ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষতা অর্জনের বিকল্প নেই বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া ছুটির দিনে পর্যটকের ঢল, মুখর কক্সবাজার সমুদ্রসৈকত সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস লোডশেডিং বন্ধ হোক

রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত রিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০২:০৩ পিএম
রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত রিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত রিকশা ও মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাতে উপজেলার তারা‌ব এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারা‌ব সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক রূপগঞ্জ প্র‌তি‌নি‌ধি মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও রিকশাচালক অজ্ঞাত (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে তারা‌ব বিশ্বরোড থেকে রিকশায় সুলতানবাগের বাড়িতে ফির‌ছিলেন শাহ‌রিয়ার হাসান আকাশ, তার বন্ধু সায়মন ও তা‌মিম সরকার। পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রিকশার চালক।

আহত তিনজনকে ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসকরা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছেন।

রুবেল/অমিয়/

শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ
ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিনের শ্বশুর-জামাই দ্বন্দ্বের জেরে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সাথে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। বিয়ের কয়দিন পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুর মহর উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন তিনি। এর কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ তৈরি হয়। এরইমধ্যে জামাই বিভিন্ন সময়ে নানা কারণে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন বলে দাবি করেন জামাই। এসব নিয়েই তাদের বিরোধ দিন দিন আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার এসব টাকার হিসাব ও টাকা ফেরত চাইলে শ্বশুরের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন সোরহাব হোসেনকে আটক করে একটি নারিকেল গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় সোরহাব হোসেনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়িও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্বশুর মহর উদ্দিন দাবি করেন, জামাই আগে তার ওপর হাত তুলেছেন এবং বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার অভিযোগ, ঘটনার দিন জামাই প্রথমে শ্বশুরের ওপর হামলা চালান, এরপর পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হতো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শ্বশুরসহ জড়িতদের আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাকিল মুরাদ/এসএন

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গোচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামবাসী বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মামুন আলী বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমান/

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনাটি তদন্তে চারদিন সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এই সময়সীমা বাড়িয়েছেন। 

তদন্ত কমিটির প্রধান ও নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, ইতিমধ্যে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে যে খুদে বার্তার ওপর ভিত্তি করে ক্রিকেটার নাঈমকে পুলিশ তল্লাশি করেছিল, সেটি যে বা যে সংস্থা থেকে এসেছে, তা তদন্ত করা হচ্ছে। মূলত এই কারণে তদন্তের স্বার্থে আরও চার কার্যদিবস বাড়তি সময় চাওয়া হয়। পুলিশ কমিশনার তা মঞ্জুর করেছেন।

এর আগে সিএমপি কমিশনার কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছিলেন। এই সময়সীমা গত ১৮ জুন শেষ হয়। তদন্ত কমিটি আরও চারদিন সময় চাওয়ায় তদন্তের সময় আরও চারদিন অর্থাৎ ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে কমিটিকে পুরো ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। 

উল্লেখ্য ঢাকা থেকে প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার (১২ জুন) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নাঈম। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বহদ্দারহাটের বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে অটোরিকশাটি লালখান বাজার এলাকায় এলে ডিবি পরিচয়ে কয়েকজন পুলিশ সদস্য গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র কেড়ে নেয়। 

পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে নাঈমকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেও তাকে হেনস্তা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ১৩ জুন রাতে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়। এছাড়া গ্রেপ্তার করা হয় পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে। তাকে ২০২৪ সালের ৫ আগস্ট দামপাড়া পুলিশ লাইনসে হামলা এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতের নির্দেশে সোহেল বর্তমানে কারাগারে রয়েছে। পাশাপাশি নাঈমকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এসএন/

সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ
হযরত শাহজালাল (রহ.) মাজারে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ। -ছবি : মামুন হোসেন

শাহজালালের মাজারে ‘দানের ডেগ’ সিলগালা করার পর পর্যটকদের সুবিধার্থে এবার মাজারে ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল থেকেই মাজারের ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে এই প্রথম এমন চিত্র দেখা গেছে। তার আগে (শাহজালাল রা.) মাজারে ট্যুরিস্ট পুলিশ মোতায়ন করা হয়নি।

প্রশাসন বলছেন, পর্যটকদের  নিরাপত্তার জন্যই ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি ‘দানের ডেগ’ সিলগালা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়। পাশাপাশি দানবাক্সের পাহারায় আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে।

এদিকে ‘দানের ডেগ’ সিলগালা করে জেলা প্রশাসনের দানবাক্স ও আনসার পাহারা বসানোর সময় দরগাহ কমিটি ও খাদেম পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। মাজারভক্তদের অবস্থান ছিল প্রতিক্রিয়াহীন।

এর আগে গত শুক্রবার (১২ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগের বিষয়টি তখন গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

আমান/

পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

গাজীপুরের পূবাইল চামুড্ডা এলাকায় মোটরসাইকেল ও একটি ড্রাম্প ট্রাকের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আড়াই বছর বয়সী সাফোয়ান হোসেন শেরপুর থানার বাংড়া এলাকার মো. জুয়েল রানার ছেলে।

আহতরা হলেন, শেরপুর থানার বাংড়া এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা (৩৬) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন পরিবারটি। সকালে ঢাকা-বাইপাস মহাসড়কের পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম্প ট্রাকের সংঘর্ষ হয়। 

এসময় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে আরোহী তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শিশু সাফোয়ান হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত দম্পতিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঢাকা-বাইপাস মহাসড়কের চামুড্ডা এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্প ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে এবং তার বাবা-মা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পলাশ/আমান