রাহকের চাহিদা ও রুমের তাপমাত্রার সঙ্গে সমন্বয় করে। এ ছাড়াও প্রয়োজন অনুযায়ী ফ্যানের গতি নির্বাচন করে।

এর মধ্যে রয়েছে টার্বো মোড যা অতি দ্রুত কুলিং নিশ্চিত করে এবং রয়েছে কোয়াইট মোড যা নীরব ও শান্ত পরিবেশে আরামদায়ক শীতলতা প্রদান করে।

গ্রী এসির স্লিপিং মোড একটি উন্নত ফিচার যা শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, বরং আধুনিক সেন্সর ও প্রোগ্রামড অ্যালগরিদমের মাধ্যমে মানুষের ঘুমের স্বাভাবিক আচরণ বুঝে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী পায় আরাম, শান্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা যা একটি আধুনিক স্মার্ট হোম কুলিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য।

এর ফাস্ট কুলিং টেকনোলজির উন্নত কম্প্রেসার সিস্টেম এবং সর্বোচ্চ এয়ারফ্লো ডিজাইনের সাহায্যে তৈরি। যা মাত্র কয়েক মিনিটের মধ্যে তাৎক্ষণিক
শীতলতা নিশ্চিত করে। গ্রীষ্মের গরমের দুপুর হোক বা আর্দ্র সন্ধ্যায় গ্রী এসির ফাস্ট কুলিং মোড তাৎক্ষণিক আরামের জন্য ঘরের তাপমাত্রা দ্রুত কমিয়ে আপনাকে দেয় আরামদায়ক ও দীর্ঘমেয়াদি স্বস্তি।

গ্রী এসি ব্যবহারকারী এবং টেশনিশিয়ানদের সুবিধার জন্য বিশেষভাবে ডিজাইন করা যা সেটআপ থেকে শুরু করে সার্ভিসিং পর্যন্ত প্রতিটি ধাপকে সহজ করে তোলে এবং ইনস্টলেশনের সময় কমিয়ে দেয় এবং রক্ষণাবেক্ষণকে ঝামেলামুক্ত করে। গ্রী এসির ওয়াইড ভোল্টেজ অপারেশন প্রযুক্তির উন্নত ইনভার্টার কম্প্রেসার ও স্মার্ট ভোল্টেজ রেগুলেশন সার্কিট ভোল্টেজ এবং কুলিং এর প্রয়োজনীয়তার ভিত্তিতে গতি সমন্বয় করে, ফলে ভোল্টেজের তারতম্যেও সঠিকভাবে কাজ করতে পারে। পাশাপাশি পাওয়ার সাপ্লাই সুরক্ষা প্রযুক্তি পিসিবি এবং কমপ্রেসারের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে রক্ষা করে। এর ফলে ভোল্টেজ কমে গেলেও শীতাতপ নিয়ন্ত্রণের কার্যকারিতা অব্যাহত থাকে।

সর্বশেষ গ্রীর ইন্টেলিজেন্ট অটো রিস্টার্ট ফিচারটি বিদ্যুৎ বিচ্ছিন্নতার পর আগের সেটিংস (যেমন তাপমাত্রা ও মোড) অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে আবার চালু হতে সাহায্য করে। যা ব্যবহার সহজ ও নিরাপত্তা নিশ্চিত করে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইয়ান চ্যুং।

তিনি বলেন, প্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে গ্রী বাংলাদেশে কারখানা স্থাপন করছে। গ্রী এসি তৈরির ক্ষেত্রে প্রতিটি দেশের আবহাওয়া এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী তার উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে।

তিনি আরও বলেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এ নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রীর প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ, কেমিক্যাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিক ভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বহির্বিশ্বে গ্রীর সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার ইলেক্ট্রো মার্ট। গ্রীকে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রী বিগত ২০০১ থেকে একটানা বিশ্বে ১ নাম্বার এসির স্বীকৃতি অর্জন করে যাচ্ছে। গ্রী ২০২১ সালে তাদের 'শূন্য কার্বন নিঃসরণ' প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে। গ্রী উদ্ভাবিত প্রযুক্তি এয়ার কন্ডিশনার থেকে কার্বন নিঃসরণকে শূন্য মাত্রা নামিয়ে আনতে সক্ষম হয়।
এ ছাড়া গ্রী বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং মোস্ট ইর্মাজিং ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে। ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে এসব বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত গ্রী এসির নতুন সিরিজ আমাদের দেশের সব ক্রেতা সাধারণেরমধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে।

