ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’ মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ জাবিতে নীতিনির্ধারণী তিন পর্ষদে ২৮ শূন্যপদ, সংকটে স্বায়ত্তশাসন জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে? দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই আর্কটিকে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানের টহল জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা হলো বাতিঘর আদর্শ পাঠাগার লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:১৫ এএম
সিরাজগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা গ্রাম লণ্ডভণ্ড- ছবি:খবরের কাগজ

বৃষ্টির সঙ্গে মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জে ৪ গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ের কারণে রাস্তায় গাছপালা পড়ে চলাচলসহ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের পরে লোকজন তাদের আসবাবপত্র বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন। মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে ৪ গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেরই বসতঘর ঝড়ে উড়ে নিয়ে গেছে। তাদের খোলা আকাশে বসবাস করতে দেখা গেছে।

রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র দুই মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে। কয়েকটি গ্রামের চলাচলের রাস্তাসহ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। 

একই সময় ৪ গ্রামের বিভিন্ন জমির ফসল নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে।

বাহুকা গ্রামের ক্ষতিগ্রস্ত শামিম হোসেন বলেন, ‘বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে ঘরের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। কোনো রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।’

রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন জানান, শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

এ ব্যাপারে রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে। কী পরিমাণ ঘরবাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা পরে বলা সম্ভব হবে।

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়। ভোর ৪টার দিকে মায়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি পোটলা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তারেকুর রহমান/খাদিজা রুমি/

জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩১ পিএম
জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর ডেফলা সড়কের চতলাপাড়া গ্রামের একটি মাছের পুকুরের কোণায় রাখা লাগেজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার মাছের প্রজেক্ট পরিদর্শনে এসে লাগেজটি দেখতে পান। লাগেজ থেকে পচা দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মধ্য রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ’খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আসমাউল আসিফ/খাদিজা রুমি/

মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪
আইসোলেশন ওয়ার্ড, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সেখানে মোট ৫৩ জন শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯৯ জন শিশু।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২২ জুন) ভোর সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের নিকলি উপজেলার শহরমূল এলাকার ৪ মাস বয়সী এক শিশুকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সোমবার রাত আড়াইটার দিকে হামের উপসর্গ, নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩০৩ জন শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ২ হাজার ১৫১ জন শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশই একদম শেষ মুহূর্তে, যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে, তখন ভর্তি হচ্ছে। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুদের তীব্র জ্বর ও শরীরে র‍্যাশ বা গুটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসা উচিত।’

কামরুজ্জামান মিন্টু/আজহার

জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে?

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে?
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান যখন চূড়ান্ত সমঝোতার পথ খুঁজছে, তখন বিশ্ববাজারে তেলের পরবর্তী গতিপ্রকৃতি কেমন হবে তা নির্ধারণ করছে চীন। 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন ইতোমধ্যে তাদের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি কমিয়ে, বিশাল মজুত ব্যবহার করে এবং পরিবেশবান্ধব ক্লিন এনার্জির (স্বচ্ছ জ্বালানি) ওপর নির্ভরতা বাড়িয়ে তেলের উচ্চমূল্যের ধাক্কা সামাল দিয়েছে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরি হলেও, চীনের এ বিপর্যয় সামাল দিতে বেগ পেতে হয়নি।  অভ্যন্তরীণ পদক্ষেপের প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারেও।

২০২৬ সালের শুরুতে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে অনেক বিশ্লেষক আশঙ্কা করেছিলেন, অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২০০ ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু বিশ্ববাজারে প্রায় ১০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের সংকট থাকলেও তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়েনি। এর প্রধান কারণ হিসেবে বিশ্লেষকেরা চীনের ভূমিকাকেই সামনে আনছেন।

জ্বালানি বিষয়ক থিঙ্ক-ট্যাংক 'এম্বার' এর প্রধান ড্যান ওয়াল্টার বলেন, ’চীন এখানে এশিয়ার বাকি দেশগুলোর জন্য একটি বাফার (সুরক্ষা কবচ) হিসেবে কাজ করেছে, যা পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনীতিকে বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছে।’

