ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের ৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল ৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ জনের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি

ভূঞাপুরে মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম
আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম
ভূঞাপুরে মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার শিক্ষক ওয়ালী উল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছর বয়সী মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনার মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওয়ালী উল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের বাসিন্দা এবং আল-কারীম দারুর উলুম আজাদী মাদরাসার শিক্ষক।

জানা গেছে, নির্যাতনের শিকার ওই ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক ওয়ালী উল্লাহ রাতে তার কক্ষে নিয়ে যান। এ ছাড়াও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। গত ২৪ জুলাই ওই ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। এ বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষক যৌন নির্যাতনের বিষয়টি শিকার করার পর তাকে আদালতে পাঠানো হয়।

জুয়েল/রিফাত/

চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:২৮ পিএম
চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

গাইবান্ধায় শ্রীরামকে অবমাননা ও সারাদেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা সদর এলাকার এস আর প্লাজার সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সনাতন সম্প্রদায়ের শত শত মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সহসভাপতি সুধাম কান্তি দাশ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি টিটু কুমার বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি তপন সুশীল, লিটন দাশ, কৈলাশ দে, যুগ্ম সাধারণ সম্পাদক সুধাংশু বিমল সুশীল, সদস্য বিজন কুমার বিশ্বাস ও দপ্তর সম্পাদক রিটন সুশীল।

বক্তারা বলেন, শ্রীরাম চন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এ ঘটনার পেছনে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় সনাতন সম্প্রদায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ খবরের কাগজকে বলেন, আমরা সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা চাই। বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। সারাদেশে সনাতনীদের ওপর যে সমস্যা বা হুমকি তৈরি হচ্ছে, তা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী যদি কঠোর পদক্ষেপ নেন, তবে অবশ্যই সমাধান সম্ভব।

তিনি অবিলম্বে রামমন্দির পুনর্নির্মাণ এবং বন্ধ হয়ে যাওয়া ধর্মীয় কার্যক্রম পুনরায় চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

রাজু দাশ/থিওটোনিয়াস 

রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর  বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা ও কেনা  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

এতে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসা. মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমি কিনে করে চারতলা বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল জমি বিক্রেতা মিলন ভুইয়া ও তার লোকজন।

কয়েকদিন আগে মিলন ভূঁইয়া ও তার সহযোগীরা অন্যায়ভাবে তাদের বাড়িঘরে হামলা চালায় ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছেন।​

ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বলেন, এই  হামলার পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িত মিলন ভূঁইয়াসহ জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রুবেল শিকদার/তামান্না রুপা/

নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত
ছবি: খবরের কাগজ

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতি করার সময় ৮ জন ডাকাতের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় পাঁচজন ডাকাত পালিয়ে গেছে। 

শনিবার (২০জুন) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মন্ডল (২২) এবং একই গ্রামের রাব্বি হাসান (১৯)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বলেন, শুক্রবার (১৯ জুন) রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটা মোটরসাইকেলে ৮জন ডাকাত তাদের ধাওয়া করে। তবে মাহবুবের পিছনে বসে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে জনগণের সহযোগীতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা তিনজন এক মোটরসাইকেলে ছিল। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, তারা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া ৫ ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।

হারুন/খাদিজা রুমি/

রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:০৫ পিএম
রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু
শিক্ষিকা শতাব্দী চাকমা। ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাঙামাটির নানিয়াচরে শিক্ষিকা শতাব্দী চাকমার (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।

শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, শনিবার (২০ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে শতাব্দী চাকমা সিএনজি অটোরিকশার জন্য নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় সড়কের পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। কিন্তু কাঁচা বাঁশ ব্যবহার করায় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতোয়ালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানিয়েছেন, ঘটনাস্থল যেহেতু নানিয়ারচর উপজেলা তাই এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

 জুয়েল/খাদিজা রুমি/

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:০০ পিএম
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের
ছবি: সংগৃহীত

নড়াইলে ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে নকুল মল্লিক (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বরকে মিষ্টি খাওয়ানোর সময় অসাবধানতাবশত আলোকসজ্জার একটি ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে নকুল মল্লিকের হাত লেগে যায়। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নকুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অসাবধানতামূলক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তামান্না রুপা/