ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’ মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ জাবিতে নীতিনির্ধারণী তিন পর্ষদে ২৮ শূন্যপদ, সংকটে স্বায়ত্তশাসন জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে? দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ

খুলনা নগরীতে খানাখন্দে বিপজ্জনক সড়ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৮ এএম
আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম
খুলনা নগরীতে খানাখন্দে বিপজ্জনক সড়ক
ছবি: খবরের কাগজ

২০১৩ সালে খুলনা নগরীর বাসস্ট্যান্ড থেকে খালাসীর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। কিন্তু নির্মাণের কিছু দিনের মধ্যেই সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্ত তৈরি হয়। এরপর টানা ১২ বছর সড়কটিতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। চলতি বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা সড়কটিতে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। 

কয়েক দফা ইটের সলিং দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হলেও এখন সেটা ভেঙে আবারও বড় গর্ত তৈরি হয়েছে। একইভাবে সময়মতো নির্মাণকাজ শেষ না হওয়ায় রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ রাস্তা দিয়েই প্রতিদিন হাজারও মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘ এক যুগেও রাস্তাটির নির্মাণকাজ শেষ হয়নি।

জানা গেছে, নগরীতে কেডিএ, কেসিসি ও সড়ক বিভাগের আওতায় বেশ কয়েকটি রাস্তার নির্মাণকাজ চলমান রয়েছে। কিন্তু উদাসীনতার কারণে সময়মতো কাজ শেষ না করায় ভোগান্তি বাড়ছে। প্রায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে খুলনা সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত প্রকল্পের মেয়াদ শেষ হয় গত ৩০ জুন। কিন্তু বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে এখনো পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়নি। 

এরই মধ্যে বৃষ্টিতে সড়কের ১৮০-১৮৫টি স্থান আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসিসির খ অঞ্চল ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে মুজগুন্নি সড়ক, বয়রা জংশন রোড, শিরোমণি মাইলপোস্ট মেইন রোড, আনসার ফ্লাওয়ার মিল মেইন রোড, মহেশ্বরপাশা মেইন রোড, কার্তিককুল, দেয়ানা মেইন রোড, সবুজ সংঘ রোডসহ ৮০-৮৫টি স্থানে চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই তিন ফিট আকারে বড় গর্ত তৈরি হয়েছে।

এ ছাড়া কেসিসির ক অঞ্চল ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে মজিদ সরণি, কেডিএ অ্যাপ্রোচ রোড, গগন বাবু রোড, আহসান আহমেদ রোড, টুটপাড়া, সামসুর রহমান রোডসহ শতাধিক স্থানে সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। 

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘সিটি করপোরেশন দাবি করছে, সড়কটি কেডিএর হাতে তুলে দেওয়া হয়েছে বলে তাদের কিছুই করার নেই। অন্যদিকে কেডিএ বলছে, প্রকল্পে শুধু চার লেনের কাজ অন্তর্ভুক্ত; সংস্কারের বরাদ্দ নেই, তাই তারা কিছু করতে পারছেন না। ফলে উভয় পক্ষ হাত গুটিয়ে বসে থাকলেও জনদুর্ভোগ ক্রমেই বেড়েছে। এ সড়ক দিয়ে শহরে প্রবেশ করেন বান্দাবাজার, চানমারী, শিপইয়ার্ড এলাকা, দাদা ম্যাচ ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, আধুনিক রাইস মিল ও চিংড়ি প্রসেসিং জোনের কয়েক হাজার শ্রমিক।

আরও রয়েছে বাসস্থান ও ঘনবসতিপূর্ণ এলাকার লক্ষাধিক মানুষের যাতায়াত। প্রতিদিনই কেউ না কেউ সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এবং কেডিএ প্রশাসনের দীর্ঘমেয়াদি অবহেলার কারণে গুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এটি খুলনা শহরের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।’

