ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ করলো বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের ঢাকা ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হতে পারে ১৫-১৭টি : পররাষ্ট্র সচিব চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের ৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল

মুন্সীগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম
মুন্সীগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮
ছবি : খবরের কাগজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির দুই লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়। 

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বেদেপল্লীতে এ অভিযান চালায়। 

গ্রেপ্তাররা হলেন- মো. রাজন ইসলাম (২২), আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক (৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো. নীরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫), মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো. রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারি (২২), মো. জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)। 

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম গাঁজা, ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম আইস, ২৫ গ্রাম হেরোইন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। তিনি জানান, ভোর সোয়া ৫টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদেপল্লীতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। এ সময় বেদেপল্লীতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে মাদক বিক্রির নগদ টাকা ও ১৩ টি মোবাইল ফোনসেট জব্দ করেন।

জোবাইদা/

বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা
ছবি : বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মিলন চন্দ্র রায়ের বাড়িতে ক্ষুরা রোগে আক্রান্ত গরু

বরগুনার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ক্ষুরা রোগ। জেলার অনেক খামারেই একের পর এক গরু আক্রান্ত হওয়ায় খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত পশুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের মজুদ না থাকা এবং প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে বিপাকে পড়েছেন খামারি ও পশুপালকেরা। ফলে আক্রান্ত গরুর মৃত্যু ঝুঁকির পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। তবে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, আগামী জুলাই মাসের শুরুতেই ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে।

সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের বাসিন্দা মিলন চন্দ্র রায় জানান, এ বছর তার পালন করা ছয়টি গরুই ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। একই এলাকার নাসির নামে আরেক খামারির পাঁচটি গরুও আক্রান্ত হয়েছে। এর মধ্যে একটি বাছুর মারা গেছে। এ নিয়ে স্থানীয়দের দাবি, এলাকায় আরও কয়েকটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মিলন চন্দ্র রায়ের বাড়িতে দেখা যায়, তার গরুগুলোকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে। গত এক মাস ধরে আক্রান্ত পশুগুলোকে সুস্থ করতে দিনরাত চেষ্টা করছেন তিনি ও তার স্ত্রী। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওষুধ প্রয়োগ এবং বিশেষ যত্ন নিতে হচ্ছে প্রতিটি গরুর ক্ষেত্রে।

তবে মিলন চন্দ্র রায়ের অভিযোগ, প্রাণিসম্পদ কার্যালয় থেকে কোনো ভ্যাকসিন বা ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে। একই অভিযোগ করেছেন এলাকার অন্যান্য খামারিরাও। দ্রুত সরকারি উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মিলন চন্দ্র রায় বলেন, প্রায় এক মাস ধরে গরুগুলো অসুস্থ। নিজের কাজ ফেলে সারাক্ষণ গরুর দেখাশোনা করতে হচ্ছে। কোথাও সরকারি ওষুধ পাচ্ছি না, বাইরে থেকে কিনে চিকিৎসা চালাতে হচ্ছে।

তার স্ত্রী শিপু রানী বলেন, আমরা গরিব মানুষ। চিকিৎসা করাতে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোনো সরকারি সহায়তা পাইনি।

আরেক খামারি নাসির জানান, একটি গরু আক্রান্ত হওয়ার পর একদিনের ব্যবধানে তার আরও চারটি গরু অসুস্থ হয়ে পড়ে। একটি বাছুর দ্রুত মারা যায়। প্রয়োজনীয় ওষুধের জন্য সরকারি সহায়তা না পেয়ে বাজারের ওপর নির্ভর করতে হয়েছে।

সদরের পশ্চিম গুদিঘাটা এলাকার বাসিন্দা রাজিব হোসেন বলেন, এ বছর এলাকায় অসংখ্য গরু আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা সরাসরি না এসে প্রেসক্রিপশন দেন, ওষুধ কিনতে হয় বাইরে থেকে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বরগুনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, ক্ষুরা রোগ সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায় এবং মানুষের সংস্পর্শেও সংক্রমণ হতে পারে। কোরবানির সময় পশু পরিবহনের কারণে রোগের বিস্তার বাড়ে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এ রোগ দেখা যাচ্ছে। আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিষ্কার- পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা জরুরি। বড় গরুর মৃত্যু ঝুঁকি কম থাকলেও ছয় মাস থেকে এক বছরের বাছুর ঝুঁকিতে থাকে।

ভ্যাকসিন সংকট প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে আমাদের কাছে ভ্যাকসিন নেই। কোরবানির আগেই চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে ভ্যাকসিন পাওয়া যাবে এবং তখনই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

মহিউদ্দিন অপু/খাদিজা রুমি/

রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর  বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা ও কেনা  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

এতে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসা. মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমি কিনে করে চারতলা বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল জমি বিক্রেতা মিলন ভুইয়া ও তার লোকজন।

কয়েকদিন আগে মিলন ভূঁইয়া ও তার সহযোগীরা অন্যায়ভাবে তাদের বাড়িঘরে হামলা চালায় ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছেন।​

ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বলেন, এই  হামলার পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িত মিলন ভূঁইয়াসহ জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রুবেল শিকদার/তামান্না রুপা/

নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত
ছবি: খবরের কাগজ

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতি করার সময় ৮ জন ডাকাতের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় পাঁচজন ডাকাত পালিয়ে গেছে। 

শনিবার (২০জুন) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মন্ডল (২২) এবং একই গ্রামের রাব্বি হাসান (১৯)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বলেন, শুক্রবার (১৯ জুন) রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটা মোটরসাইকেলে ৮জন ডাকাত তাদের ধাওয়া করে। তবে মাহবুবের পিছনে বসে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে জনগণের সহযোগীতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা তিনজন এক মোটরসাইকেলে ছিল। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, তারা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া ৫ ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।

হারুন/খাদিজা রুমি/

রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:০৫ পিএম
রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু
শিক্ষিকা শতাব্দী চাকমা। ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাঙামাটির নানিয়াচরে শিক্ষিকা শতাব্দী চাকমার (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।

শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, শনিবার (২০ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে শতাব্দী চাকমা সিএনজি অটোরিকশার জন্য নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় সড়কের পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। কিন্তু কাঁচা বাঁশ ব্যবহার করায় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতোয়ালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানিয়েছেন, ঘটনাস্থল যেহেতু নানিয়ারচর উপজেলা তাই এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

 জুয়েল/খাদিজা রুমি/

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:০০ পিএম
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের
ছবি: সংগৃহীত

নড়াইলে ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে নকুল মল্লিক (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বরকে মিষ্টি খাওয়ানোর সময় অসাবধানতাবশত আলোকসজ্জার একটি ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে নকুল মল্লিকের হাত লেগে যায়। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নকুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অসাবধানতামূলক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তামান্না রুপা/