চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বামীকে ভিডিও কলে রেখে খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ওই প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফু দীর্ঘদিন ওমানে রয়েছেন। প্রায় সময় স্ত্রী খুশি আকতারের সঙ্গে প্রবাসী স্বামী সাইফু ভিডিও কলে কথা বলেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে স্ত্রীকে ভিডিও কল দেন। তখন ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি স্বামী। পরবর্তীতে এ অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলে তার স্ত্রী আত্মহত্যা করেন। ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যার দৃশ্য স্বামী নিজে দেখে তার ছোট ভাইয়ের স্ত্রীকে কল দিয়ে বলেন- তার স্ত্রী আত্মহত্যা করতেছে। ফোন পাওয়ার পর দৌড়ে এসে দেখতে পান প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করে ঝুলে আছে৷ পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর বলেন, 'ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে স্ত্রী আত্মহত্যা করেছে। প্রবাসী অন্য মোবাইলে ভাইয়ের বউকে জানানোর পর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়। প্রবাসী সাইফুর দ্বিতীয় স্ত্রী খুশি। ধারণা করা হচ্ছে প্রথম ঘরের স্ত্রীর শিশুদের দ্বিতীয় ঘরের স্ত্রীর কাছে আনার কারণে ঝগড়া হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।'
মেহেদী/