ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন

লিবিয়া থেকে ট্রলারে ইতালি যাওয়ার পথে নিখোঁজ নরসিংদীর ৬ যুবক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
লিবিয়া থেকে ট্রলারে ইতালি যাওয়ার পথে নিখোঁজ নরসিংদীর ৬ যুবক
নিখোঁজ ছয় যুবক। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা থেকে সাগর পথে লিবিয়া পাড়ি জমায় নরসিংদীর রায়পুরা উপজেলার ছয় যুবক। সেখান থেকে গত ২৫ জানুয়ারি আবারো নৌ পথে ইতালি যাত্রা শুরু করেন তারা, এমনই দাবি করে যুবকেদের স্বজনরা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে চোরাই পথে ইতালি যাওয়ার পথে ট্রলারডুবিতে নিখোঁজ হয়েছেন তারা।

নিখোঁজ ছয় যুবক হলেন হলেন- রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার কালু মিয়ার ছেলে মোস্তাক আহমেদ, জয়নগর এলাকার নান্নু মিয়ার ছেলে আশিক মিয়া, মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকার সাদেক মিয়ার ছেলে জুয়েল মিয়া, তুলাতলী এলাকার লিটন মিয়ার ছেলে ইমরান হোসেন, বেগমাবাদ ঝাউকান্দি এলাকার আব্দুল ছালামের ছেলে সায়েম মিয়া, আরশ মিয়ার ছেলে রাকিব হোসেন। নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতম।

এ বিষয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নরসিংদীর সহকারী কর্মকর্তা এ কে এম দাউদুল হকে সঙ্গে কথা হলে তিনি বলেন, নরসিংদীর কোনো যুবক নিখোঁজ বা ট্রলার ডুবিতে মারা গেছে, বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ থেকে এমন কোনো বার্তা আমরা পাইনি। এছাড়া নিখোঁজ স্বজনদের কেউ আমাদের কাছে আসেনি।  

নিখোঁজের স্বজনরা জানান, স্থানীয় একটি দালালচক্র প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে কর্মী পাঠাচ্ছে ইতালিতে। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরীর পথ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দৃষ্টিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গত ২৫ জানুয়ারি রায়পুরার ওই ছয় যুবকসহ ৪৫ জন নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি ট্রলার। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। তারা বেঁচে আছেন না কি মারা গেছেন, জানেন না পরিবারের সদস্যরা। তবে ২০ বাংলাদেশির মরদেহ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

নিখোঁজ পরিবারের সদস্যরা বলেন, প্রবাসী তোফাজ্জল ও কবিরের মাধ্যমে লিবিয়ার উদ্দেশে ২৫ জানুয়ারি পাড়ি দেন ওই ছয়জন। কিন্তু ঘটনার আটদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ জুয়েলের বাবা সাদেক মিয়া বলেন, গার্মেন্টসকর্মী ছিলেন জুয়েল। লিবিয়া প্রবাসী বড় ভাই কালামের মাধ্যমে ওই দেশে যান তিনি। সেখানে তোফাজ্জলের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। ২৪ জানুয়ারি জুয়েলের সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল তার পরিবারের। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একই অবস্থা আশিক, মুস্তাক, রাকিব ও ইমরানের। ইতালি যাওয়ার পথে তারাও ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানায় তাদের পরিবার।

নিখোঁজদের সন্ধান পেতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রায়পুরা উপজেলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্রলারডুবিতে ২০ বাংলাদেশি নিহতের খবর শুনেছি। সেখানে ওই ছয়জন আছে কি না নিশ্চিত নয়। এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ পথে বিদেশে পাড়ি না জমানোর জন্যও বিভিন্ন সময় আমরা সচেতনতামূলক সভা-সমাবেশ করে যাচ্ছি।

শাওন খন্দকার শাহিন/মাহফুজ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারী মুক্তা বড়ুয়ার (২৮)  মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহটি ভেসে উঠে।

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জিয়াউর রহমান/আজহার /

বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর
ডা. জসিম উদ্দিন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে।

এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা। 

বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরীর মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন।

জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। 

এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন অভিযুক্ত ডা. জসিম। 

শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’ 

সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি।’

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রবিবার) বুঝিয়ে দিব।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রবিবার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।’

আরিফুল ইসলাম/অন্তরা/

রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৭ পিএম
রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ এ স্লোগান কে সামনে রেখে ১২ তম  আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা আসন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২১ জুন)  সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিড়ি সেন্ট্রাল পার্কে ‘শারিরীক সুস্থতা, প্রফুল্ল মন ও জীবন গঠন’ প্রতিপাদ্য নিয়ে মডার্ন ইয়োগার উদ্যেগে ও নাসরিন হকের তত্ত্বাবধানে এ আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত হয়। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  নাসরিন হক বলেন, আমরা অনেকেই মনে ইয়োগা মানে অনেক কঠিন কঠিন আসন। আসলে একদমই তা না। শরীর তখনই সুস্থ থাকবে যখন ইয়োগার মাধ্যমে আমরা চিন্তা শূন্য হয়ে যাব। 

ইয়োগার মূল লক্ষ্য হচ্ছে আমরা কি?  আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? শেষ যাত্রা কোথায়? এটা জানার জন্যআমরা ইয়োগা করব। সেই আমাদের শারীরিক সুস্থতা তো আছেই। আজ থেকেই সবাই ইয়োগা শুরু করুন।

তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হবে - নিয়মিত অনুশীলন করতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। একবার ইয়োগার প্রেমে পড়লে এ প্রেম আর শেষ হবে না। এ সময় সবাইকে ইয়োগা করার আহ্বান জানান তিনি।

মো. রুবেল শিকদার/অন্তরা

নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
অটোরিকশা চালক নিহতের ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল সরকার/আজহার/

বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৪ এএম
বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার
মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

অপরাধীদের তথ্য দিলে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক সমাবেশে বিতর্কিত বেফাঁস মন্তব্য করার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এক জরুরি আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করার এই সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ রাশিদুল ইসলাম খান রবিবার (২১ জুন) তার বর্তমান কর্মস্থল (কেএমপি) থেকে পুলিশ সদরদপ্তরে গিয়ে রিপোর্ট করবেন।

ঘটনার সূত্রপাত গত ১৭ জুন। ওইদিন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের দমনে জনসাধারণের কাছ থেকে সহযোগিতা তথ্য চান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে তথ্যদাতাদের পরিচয় গোপন সম্পূর্ণ নিরাপদ রাখার আশ্বাস দিতে গিয়ে তিনি চরম বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসেন।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।'

আজহার/