ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’

গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম
গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। ছবি: খবরের কাগজ

গ্যাস সংকটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) সার উৎপাদন বন্ধ রয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাস সরবরাহ না থাকায় শুক্রবার সকাল ৭টা থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। 

জানা গেছে, কৃষি কাজে দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এরমধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। বাকি ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানি করতে হয়।
 
অথচ আনোয়ারায় অবস্থিত সিইউএফএল কারখানাটিতে কখনো যান্ত্রিক ত্রুটিতে, কখনো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল কারখানাটিতে। দেড় মাস পর আবারও কারখানাটিতে উৎপাদন বন্ধ হল।

উল্লেখ্য ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। 

তারেক মাহমুদ/মাহফুজ

 

মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া মাহী (১৪) হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসাদ জামান/রিফাত/

ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন। 

গতকাল সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 রনি মিয়াজী/খাদিজা রুমি/

রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৬ জন আসামি। ছবি: খবরের কাগজ
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ এবং মাদককারবারিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২২ জুন) রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
 
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজানসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 
জিয়াউর রহমান/আজহার

কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ
কাপ্তাই হ্রদের নাব্যতা সংকটে অচল নৌযোগাযোগ; ঘাটে ঠায় দাঁড়িয়ে আছে সারি সারি নৌযান। ছবি: খবরের কাগজ

মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্যসংকটের কারণে জেলা সদরের সঙ্গে ছয় উপজেলার নৌপথে বড় নৌযান চলাচল সীমিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ।

স্থানীয়রা বলছেন, ১৯৬০ সালে একমাত্র কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি হয় বহুমুখী এই কাপ্তাই হ্রদ। কিন্তু দীর্ঘ এই সময়ে একবারও খনন কিংবা সংস্কার করা হয়নি। ফলে দখল, দূষণ আর মানবসৃষ্ট বর্জ্যের সঙ্গে পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় কাপ্তাই হ্রদে দেখা দিয়েছে নাব্যসংকট।

এ কারণে রাঙামাটির জেলা শহরের সঙ্গে নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম যাত্রীবাহী লঞ্চ চলাচল সীমিত হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ছয় উপজেলার মানুষ।

ইঞ্জিনচালিত ছোট দেশীয় নৌকায় চড়ে আর হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দুর্গম উপজেলাবাসীকে। পণ্য পরিবহনে দুর্ভোগের সঙ্গে খরচও বেড়েছে কয়েকগুণ। এতে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। 

হ্রদে চলাচলকারী ৪২টি যাত্রীবাহী লঞ্চ ও ৩০০ ছোটবড় ইঞ্জিনবোট বন্ধ হওয়ায় নৌযান মালিকদের দৈনিক ক্ষতি হচ্ছে ১৫ লাখ টাকার বেশি। বিকল্প উপায়ে পণ্য পরিবহন ও যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে বেশি টাকা ও সময়। আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ হাজার নৌযানশ্রমিক।

কাপ্তাই হ্রদ রক্ষা ও নৌযোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত হ্রদ খননের দাবি জানিয়েছেন রাঙামাটিবাসী।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কান্তি ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদ খননের দাবি দীর্ঘদিনের। তবে এরমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের ৬৮৭ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে রাঙামাটিবাসী এর সুবিধা ভোগ করবেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই হ্রদ খননের জন্য প্রকল্প নিয়েছে। বর্ষা মৌসুমের পরেই হয়তো কাজ শুরু হবে আশা করছি। তখন এই এ সমস্যা আর থাকবে না।

জিয়াউর রহমান/আজহার/

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়। ভোর ৪টার দিকে মায়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি পোটলা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তারেকুর রহমান/খাদিজা রুমি/