এ নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান করপোরেট অফিসে সম্পূর্ণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, ডিএমডি মো. নুরুচছাপা বাবু ও মো. নুরুল আফছার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, এনএসএম জুলহক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।

বিজ্ঞপ্তি/মেহেদী/

এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান
এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান/ ছবি: বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে জনাব মো. ফজলুর রহমান, এফসিএ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়।

এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তার নেতৃত্বে ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে।

জনাব রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ  অভিজ্ঞতা রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিয়ে নেতৃত্বদানের জন্য বিশেষভাবে সমাদৃত।

পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার একাধিক বিশ্লেষণধর্মী নিবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে।

৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১০:৪১ এএম
৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের মালিকানাধীন ‘মির্জাপুর চা-বাগান’ এবারো শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার’ জিতে নিয়েছে। এছাড়াও ইস্পাহানির মালিকানাধীন নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘জেসমিন আক্তার’ ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মত পুরস্কার অর্জন করেছেন।

জাতীয় চা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ এর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী, ।

‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে ইস্পাহানির মির্জাপুর চা বাগানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান জনাব মির্জা সালমান ইস্পাহানি ও ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাব মির্জা আহমেদ ইস্পাহানি। এছাড়াও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘জেসমিন আক্তার’ এবার ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন।

দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আতাউর রহমান খান, এনডিসি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ,এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; ‘টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর চেয়ারম্যান জনাব শাহ্‌ মঈনুদ্দীন হাসান এবং ‘বাংলাদেশীয় চা সংসদ’ এর সভাপতি জনাব কামরান টি রহমান। এছাড়াও বাংলাদেশের চা শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫১ এএম
ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ডিজিটাল রূপান্তরের পরিবর্তিত বাস্তবতা, কৌশল, গল্প বলা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের নতুন দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট।

শনিবার (২০ জুন) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এ সামিটের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়ী নেতা, প্রযুক্তিবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা অংশ নেন। 

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল 'রিথিংকিং ডিজিটাল স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স'। দিনব্যাপী আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা আচরণ, প্ল্যাটফর্ম ডিসরাপশন এবং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

আয়োজনে বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে হলে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীল উৎকর্ষ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে একসঙ্গে কাজে লাগাতে হবে। তাদের মতে, ডিজিটাল এখন আর শুধু একটি চ্যানেল নয়; বরং এটি ব্যবসার প্রবৃদ্ধি, আস্থা ও প্রাসঙ্গিকতার মূল ভিত্তি।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, প্রযুক্তি বাজার ও ভোক্তা আচরণকে নতুনভাবে গড়ে তুলছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে তথ্য, সৃজনশীলতা ও কৌশলগত দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।

সামিটে তিনটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, তিনটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি এবং একটি এক্সপার্ট ডিপ ডাইভ অনুষ্ঠিত হয়। কিনোট সেশনগুলোতে বক্তব্য দেন কাজী মিডিয়া লিমিটেডের সিইও তানভীর ফারুক, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির সিওও অ্যান্ড ডিরেক্টর দ্রাবির আলম এবং টিকটকের এমার্জিং মার্কেট পার্টনারশিপ (মেটাপ) বিভাগের প্রধান সালেহ ঘানায়েম।

সেশনগুলোতে আলোচনায় উঠে আসে অ্যালগরিদম-চালিত ডিজিটাল বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং, ক্রিয়েটর ইকোনমির উত্থান, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং ব্র্যান্ড এনগেজমেন্টের ভবিষ্যৎ।

প্যানেল ও ইনসাইট সেশনে অংশ নেন গুগল বাংলাদেশ ও শ্রীলঙ্কার পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান, অ্যাক্সেনটেক পিএলসি’র হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনাফ মোজিব চৌধুরী, ইগনিশিয়া থ্রি সিক্সটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা উম্মে সালমা ঝুমুর, গিকি সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাদী হাসান সাগর, এফসিবি বিটোপির নির্বাহী পরিচালক ইমতিয়াজ খান ইমরান, ফাস্টকম এআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও ইয়াসিন নুর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রফিউদ্দিন আহমেদসহ অনেকে।

