টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটা, চলতি, চেলা, বৌলাই, খাসিয়ামারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে সুরমা নদীর পানি শনিবার (৩১ মে) দুপুর ১২ টার দিকে ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের সীমান্ত নদী দিয়ে প্রচুর ঢল আসছে এবং সীমান্ত নদী এলাকায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি: খবরের কাগজ
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্ত নদীর পানি খুব বেড়েছে। সুরমা নদীর পানি বাড়লেও বন্যা হওয়ার আশঙ্কা নেই। সীমান্ত এলাকার নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেওয়ান গিয়াস চৌধুরী/