ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’ সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা

জেলায় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ এএম
জেলায় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের সাত জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগ এনে অন্তত ২০টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের মহাপরিদর্শক ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভাঙুরের তীব্র নিন্দা জানিয়েছেন। 
 
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজারে পাঁচটি, চট্টগ্রামে তিনটি, সিলেট পাঁচটি, গাজীপুরে চারটি, কুমিল্লায় একটি এবং বগুড়ায় একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
বিক্ষুব্ধ মানুষ ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।
 
গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল, স্লোগান-সমাবেশ করেন।
 
সিলেট: সিলেটে বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর যেখানে কোক-পেপসি ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে। সোমবার জোহরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন ব্যানারে পুরো নগরী থেকে মানুষ কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল করে নগরীর চৌহাট্টা পয়েন্টে যান। ওখান থেকে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মিরবক্সটুলা এলাকার কেএফসি রেস্টুরেন্ট, দরগাহ গেট এলাকার বাটার শোরুম ও আম্বরখানা এলাকায় চেইনশপ ইউনিমার্টে ভাঙচুর চালায়।
 
এ ছাড়া কোক রাখার দায়ে জালালাবাদ এলাকার ফুলকলি, চৌহাট্টার আলপাইন রেস্টুরেন্ট, আম্বরখানার কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরসহ নগরীর একাধিক দোকানে হামলা চালানো হয়। এসব দোকানে থাকা কোক, পেপসি, ফান্টাসহ বিভিন্ন পণ্য ইসরায়েলি দাবি করে হামলা চালানো হয়।
 
চট্টগ্রাম: সোমবার বিকেলে চট্টগ্রাম নগরে ইসরায়েলি পণ্য বিক্রি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দাবি করে একাধিক রেস্তোরায় হামলা চালানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে জিইসি মোড়ের কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করা হয়। এ সময় ব্যাপকহারে পাথর, জুতা নিক্ষেপ করা হয়। এতে প্রতিষ্ঠানগুলোর সব বড় কাচ গুঁড়িয়ে যায়। তবে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কেউ আহত হননি। এ ছাড়া নগরীর বিভিন্ন জায়গায় কোকাকোলা, সেভেন আপের সাইনবোর্ড ও রেফ্রিজারেটর ভাঙচুর করা হয়েছে।
 
নগর পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি আলমগীর হোসেন বলেন, ‘আমরা ধারণা করেছিলাম এ ধরনের প্রতিষ্ঠানে ভাঙচুর করা হতে পারে। সে জন্য আগেই বন্ধ করতে বলা হয়েছে। এর পরও গ্লাস, সাইনবোর্ড ভাঙচুর করা হয়। চকবাজারে একজন অতি উৎসাহীকে আটক করা হয়েছে।
 
কক্সবাজার: বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার পর্যটন জোনের অন্তত পাঁচটি রেস্টুরেন্টে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হলিডে মোড় হয়ে ঘুরে লাবণী হয়ে কলাতলী যায়। এ সময় ভাঙচুর চালানো হয়।
 
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ‘পুলিশ মিছিলের আগে-পিছে ছিল। মিছিলের দৈর্ঘ্য বেশি হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী মানুষ ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্টে পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। কিছু ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে।’
 
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইসরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এ সময় কাঁচ লেগে কয়েকজন পর্যটক আহত হন।
 
বরিশাল: বরিশালে কেএফসির সাইনবোর্ড ভেঙে দিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল বেলা ৩টার দিকে নগরের বগুড়া রোডের আইকন টাওয়ারে থাকা ওই রেস্তোরাঁয় বিক্ষোভকারীরা হামলা চালাতে যায়। কিন্তু আউটলেটটি তখন বন্ধ ছিল। এ ছাড়া পুলিশের তৎপরতার কারণে কেউ রেস্তোরাঁটির ভেতরে ঢুকতে পারেনি। তবে কয়েকজন বিক্ষোভকারী ভবনের ছাদে উঠে সেখান থেকে সাইনবোর্ডটি ভেঙে দেন।
 
বগুড়া: বগুড়ার বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরের দিকে বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় এসে বাটার শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গ্লাস ভাঙচুর করে। প্রায় আধা ঘণ্টা ধরে তারা সেখানে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেন এবং ভাঙচুর চালান। সেখানে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। কিছুটা দূরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও বিপুলসংখ্যক মানুষের সামনে তাদের কিছুই করার ছিল না।
 
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ‘মিছিলের সামনে ও পিছনে পুলিশ ছিল। মিছিল থেকে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করেছে তা বোঝা যায়নি। তাতে বাটার দোকানের অল্প ক্ষতি হয়েছে।’
 
গাজীপুর: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাটা শোরুমসহ কয়েকটি দোকানের সামনে বিলবোর্ড, ব্যানার, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দীন বলেন, বিক্ষোভকারীরা বিকেলে বাটা শোরুমের বাইরের ব্যানার ভাঙচুর করেছে। তবে শোরুমের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে সর্বস্তরের ‘মুসলিম তৌহিদী জনতার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় সেখানে বাটা শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
 
কুমিল্লা: কুমিল্লার রানীর বাজারে কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে কেএফসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।
 
