ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে সারাদেশের মতো ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেবা তাহাসিন, তানিয়া আহমেদ, মো. আশিক, ফরিদপুরে ধর্ষণের শিকার হওয়া এক শিশুর মাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
এ সময় তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে করা সব মামলা অতি দ্রুত নিষ্পত্তির দাবি জানান। এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান মানববন্ধন থেকে।
মানববন্ধন থেকে স্লোগান দেওয়া হয়, 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ ইত্যাদি।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
সঞ্জিব দাস/জোবাইদা/