ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’
Nagad desktop

৪০০ বছরের হরিগঞ্জ খাল এখন সরু নালা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম
আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম
৪০০ বছরের হরিগঞ্জ খাল এখন সরু নালা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হরিগঞ্জ এলাকায় খাল দখল করে খালটি সরু করে ফেলা হয়েছে। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বৈদ্যের বাজার ইউনিয়নের ৪০০ বছরের পুরোনো হরিগঞ্জ খালটি সংকীর্ণ হয়ে পড়েছে। দখল ও দূষণের ফলে খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। এক কিলোমিটার এই খালটি বর্তমানে নিশ্চিহ্ন হওয়ার পথে। দীর্ঘ খালের প্রায় ৮০ শতাংশ ভরাট হয়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় এ খাল দিয়ে ট্রলার ও গয়নার নৌকাসহ বিভিন্ন নৌযান চলাচল করলেও এখন অবৈধভাবে দখল করে মাটি ভরাট করায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। খালের পাশের বাসিন্দাদের দখল ও দূষণের ফলে বৃষ্টির পানি নির্বিঘ্নে খালে পানি নামতে না পারায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। খাল উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে দাবি করেন তারা।

জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হরিগঞ্জ গ্রামের পাশ দিয়ে মেঘনা নদীতে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন ধরে মাটি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেয়। খালটি দখলের ফলে আনন্দবাজার, দামোদরদী, দক্ষিণ দামোদরদী, হরিগঞ্জ, টেঙ্গারচর, বসনদরদী, পঞ্চবটি, উত্তর খংসারদী, বাগেরপাড়া, হামছাদী ঢাকারবনসহ প্রায় ১৫ গ্রামের মানুষ জলাবদ্ধতার আশঙ্কা করছেন। এ ছাড়াও মোগরাপাড়া থেকে বারদী সড়ক প্রশস্ত করায় ফ্রেশ এলপিজি গ্যাস সাপ্লাই কোম্পানির পাশের খাল দখল করা হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়, হরিগঞ্জ খালটি গড়ে ৩০ ফুট প্রস্থ ছিল। কোনো জায়গায় ২০, কোনো জায়গায় ২৫ ফুট ছিল। বর্তমানে খালটি মাত্র ৫ থেকে ৮ ফুট প্রস্থ রয়েছে। ব্রিজের পাশে গাইড ওয়াল নির্মাণ করে খাল দখল করেছেন বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সুমনের বাবা মোহাম্মদ হোসেন। তার পাশ দিয়ে একে একে দখল করেছেন মনির হেসেন, মাওলানা সানাউল্লাহ নুরী, কামাল হোসেন, তোফাজ্জল হোসেন, সামসুল হক ভূইয়া, কবির হোসেন, ফয়েজ সরকার ও আল আমিন সরকার।

এদিকে কবির হোসেন পুরোনো স্টিল ব্রিজের পাশের গাইড ওয়াল দিয়ে মাটি ভরাট করে সিএনজি গ্যারেজ করা হয়েছে। এক কিলোমিটার খালে প্রায় ১৪ জন দখলদার খাল দখল করেছেন। 

হরিগঞ্জ গ্রামের সাইদুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী খালটি ৪০০ বছরের। এ খালটি দখলের উৎসব চলছে। এ খাল দিয়ে এক সময় ট্রলার চলাচল করলেও এখন সেটা আর সম্ভব নয়। খালটি এখন সরু হয়ে গেছে। প্রশাসনও খাল দখলের বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। 

পঞ্চবটি গ্রামের তৌহিদুর রহমান জানান, এ খালটি দখল হলে আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হবেন। সরকারি সম্পত্তি প্রশাসনের নজরদারির অভাবে চোখের সামনে দখল হয়ে যাচ্ছে। দ্রুত খালটি দখলমুক্ত করা দরকার।

খাল দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনির হোসেন জানান, তিনি খালের পাশের জায়গার মালিক। তাই বাড়ির পাশের কিছু জায়গা দখল করেছেন। তবে সরকারের প্রয়োজনে জায়গা ফেরত দেওয়া হবে। 

বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সুমন জানান, তাদের জায়াগায় গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। দক্ষিণ দিকে সরকারি রাস্তা প্রশস্ত করার সময় খালের ওপর তা নির্মাণ করা হয়। ফলে খালটি ছোট ও সরু হয়ে গেছে। তবে মেহেদী হাসান সুমনের বাবা মোহাম্মদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়নি বলে বক্তব্য নেওয়া যায়নি। 
 
অভিযুক্ত কবির হোসেন জানান, তিনি খাল একা দখল করেননি। তবে তিনি সেখানে গাইড ওয়াল দিয়ে রাস্তা নির্মাণ করেছেন, সেখানে কিছু অংশ দখল হতে পারে। তা ছাড়া তার পশ্চিম পাশে খাল পুরোপুরি দখল হয়ে গেছে বলে দাবি করেছেন। 

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান, সরকারি খাল কোনোভাবেই দখল করতে দেওয়া হবে না। সরেজমিনে গিয়ে খাল দখলের প্রমাণ পেলে দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ-সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে  তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে টহল দল মর্টার শেলটি থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'বালি, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।'

রনি মিয়াজী/তামান্না রুপা/  

হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:০২ পিএম
হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১
ছবি: শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হলো। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলশাপুর গ্রামের দিপন পালের ৯ মাস বয়সী মেয়ে দিবানি পাল মারা যায়। একই হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ, বিলাইউরি গ্রামের মনোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩২৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭৫ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুন লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শহরের মুন্সিরহাট জসিমনগর এলাকা থেকে আরিফ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সুমন/তামান্না রুপা/

রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল/থিওটোনিয়াস

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
ছবি: প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে জুনায়েদ বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মো. আসাদুল্লাহ/আজহার/