ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বিল দখলের চেষ্টায় প্রভাবশালীরা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম
টুঙ্গিপাড়ায় বিল দখলের চেষ্টায় প্রভাবশালীরা
বাঁশের বেড়া দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তর বাঁশবাড়িয়া গ্রামের চিথলিয়া বিল দখলের চেষ্টা। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তর বাঁশবাড়িয়া গ্রামের চিথলিয়া বিলের ১ হাজার একর জমি দখল করে মাছ চাষের পাঁয়তারা করছেন প্রভাবশালীরা। এ বিল ঘিরে জীবিকা নির্বাহ করে চার গ্রামের অন্তত ৪০০ পরিবার। কিন্তু দখল প্রচেষ্টায় বিপাকে পড়েছেন জমির মালিক ও স্থানীয়রা। তবে এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ।

জানা গেছে, গোপালগঞ্জ জেলায় রয়েছে ছোট-বড় অন্তত ২২৯টি বিল। এর মধ্যে একটি চিথলিয়া বিল। এ বিলে বছরে একবার ধান চাষ করতে পারেন জমির মালিকরা। এপ্রিলের শেষে বিল থেকে ধান কাটা হয়। তারপর বিলে পানি চলে আসে। প্রাকৃতিকভাবে এখানে মাছ, শাপলা ও ঘাস জন্মে। বিলের পাশে উত্তর বাঁশবাড়িয়া পাকুরতিয়া, চিথলিয়া ও লেবুতলা গ্রামের ৪০০ পরিবারের সদস্যরা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শাপলা, ঘাস ও মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সেই বিলে নজর পড়েছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির। তারা সেখানে মাছের ঘের করতে চান। 

প্রভাবশালী আনসার তালুকদার, দবির তালুকদার, কামাল মোল্যা, মেরাজ তালুকদার ও আকরাম শেখ বিলে জোরপূর্বক বাঁশ দিয়ে বেড়া দিয়ে মাছ চাষের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে সরকারি খালের এক প্রান্ত বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় উত্তর পাকুরতিয়া গ্রামের কাইয়ূম তালুকদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে উপজেলা প্রশাসন গত ২৪ জুলাই খাল থেকে বেড়া উচ্ছেদ করে। এরপর ক্ষুব্ধ হয়ে দখলকারীরা অভিযোগকারীকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে জমির মালিক ও স্থানীয়দের হুমকি-ধমকি দিয়ে ফের বিল ঘেরার তৎপরতা চালানো হচ্ছে।

ভুক্তভোগী কাইয়ূম তালুকদার বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ দিই। তাই প্রভাবশালীরা আমাকে মারধর করেছেন। ঘটনার তদন্ত করে জেলা প্রশাসন ব্যবস্থা নিলে আমরা পরিত্রাণ পাব।’

উত্তর বাঁশবাড়িয়া গ্রামের শিপন শেখ বলেন, ‘প্রভাবশালী ওই ব্যক্তিদের বিলে মাত্র দেড় একর জমি আছে। বাকি জমি চার গ্রামের মানুষের। তারা জোর করে বিল ঘিরে মাছ চাষ করতে চাইছেন। গত বছরও একইভাবে মাছ চাষ করেছিলেন। তখন জমির মালিকদের লাভের টাকা দেওয়ার কথা থাকলেও দেননি। এ ছাড়া মাছ চাষের সময় তারা বিলের মাছ, শাপলা সংগ্রহ ও ঘাস কাটতে দিতেন না। এতে বিলের ওপর নির্ভরশীল ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অভিযুক্ত দবির তালুকদার বলেন, ‘আমরা জমির মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়েছি। এ ব্যাপারে স্ট্যাম্পে জমির মালিকদের সঙ্গে চুক্তি রয়েছে। আমরা সরকারি খাল আটকাইনি। নিয়ম মেনেই মাছ চাষ করছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’ গত বছর জমির মালিকের টাকা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই বছর মাছ চাষে লোকসান হয়েছে। এ কারণে জমির মালিকদের টাকা দিতে পারিনি। এ বছর চাষ করতে পারলে আশা করি লাভ হবে। জমির মালিকরা চুক্তি অনুসারে টাকা পাবেন।’

