ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫
Nagad desktop

দুই দিনে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার, ভোল পাল্টাল স্থানীয় বিএনপি-জামায়াত

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম
দুই দিনে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার, ভোল পাল্টাল স্থানীয় বিএনপি-জামায়াত
সাদাপাথর থেকে লোটপাট করা পাথর উদ্ধারে নেমেছে প্রশাসন। তবে প্রকাশ্যে পাথর ভাঙার মিলে রাখা হয়েছে লোটপাটের পাথর। সিলেট সদরের ধোপাগুল থেকে তোলা। ছবি: মামুন হোসেন

সিলেটে দ্বিতীয় দিনের মতো সাদা পাথরের লুটপাট করা পাথর উদ্ধার করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। গতকাল শুক্রবার এই অভিযানের সময় মাটি ও বালুচাপা দিয়ে আড়াল করা লুটের পাথর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। দুই দিনে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে বেশ কিছু এলাকার ক্র্যাশার মিলে এখনো অনেক লুট করা পাথর মাটি ও বালুচাপা দিয়ে রাখা হয়েছে। এদিকে পাথর উত্তোলনের আগের অবস্থান থেকে সরে এসেছে স্থানীয় বিএনপি-জামায়াত।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আশিক কবিরের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযানে নামে। অভিযানের শুরুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন ক্র্যাশার মিলের পেছনে ও গর্তে মাটি ও বালুচাপা দেওয়া পাথর উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থান থেকে গত দুই দিনে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এ ছাড়া র‌্যাব ঢাকার কাঁচপুর ও ডেমরা থেকে গত বৃহস্পতিবার রাতে ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে। এসব পাথর পর্যায়ক্রমে সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনসংশ্লিষ্টরা।

এদিকে অভিযানের সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্র্যাশার মিলের মালিক অভিযোগ করেন, যারা পাথর লুট করেছে তারা ক্র্যাশার মিল ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে চলে গেছে। এখন ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আশিক কবির সাংবাদিকদের জানান, কোম্পানীগঞ্জের শতাধিক স্থানে লুটের পাথর মাটিচাপা দিয়ে রাখা হয়েছে, এমন তথ্য তাদের কাছে আছে। এ ছাড়া লুটের পাথর শুধু ক্র্যাশার মিলেই নয়, কোম্পানীগঞ্জের বিভিন্ন বাসাবাড়িতে, এমনকি রান্নাঘরের পেছনেও লুকানোর চেষ্টা করছে লুটেরা চক্র। উদ্ধার হওয়া এসব পাথর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাদা পাথর এলাকায় প্রতিস্থাপনের কাজ গত বুধবার রাত থেকে শুরু হয়। এখনো তা চলমান আছে।

ভোল পাল্টাল সিলেটের বিএনপি-জামায়াত
সিলেট বিভাগের বন্ধ পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে মাস দু-এক আগে ১৪ জুন মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে একাত্ম হয়েছিল সিলেট বিএনপি ও জামায়াত। তবে এবার সাদা পাথর লুটপাটের পর এ দুটি দল ভোল পাল্টেছে। বলছে অন্য কথা।

বৃহস্পতিবার রাতে পৃথক বিবৃতিতে এই লুটপাটের ঘটনায় নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াতের স্থানীয় নেতারা।

বিএনপির বিবৃতিতে এই আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। জামায়াতের বিবৃতিতে একই আহ্বান জানিয়েছেন মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারি মো. শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। 

বিবৃতিদানকারী দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ২৪ জুন ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলনে যুক্ত হয়েছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন। 

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা বৃহস্পতিবার বিবৃতিতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলং, বিছনাকান্দিসহ অন্যান্য প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস এবং পাথর ও বালু উত্তোলনের ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বর্তমানে দায়িত্বে থাকা সেনাবাহিনীকে আহ্বান জানান। 

বিবৃতিতে নেতারা বলেন, ‘দলমত নির্বিশেষে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনবিরোধী কর্মকাণ্ড, মানুষের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।’

