টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকার পূর্বে মায়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। ৮ ডিসেম্বর ২০২৪ সালে মায়ানমার মংডু শহর আরাকান আর্মি দখল নেওয়ার পর থেকে টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়।
শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মায়ানমারের কুমিরখালীতে ব্যাপক গোলাগুলি শব্দ শুনতে পায় স্থানীয়রা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, হঠাৎ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকার পূর্বে মায়ানমারের ওপারে রাত সাড়ে ১০টা থেকে থেমে থেমে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই।
তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, গোলাগুলি সেটি মায়ানমারের অভ্যন্তরের বিষয়।
এদিকে, টেকনাফ নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড দায়িত্ব পালন করা যাচ্ছে। সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
মো. শাহীন/মাহফুজ