কেডিএর প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলম বলেন, ‘জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি ২০১৩ সালে অনুমোদন দেওয়া হলেও কাজ শুরু হয় ২০২২ সালে। পরে খুলনা ওয়াসার কারণে প্রকল্পের কাজে ধীরগতি দেখা দেয়। পাইপলাইন স্থাপন কাজে বিদেশি ঠিকাদার এবং পরামর্শকরা নিজ দেশে চলে যাওয়ায় তাদের কাজ বন্ধ ছিল। সেটা না হলে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়ে যেত।’

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, ‘বৃষ্টির কারণে কেসিসির সড়কের সব কাজ বন্ধ রয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত প্রকল্পের সময় বাড়ানো হয়েছে। বৃষ্টি কমলে ঢালাইকাজ দ্রুত শেষ করা হবে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়মিত সংস্কারের অংশ হিসেবে পরে মেরামত করা হবে।’

লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে নাঈম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আল আমিন (১৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী ট্রাকটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৬ জন আসামি। ছবি: খবরের কাগজ
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ এবং মাদককারবারিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২২ জুন) রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
 
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজানসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 
জিয়াউর রহমান/আজহার

কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ
কাপ্তাই হ্রদের নাব্যতা সংকটে অচল নৌযোগাযোগ; ঘাটে ঠায় দাঁড়িয়ে আছে সারি সারি নৌযান। ছবি: খবরের কাগজ

মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্যসংকটের কারণে জেলা সদরের সঙ্গে ছয় উপজেলার নৌপথে বড় নৌযান চলাচল সীমিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ।

স্থানীয়রা বলছেন, ১৯৬০ সালে একমাত্র কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি হয় বহুমুখী এই কাপ্তাই হ্রদ। কিন্তু দীর্ঘ এই সময়ে একবারও খনন কিংবা সংস্কার করা হয়নি। ফলে দখল, দূষণ আর মানবসৃষ্ট বর্জ্যের সঙ্গে পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় কাপ্তাই হ্রদে দেখা দিয়েছে নাব্যসংকট।

এ কারণে রাঙামাটির জেলা শহরের সঙ্গে নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম যাত্রীবাহী লঞ্চ চলাচল সীমিত হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ছয় উপজেলার মানুষ।

ইঞ্জিনচালিত ছোট দেশীয় নৌকায় চড়ে আর হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দুর্গম উপজেলাবাসীকে। পণ্য পরিবহনে দুর্ভোগের সঙ্গে খরচও বেড়েছে কয়েকগুণ। এতে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। 

হ্রদে চলাচলকারী ৪২টি যাত্রীবাহী লঞ্চ ও ৩০০ ছোটবড় ইঞ্জিনবোট বন্ধ হওয়ায় নৌযান মালিকদের দৈনিক ক্ষতি হচ্ছে ১৫ লাখ টাকার বেশি। বিকল্প উপায়ে পণ্য পরিবহন ও যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে বেশি টাকা ও সময়। আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ হাজার নৌযানশ্রমিক।

কাপ্তাই হ্রদ রক্ষা ও নৌযোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত হ্রদ খননের দাবি জানিয়েছেন রাঙামাটিবাসী।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কান্তি ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদ খননের দাবি দীর্ঘদিনের। তবে এরমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের ৬৮৭ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে রাঙামাটিবাসী এর সুবিধা ভোগ করবেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই হ্রদ খননের জন্য প্রকল্প নিয়েছে। বর্ষা মৌসুমের পরেই হয়তো কাজ শুরু হবে আশা করছি। তখন এই এ সমস্যা আর থাকবে না।

জিয়াউর রহমান/আজহার/

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়। ভোর ৪টার দিকে মায়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি পোটলা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তারেকুর রহমান/খাদিজা রুমি/

জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩১ পিএম
জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর ডেফলা সড়কের চতলাপাড়া গ্রামের একটি মাছের পুকুরের কোণায় রাখা লাগেজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার মাছের প্রজেক্ট পরিদর্শনে এসে লাগেজটি দেখতে পান। লাগেজ থেকে পচা দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মধ্য রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ’খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আসমাউল আসিফ/খাদিজা রুমি/