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, ‘চিথলিয়া বিল দখল করে মাছ চাষের অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরকারি খাল থেকে বেড়া উচ্ছেদ করা হয়েছে। সরকারি খালে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করে কাউকে মাছ চাষ করতে দেওয়া হবে না।’

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি আরটিজি-৪০১৪ (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে আগুন লেগেছে। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরটিজি হচ্ছে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির তিন নম্বর জেটিতে আগুন লাগে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নগরের বন্দর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নেভানোর কাজে যুক্ত হয়। এসময় কনটেইনার ওঠা-নামার কাজ সাময়িক বন্ধ ছিল।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একটি আরটিজি ক্রেনের ইঞ্জিন থেকে আগুন লাগে। দুপুর সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপ লেগে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, দুপুর ২টা ৩০ মিনিটে ক্রেনে আগুনের সূত্রপাত। বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর একটি দলও যুক্ত হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক টার্মিনাল এনসিটি। এটিতে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। এই টার্মিনালে একসঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। ২০০৭ সালে ৭০০ কোটি টাকা খরচ করে টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। পরে প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে ১৪টি কি গ্যান্ট্রিক্রেনসহ

আধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হয়। এরআগে গত বছরের ১ অক্টোবর রাত ৮টার দিকে এনসিটিতে আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লেগেছিল।

নাঈম/

সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয়দের সহযোগিতায় বস্তাবন্দি অবস্থায় একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়েছিল। চালক একটি দোকান থেকে খাবার খেয়ে অটোরিকশায় ওঠার সময় সামনের সিটের পাশে বস্তাবন্দি অবস্থায় কচ্ছপটি দেখতে পান। এরপর স্থানীয়রা বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাকে খবর দেন। পরে তারা এসে হলুদ পাহাড়ি কচ্ছপটি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ কচ্ছপ মনে করেছিলাম। পরবর্তীতে বন বিভাগের লোকজনদের মাধ্যমে জানতে পারি, এটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর আমরা সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি।

বড়দুয়ারা বিট কাম থেকে স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, এটি মূলত মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। সাধারণত এরা ডাঙায় বসবাস করে। উদ্ধারের পরপরই কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে আবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের হিসাবে বাংলাদেশে মোট ৩০ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদের মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ একটি মহাবিপন্ন প্রজাতি। এরা বেশিরভাগ সময় ডাঙাতেই থাকে।

আরিফুল ইসলাম/নাঈম

ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ,  মাদরাসাশিক্ষক আটক
মাদরাসা শিক্ষককে উদ্ধার থানায় নিয়ে যাওয়ার সময়। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আমির হোসেন ওই মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছুটির পর এক শিক্ষার্থীকে উপহার দেওয়ার কথা বলে তার সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ সময় শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মাদরাসার সামনে থাকা কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে থানায় নিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনকেবি নয়ন/আজহার/

রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলের সুপার ও দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) তাদের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৮ জুন মেহেদীর বাবা জিয়া উদ্দিন একাডেমির অধ্যক্ষসহ দুই শিক্ষক ও ১৫ জন ছাত্রের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) ও ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি (১৯)।

ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীসহ কয়েকজন ছাত্রকে চোর আখ্যা দিয়ে মারধর করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় আবাসিক হলের বারান্দা থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করেন। মেহেদীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী,  বিদ্যালয় এর অভিভাবক  ছাত্রছাত্রীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ ও আটক তিন ব্যক্তি। ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

এর আগে ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ করা হয়।

আটকরা হলেন- রুবেল মিয়া (৪৫), লালচাঁন (২৩) এবং আলমগীর (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা মদের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

শাকিল মুরাদ/আজহার/