সোমবার (২২ জুন) বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম প্রতি ব্যারেলে ৭৮ ডলারের নিচে নেমে এসেছে। বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা দ্রুত স্বাভাবিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া হতে পারে। এমন পূর্বাভাসের পরই তেলের দাম কমতে শুরু করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের আগের সপ্তাহগুলোতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের নিচে, যা গত মে মাসের শুরুতে চার বছরের মধ্যে সর্বোচ্চ ১১৪ ডলারে পৌঁছেছিল।

চীনের 'অদৃশ্য হাত'

জুন মাসের শুরুতে ফরাসি বহুজাতিক ব্যাংক 'সোসাইটি জেনারেল' এর বিশ্লেষকেরা জানান, ১৯৭৩ সালের আরব তেল নিষেধাজ্ঞার সময় বৈশ্বিক সরবরাহে মাত্র ৭ শতাংশ ঘাটতির কারণে তেলের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এবারের ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের সরবরাহ ১৪ শতাংশ ব্যাহত হওয়া সত্ত্বেও দাম সে অনুপাতে বাড়েনি।

বিশ্লেষকদের মতে, চীন এখানে বাজার নিয়ন্ত্রণে 'অদৃশ্য হাত' হিসেবে কাজ করেছে। দেশটি প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল আমদানি কমিয়েছে, যা প্রায় জাপানের মোট দৈনিক চাহিদার সমান।

যুদ্ধ শুরুর আগেই রাশিয়া ও ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কম দামে প্রচুর তেল কিনে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত মজুত গড়ে তুলেছিল চীন।

গবেষণা প্রতিষ্ঠান 'রাইস্ট্যাড এনার্জি'-এর তেল বাজার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জেনিভ শাহ বলেন, চীনের কাছে বর্তমানে ১০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের বিশাল মজুত রয়েছে, যা দেশটি মে মাস থেকে ব্যবহার করা শুরু করেছে। এ ছাড়াও দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে চীন ডিজেল ও পেট্রোলের মতো পরিশোধিত জ্বালানি রপ্তানি সীমিত করেছে। ফলে চীনের শোধনাগারগুলো আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয়।

এ ছাড়াও চীনে বৈদ্যুতিক গাড়ির (ইভি) অভাবনীয় বিপ্লব খনিজ তেলের চাহিদা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। বর্তমানে চীনে বিক্রি হওয়া প্রতি দুটি যাত্রীবাহী গাড়ির একটিই পরিবেশবান্ধব বা বৈদ্যুতিক গাড়ি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীনের বৈদ্যুতিক গাড়ির কারণে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেলের ব্যবহার কমেছে।

তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, চীন চিরকাল এই মজুত তেলের ওপর নির্ভর করবে না। তেলের দাম কিছুটা কমলেই চীন আবারও বিশ্ববাজার থেকে তেল কিনে নিজেদের শূন্য ভাণ্ডার পূরণ করা শুরু করবে।

ঘাটতির পরে হতে পারে সরবরাহের প্লাবন

ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সংকটের পর, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এখন বলছে, হরমুজ প্রণালী খুলে গেলে আটকে থাকা প্রায় ১০ কোটি ব্যারেল তেল একযোগে বাজারে চলে আসবে। ফলে আগামী বছর বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে।

বুধবার প্রকাশিত আইইএ-র মাসিক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন স্বাভাবিক হলে আগামী বছর চাহিদার তুলনায় দৈনিক ৪৭ লাখ ব্যারেল অতিরিক্ত তেল বাজারে আসবে।  

তবে বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যেই গ্রীষ্মকালীন তেলের চাহিদা মিটিয়ে ফেলেছে। এ অবস্থায় বাজারে ভারসাম্য ফেরাতে চীনের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মুহূর্তে বাজারে তেলের অতিরিক্ত জোগান শুষে নেওয়ার ক্ষমতা কেবল চীনেরই আছে। এখন প্রশ্ন হলো, ’চীন কী দামে এবং কত পরিমাণ তেল কিনতে চাইবে?’

থিওটোনিয়াস/

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:২৩ পিএম
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত
লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নেট ২নং ওয়ার্ডের মাওলানা আরিফুর রহমান মেয়ে। এ ছাড়াও তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পূরবী পরিবহনের বাস ও কক্সবাজারগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পূরবী পরিবহনের বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ওই বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরিফুল ইসলাম/আজহার/