ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

বরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
বরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর
অভিযুক্ত সিনহা রহমান

বরগুনা পৌর শহরের বিবি সড়কে একজন কাপড় ব্যবসায়ীকে তার নিজ দোকানে ঢুকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে লেডিস পয়েন্ট নামের একটি  দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই কাপড়পট্টিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকান বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শিশুসন্তানকে সঙ্গে নিয়ে খাবার কিনতে বের হয়েছিলেন ব্যবসায়ী জসিম। পথে ইয়াসমিন তানিয়া নামের এক নারী পথচারীর সঙ্গে ধাক্কা খেয়ে তার সন্তান পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাজারের অন্য ব্যবসায়ী ও সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

এর মধ্যে ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান কয়েকজন সঙ্গীসহ ঘটনাস্থলে আসেন। তিনি নিজেকে ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দেন। কথা বলতে বলতে একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে জসিমের দোকানে ঢুকে তাকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ী জসিম বলেন, ‘বাচ্চাকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলাম। এক নারী ধাক্কা দিয়ে আমার বাচ্চাটিকে ফেলে দেন। তিনি দুঃখ প্রকাশ না করে উল্টো খারাপ ব্যবহার করেন। পরে ব্যবসায়ী নেতারা বিষয়টি মীমাংসা করতে ডাকেন। সেখানে তার ছেলে এসে আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাটি মীমাংসার পথে ছিল। হঠাৎ একদল যুবক এসে জসিমকে মারধর করেন। আমরা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করি। তবে এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনার বিচার না হলে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখব।’

তবে অভিযুক্ত সিনহা রহমান মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কাউকে মারিনি।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনকে ‘ভাই’ ডাকায় তিনি অসন্তুষ্ট হয়েছেন। এ সময় তাকে ‘মহোদয়’ বলে সম্বোধন করতে এক সাংবাদিককে নির্দেশ দিয়েছেন এই সিভিল সার্জন। এরপর ‘মহদোয়’ না বলে তাকে ‘ভাই’ বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সঙ্গে হাসপাতালের অনিয়মের সংবাদ তাকে কে দিয়েছে, সেই গোপন তথ্য ও সোর্সের নাম বারবার জানতে চান তিনি।

সোমাবার (২২ জুন) সিরাজগঞ্জে কর্মরত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম নিয়ে তার পেশাগত বিষয়ে সিভিল সার্জনের কাছে মন্তব্য জানতে চাইলে ডা. নুরুল আমীন বলেন, ’আপনি কাকে ভাই বলছেন? আপনি একজন সিভিল সার্জনকে ভাই বলতে পারেন না। আমি একজন জেলা পর্যায়ের কর্মকর্তা। আপনি আমাকে ‘মহোদয়’ বলেন। আমাকে ভাই বলার কোনো অধিকার আপনার নেই।’

শুধু তাই নয়, এই সিভিল সার্জন উল্লাপাড়ার ৫০ শয্যার হাসপাতালে মজুত থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে তাকে তথ্য দেওয়া সূত্রের নাম প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে চাপ দেন।

এই কথোপকথনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে সাংবাদিক ও সুশীল সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।

মূলত, সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার জন্য সবসময় তাদের সূত্র বা সোর্সের নাম গোপন রাখেন। কিন্তু সিভিল সার্জনের কাছে যে তথ্য চাওয়া হয়েছিল তা দেওয়ার পরিবর্তে সিভিল সার্জন নুরুল আমীন উল্টো সাংবাদিককে একের পর এক পাল্টা প্রশ্ন করতে থাকেন। এই সাংবাদিক সেখানে কেন গিয়েছিলেন? কে তাকে তথ্য দিয়েছে?

সরকারি চাকরির বিধিমালায় যা আছে:

বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা জনগণের সেবক, তাদের প্রভু নন। যদিও অতীতে কিছু ক্ষেত্রে তাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করার প্রচলন ছিল, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়মটি বাতিল করেছে।

সংবিধান এবং সরকারি চাকরি বিধি অনুসারে জানা যায়, সংবিধানের ২১(২) ধারা অনুসারে, প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো সর্বদা জনগণের সেবা করার জন্য সচেষ্ট থাকা। কোনো আইন বা প্রবিধানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনসাধারণকে তাদেরকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে বাধ্য করার কোনো বিধান নেই।

এ ছাড়াও, সম্প্রতি সরকার সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বা বাধ্যবাধকতা বাতিল করেছে।

এ বিষয়ে আরও জানতে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে উল্লেখিত ঘটনায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ সরবরাহের বিভিন্ন অনিয়ম নিয়ে টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর সিভিল সার্জনের তত্বাবধানে আজ মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সরজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সন্ত্রাসী ইমন রাউজানের হত্যা মামলায় জড়িত। তিনি দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মোবারক হোসেন ইমন বা ডেভিড ইমন নন বলে জানায় সিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার একটি হোটেল থেকে ইমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সন্ত্রাসী চট্টগ্রামের রাউজানের হত্যা মামলায় জড়িত। কিন্তু তিনি বড় সাজ্জাদের সহযোগী নন।

সিএমপির সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার বিষয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য ইমন।’

আবদুস সাত্তার/আজহার

মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া মাহী (১৪) হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসাদ জামান/রিফাত/

লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে নাঈম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আল আমিন (১৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী ট্রাকটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন। 

গতকাল সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 রনি মিয়াজী/খাদিজা রুমি/