গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাটি কাটার ভেকু (এক্সকেভেটর) উল্টে চালক সাগর শেখ (৪০) নিহত হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরের ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর শেখের বাড়ি পাবনা জেলায়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব হোসেন বলেন, সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরের ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় মাটি ভেকু (এক্সকেভেটর) নিয়ে মাটি কাটতে যায় সাগর শেখ। এ সময় ভেকুটি (এক্সকেভেটর) উল্টে গেলে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, ভেকু উল্টে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাদল/মেহেদী/