প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক (CoNexus AI & AdTech)-এর যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) ঢাকায় ‘মেটা ট্রেনিং সেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB)-এর কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালার উদ্দেশ্য ছিল পিআর ও কমিউনিকেশনস পেশাজীবীদের মেটা প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে জনসংযোগ ক্যাম্পেইনে কার্যকর দক্ষতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণ সেশনে পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন), সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বিইউএফটি, আইইউবিএটি, এইউএসটি, আইএসইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ।
কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটার সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী সেশনে প্রধান রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণে বাংলাদেশে মেটার ইউজার ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং এবং ক্যাম্পেইন অপটিমাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি পুপরোয়ার পক্ষ থেকে তিথি চৌধুরী (পার্টনার ডিরেক্টর, অ্যাডটেক, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক), মেহেদী হাসান ইমন (ক্লায়েন্ট পার্টনার, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক) এবং মাহফুজ আহমেদ (এভিপি ও সিনিয়র ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি এবং মেটার সাবেক সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ আধুনিক বিশ্ববিদ্যালয় জনসংযোগে ডিজিটাল দক্ষতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের পেশাগত উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতার জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেককে ধন্যবাদ জানান।
অন্তরা/