ছবি: খবরের কাগজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা ও কেনা জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।
এতে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন, মোসা. মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমি কিনে করে চারতলা বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল জমি বিক্রেতা মিলন ভুইয়া ও তার লোকজন।
কয়েকদিন আগে মিলন ভূঁইয়া ও তার সহযোগীরা অন্যায়ভাবে তাদের বাড়িঘরে হামলা চালায় ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছেন।
ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বলেন, এই হামলার পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িত মিলন ভূঁইয়াসহ জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রুবেল শিকদার/তামান্না রুপা/