দিনাজপুরের বিরামপুরে টেলিভিশন দেখানোর কথা বলে এক শিশুকে ধর্ষণের অভিযাগে মমিনুল ইসলাম (৫৪ ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার (১১ মার্চ) রাতে অভিযান চালিয়ে মমিনুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমিনুল উপজলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এলাকাবাসী ও বিরামপুর পুলিশ ও এজাহার সুত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মমিনুল ইসলাম প্রতিবেশি ৭ বছর বয়সী দুই শিশু কন্যাকে টেলিভিশন দেখানো কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। এ সময় মমিনুল তার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে দুই শিশুই চিৎকার করতে থাকে। ঘটনা জানাজানি হলে মমিনুল পালিয়ে যায়।
খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেপ্তার করে এবং ওই দুই শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে দিনাজপুর আদালত সোপর্দ করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুল রহমান বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় সকালে বিরামপুরের সাত বছর বয়সী দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের শরীরে বড় ধরনের কোন সমস্যা না থাকার কারণে দুপুরের পরেই তাদেরকে ছাড়পত্র দিয়ে ছুটি দেওয়া হয়েছে।
সুলতান/মেহেদী/