ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫
Nagad desktop

হাতিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম
হাতিয়ায়  ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ
হাতিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ। ছবি: খবরের কাগজ

নোয়াখালী হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  চাল বিতরণ কর হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ ও সূখচর ইউনিয়ন পরিষদ সচিব হোছনে মোবরক।

সম্প্রতি সাগরে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায় উপজেলার সূখচর, নিঝুমদ্বীপসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সূখচর ও নিঝুমদ্বীপ ইউনিয়নে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন এসব এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার দূর্যোগকালীন সময়ে বিশেষ বরাদ্দের মাধ্যমে সূখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের পার্শ্ববর্তী চরকিং ইউনিয়ন পরিষদে এসে এ চাল নিতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন খবরের কাগজকে  বলেন, ‘জোয়ারের ক্ষতিগ্রস্ত পরিবারকে এ চাল দেওয়া হয়। এজন্য ইউনিয়ন পরিষদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করেন। একইভাবে নিঝুমদ্বীপ ইউনিয়নেও দেওয়া হবে।’

সাকিব/রিফাত/

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু
ছবি: সংগৃহীত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫টি স্টল প্রদর্শন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

আগামী ২০ জুন শেষ হবে এ মেলা। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

মাহফুজুর রহমান/এসএন

কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু
নিহত আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

গাছের পাকা কাঁঠালকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষিতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 বুধবার (১৭ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তাঁর স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত আব্দুর রাজ্জাক (৭০) সদর উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা। তবে কয়েক বছর আগে তিনি চৌধুরীহাটি গ্রামে একটি বাড়ি কিনে সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখা বেগম পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গাছ থেকে পেড়ে আনা পাকা কাঁঠাল বাবা-মাকে না দেওয়াকে কেন্দ্র আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগমের বড় ছেলে মো. আলম ও পুত্রবধূ রেখার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।তর্ক-বিতর্কের একপর্যায়ে আলম তাঁর বাবাকে কিল-ঘুষি মারেন। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শাহেদা বেগমের অভিযোগ, তার ছেলে আলমের আক্রমণের কারণেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। কিল-ঘুষি মারতে মারতে আব্দুর রাজ্জাকের গলাচেপে ধরে আলম। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা জানায়, আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে রয়েছে। বড় ছেলে আলম বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ের বয়স প্রায় ১৫ বছর এবং ছোট মেয়ের বয়স ৭ বছর। ছোট ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রী রেখার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসলিমা আক্তার মিতু/এসএন

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা
ছবি: খবরের কাগজ

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা -দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজু/আমান

মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু
রিংকন বড়ুয়া। ছবি: সংগৃহীত

মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর এক পোশাকশ্রমিকের চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) রাতে বাড়ওতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের বোতলের ওষুধ খেয়ে ফেলায় তিনি বিষক্রিয়া আক্রান্ত হন । 

রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্হানীয় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শিমুল দাশ বলেন, রিংকন বড়ুয়া বুধবার রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশিরা তাকে তাৎক্ষণিক নিকটবর্তী চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া মারা যান। 

বিষয়টি নিয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, 'রিংকন বড়ুয়ার মরদেহ চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

জিয়াউর রহমান জুয়েল/এসএন

ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১
ছবি: খবরের কাগজ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে তিন ব্যক্তি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হন এবং তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বজ্রপাতে আহত হয়ে পানিতে পড়ে যান। তিনি এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।

বুধ ও বৃহস্পতিবার দুইদিন সিলেটে বৃষ্টিপাতের পাশাপাশি অল্প বজ্রপাত হচ্ছে, এ বজ্রবৃষ্টিতে মাছ ধরতে গিয়েই নিহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০), হামিদ মিয়া (৪৫) ও কাবিন মিয়া নৌকা করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে আসেন। বৃষ্টি চলমান অবস্থায় তারা নৌকায় বসে হাওরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া মারা যান এবং বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হন কাবিন মিয়া। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ করছে। সাবির আলী ও হামিদ মিয়ার মরদেহ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির খবরের কাগজকে বলেন, মৌলভীবাজার থেকে ৩ জন এক নৌকাতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে মাছ ধরতে আসেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া নামে দুইজন নিহত হন ও কাবিন মিয়া নামে একজন পানিতে পড়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার কার্যক্রম এখনো চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গয়াসি হাওরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

নাঈম/