২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট বর্তমানে দেশের ডিজিটাল মার্কেটিং ও যোগাযোগ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ধারাবাহিকভাবে এই আয়োজন ডিজিটাল কৌশল, উদ্ভাবন এবং শিল্পের রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে।

এবারের আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল অ্যালেফ গ্রুপ, বিবিএফ সিএমও ক্লাব, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএএবি) ও এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।

এবারের সামিটকে আয়োজকরা ডিজিটাল কৌশল, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করেন।

অন্তরা/

পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরী ও এটিইসি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরী ও এটিইসি
ছবি: বিজ্ঞপ্তি

গ্রামীণ জীবিকা উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের জন্য একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড এবং অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান-এটিইসি।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের মাধ্যমে ‘সবুজশক্তি বায়োডাইজেস্টার’ কর্মসূচির আওতায় বাংলাদেশের ২৭টি জেলায় দুগ্ধ খামারিদের জন্য পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি স্বল্পমূল্যে সরবরাহ করা হবে।

এই অংশীদারিত্বের আওতায় এটিইসি আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট সরবরাহ করবে, যার মাধ্যমে গরুর গোবর থেকে গৃহস্থালির রান্নার জন্য পরিচ্ছন্ন বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব হবে এবং একই সঙ্গে কৃষিকাজে ব্যবহারের জন্য জৈব সার তৈরি হবে। প্রাণ ডেইরী দেশের ২৭টি জেলায় বিস্তৃত তাদের দুগ্ধ খামারিদের নেটওয়ার্কের মাধ্যমে এই প্রযুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে।

এই উদ্যোগের মাধ্যমে খামারিরা রান্নার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারবেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সক্ষম হবেন এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা ও কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবেন। একই সঙ্গে এটি গ্রামীণ পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং এটিইসি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভাশীষ ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, প্রাণ ডেইরীর মাঠ পর্যায়ের টিম খামারি শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় কার্যক্রমে সহায়তা করবে।

অন্যদিকে এটিইসি খামারি প্রশিক্ষণ, পণ্য সরবরাহ, বায়োডাইজেস্টার স্থাপন এবং পরবর্তী সেবা কার্যক্রম পরিচালনা করবে।

ইলিয়াছ মৃধা বলেন, “প্রাণ ডেইরী দীর্ঘদিন ধরে দুগ্ধ খামারিদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে এবং এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে, যা খামারিদের জন্য সাশ্রয়ী ও টেকসই সমাধান নিশ্চিত করবে।”

শুভাশীষ ভৌমিক বলেন,“এই অংশীদারিত্ব গ্রামীণ কৃষি পরিবারগুলোর জন্য পরিচ্ছন্ন জ্বালানির সুযোগ সৃষ্টি করবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে প্রাণ ডেইরী লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন তরফদার, অপারেশন ম্যানেজার জিহাদুল কবির, হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদের, এবং এটিইসি-এর পক্ষে হেড অব সেলস মোঃ হাসিবুর হাসান রহমান, এসিসটেন্ট ম্যানেজার নাফিউল ইসলামসহ দুই পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশব্যাপী মোবাইল হেলথকেয়ার উদ্যোগ ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’-এর অংশ হিসেবে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাজধানীর খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়। 

খিলগাঁওয়ের বালুরপাড়ে অবস্থিত আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পটি পরিচালিত হয়।

হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। তিনি তার এলাকার অসহায় মানুষদের সেবাদানে পরিচালিত এই ক্যাম্পটিকে সাধুবাদ জানান এবং আয়োজক স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় চিকিৎসা-বঞ্চিত ও দুস্থ মানুষদের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া সেবাগ্রহীতাদের বিনামূল্যে রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা দেওয়া হয়।

প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর মানবসেবার আদর্শে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মোবাইল হেলথকেয়ার উদ্যোগটি ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে। এরই মধ্যে দেশের প্রায় ১৪টি জেলার ৬০ হাজারেরও বেশি মানুষ এ
উদ্যোগের আওতায় বিনামূল্যে স্বাস্থ্য ও ঔষধ সেবা গ্রহণ করেছেন।

অন্তরা/