কেএফসি রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় বাইরে থেকে রেস্টুরেন্টের কাচের দেয়ালে ইট নিক্ষেপ করে ভাঙচুর শুরু হয়। এ সময় রেস্টুরেন্টে বেশ কয়েকজন খাওয়া-দাওয়া করছিলেন। তারা ভয়ে দৌড়ে নেমে যান। পরে কয়েকজন যুবক ভেতরে ঢুকে চেয়ার ছুড়ে ভাঙচুর চালায়। ঘটনার পর কেএফসি রেস্টুরেন্ট পরিদর্শনে যান পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা।
 
জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
 
সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 
 
আইজিপি নির্দেশনায় বলেছেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ এখন এটা নিয়ে কাজ করছে।’
 
সরকার কোনো ন্যায়সংগত বিক্ষোভে বাধা দেয় না উল্লেখ করে আইজিপি নির্দেশনায় আরও বলেছেন, ‘তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’
 
বিডার নিন্দা
 
চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ‘ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
 
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’
বাটার নিন্দা 
 
এক বিবৃতিতে বাটা বলেছে, ‘আমরা আমাদের দোকানে আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেক দোকান ভাঙচুর করা হয়েছে ও মালামাল চুরি করা হয়েছে। একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে এ ধরনের আচরণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। বর্তমানে আমরা এসব ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি।’

সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’
ছবি: খবরের কাগজ

সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন একজন সাংবাদিককে তাকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার নির্দেশ দেন। ‘মহদোয়’-এর পরিবর্তে তাকে ‘ভাই’ বলায় তিনি এতে ক্ষিপ্ত হয়ে উঠেন। একই সঙ্গে হাসপাতালের অনিয়মের সংবাদ তাকে কে দিয়েছে সেই গোপন তথ্যও সোর্সের নামও বারবার জানতে চান তিনি ।

জানা যায় গতকাল সোমাবার (২২ জুন) সিরাজগঞ্জে কর্মরত একজন বেসরকারী টিভির সাংবাদিক একটি হাসপাতালে ওষুধ সরবরাহে চরম অনিয়ম দূর্ণীতি হচ্ছে তার পেশাগত বিষয়ে সিভিল সার্জনের কাছে মন্তব্য জানতে চাইলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, ’আপনি কাকে ভাই বলছেন? আপনি একজন সিভিল সার্জনকে ভাই বলতে পারেন না। আমি একজন

জেলা পর্যায়ের কর্মকর্তা। আপনি আমাকে ‘মহোদয়’ বলেন। আমাকে ভাই বলার কোনো অধিকার আপনার নেই।’ শুধু তাই নয়, উদ্ধত এই সিভিল সার্জন উল্লাপাড়ার ৫০ শয্যার হাসপাতালে মজুত থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে তাকে তথ্য দেওয়া সূত্রের নাম প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে চাপ দেন।

এই কথোপকথনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেলে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মূলত, সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার জন্য সবসময় তাদের সূত্রের নাম বা(সোর্সের নাম) গোপন রাখেন। কিন্তু, সিভিল সার্জনের কাছে যে তথ্য চাওয়া হয়েছিল তা দেওয়ার পরিবর্তে সিভিল সার্জন নুরুল আমীন উল্টো সাংবাদিককে একের পর এক পাল্টা প্রশ্ন করতে থাকেন যে, সাংবাদিক সেখানে কেন গিয়েছিলেন এবং কে তাকে তথ্য দিয়েছিল। শুধু তাই নয়, তাকে ভাই বলে সম্বোধন করায় তিনি ক্ষুব্ধ হন এবং প্রশ্ন তোলেন যে, একজন সাংবাদিক কি জেলা পর্যায়ের, একজন কর্মকর্তাকে ভাই বলে সম্বোধন করতে পারেন?

সরকারী চাকরি বিধিতে যা বলা আছে:

বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা জনগণের সেবক, তাদের প্রভু নন। যদিও অতীতে কিছু ক্ষেত্রে তাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করার প্রচলন ছিল, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়মটি বাতিল করেছে। সংবিধান এবং সরকারী চাকরি বিধি অনুসারে আরো জানা যায়, সংবিধানের ২১(২) ধারা অনুসারে, প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল সর্বদা জনগণের সেবা করার জন্য সচেষ্ট থাকা।কোনো আইন বা প্রবিধানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনসাধারণকে তাদেরকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে বাধ্য করার কোনো বিধান নেই।

এছাড়াও উল্লেখ্য যে সম্প্রতি, সরকার সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বা বাধ্যবাধকতা বাতিল করেছে। এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে উল্লেখিত ঘটনায়, জেলার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী ওষুধ সরবরাহের বিভিন্ন অনিয়ম নিয়ে বেসরকারী একটি টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর সিভিল সার্জনের তত্বাবধানে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সরজমিনে তদন্তপূর্বক আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সন্ত্রাসী ইমন রাউজানের হত্যা মামলায় জড়িত। তিনি দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মোবারক হোসেন ইমন বা ডেভিড ইমন নন বলে জানায় সিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার একটি হোটেল থেকে ইমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সন্ত্রাসী চট্টগ্রামের রাউজানের হত্যা মামলায় জড়িত। কিন্তু তিনি বড় সাজ্জাদের সহযোগী নন।

সিএমপির সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার বিষয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য ইমন।’

আবদুস সাত্তার/আজহার

মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া মাহী (১৪) হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসাদ জামান/রিফাত/

লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে নাঈম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আল আমিন (১৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী ট্রাকটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন। 

গতকাল সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 রনি মিয়াজী/খাদিজা রুমি/