অন্যদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ পর্যটন কেন্দ্রের সাদা পাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনাকে জামায়াত নেতারা তীব্র নিন্দা জানিয়ে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি বৈধভাবে পাথর কোয়ারি সরকারি ব্যবস্থাপনায় খোলার আহ্বান জানান। 

এভাবে আগের অবস্থান থেকে সরে আসার বিষয়ে দুই দলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ও বিদেশে নজিরবিহীন প্রতিবাদ দেখে জনরোষ মোকাবিলায় তারা এই বিবৃতি দিয়েছে এবং আগের অবস্থান থেকে সরে এসেছে।

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু
ছবি: সংগৃহীত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫টি স্টল প্রদর্শন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

আগামী ২০ জুন শেষ হবে এ মেলা। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

মাহফুজুর রহমান/এসএন

কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু
নিহত আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

গাছের পাকা কাঁঠালকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষিতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 বুধবার (১৭ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তাঁর স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত আব্দুর রাজ্জাক (৭০) সদর উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা। তবে কয়েক বছর আগে তিনি চৌধুরীহাটি গ্রামে একটি বাড়ি কিনে সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখা বেগম পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গাছ থেকে পেড়ে আনা পাকা কাঁঠাল বাবা-মাকে না দেওয়াকে কেন্দ্র আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগমের বড় ছেলে মো. আলম ও পুত্রবধূ রেখার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।তর্ক-বিতর্কের একপর্যায়ে আলম তাঁর বাবাকে কিল-ঘুষি মারেন। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শাহেদা বেগমের অভিযোগ, তার ছেলে আলমের আক্রমণের কারণেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। কিল-ঘুষি মারতে মারতে আব্দুর রাজ্জাকের গলাচেপে ধরে আলম। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা জানায়, আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে রয়েছে। বড় ছেলে আলম বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ের বয়স প্রায় ১৫ বছর এবং ছোট মেয়ের বয়স ৭ বছর। ছোট ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রী রেখার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসলিমা আক্তার মিতু/এসএন

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা
ছবি: খবরের কাগজ

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা -দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজু/আমান

মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু
রিংকন বড়ুয়া। ছবি: সংগৃহীত

মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর এক পোশাকশ্রমিকের চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) রাতে বাড়ওতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের বোতলের ওষুধ খেয়ে ফেলায় তিনি বিষক্রিয়া আক্রান্ত হন । 

রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্হানীয় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শিমুল দাশ বলেন, রিংকন বড়ুয়া বুধবার রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশিরা তাকে তাৎক্ষণিক নিকটবর্তী চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া মারা যান। 

বিষয়টি নিয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, 'রিংকন বড়ুয়ার মরদেহ চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

জিয়াউর রহমান জুয়েল/এসএন

ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১
ছবি: খবরের কাগজ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে তিন ব্যক্তি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হন এবং তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বজ্রপাতে আহত হয়ে পানিতে পড়ে যান। তিনি এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।

বুধ ও বৃহস্পতিবার দুইদিন সিলেটে বৃষ্টিপাতের পাশাপাশি অল্প বজ্রপাত হচ্ছে, এ বজ্রবৃষ্টিতে মাছ ধরতে গিয়েই নিহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০), হামিদ মিয়া (৪৫) ও কাবিন মিয়া নৌকা করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে আসেন। বৃষ্টি চলমান অবস্থায় তারা নৌকায় বসে হাওরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া মারা যান এবং বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হন কাবিন মিয়া। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ করছে। সাবির আলী ও হামিদ মিয়ার মরদেহ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির খবরের কাগজকে বলেন, মৌলভীবাজার থেকে ৩ জন এক নৌকাতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে মাছ ধরতে আসেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া নামে দুইজন নিহত হন ও কাবিন মিয়া নামে একজন পানিতে পড়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার কার্যক্রম এখনো চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গয়াসি হাওরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

নাঈম/