ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা
Nagad desktop

সুস্বাস্থ্যের বার্তা নিয়ে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শাহেদ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২৮ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:১৭ এএম
সুস্বাস্থ্যের বার্তা নিয়ে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শাহেদ
সাইকেল যাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন তরুণ শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শাহেদ ছবি: খবরের কাগজ

‘সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ’ স্লোগান নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে দেশের উত্তরের জেলা তেঁতুলিয়া থেকে দক্ষিণের টেকনাফ জিরোপয়েন্ট পর্যন্ত সাইকেলযাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শাহেদ (২১)। এতে তার সময় লেগেছে ১১ দিন।

শাহরিয়ার রহমান শাহেদ নীলফামারী জেলার বড় সংগলশী গ্রামের বাসিন্দা মো. শাহীনুর ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের শিক্ষার্থী।

গত ১ জুন বিকেল ৪টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া জিরোপয়েন্ট থেকে সাইকেলে যাত্রা শুরু করেন শাহেদ। টানা ১১ দিনের এই যাত্রা শেষ হয় ১১ জুন দুপুর ২টায় টেকনাফ পৌরসভার জিরোপয়েন্টে।

সাইকেল যাত্রা সম্পর্কে শাহরিয়ার রহমান শাহেদ বলেন, 'সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই সাইকেল যাত্রা করেছি। দেশের তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল আমার মূল লক্ষ্য।' 

তিনি আরও বলেন, সাইকেল ভ্রমণ আমার কাছে শুধু একটি শখ নয়, এটি আমার প্রয়োজনও। ছোটবেলায় দাদা-নানা ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নানা গল্প শুনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে ভ্রমণের স্বপ্ন জাগে। সেই স্বপ্ন থেকেই সাইকেল নিয়ে সারা দেশ ঘুরে দেখার ইচ্ছা তৈরি হয়েছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে শরীরচর্চা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সাইকেল আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং তরুণ সমাজের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সক্ষমতার বার্তা নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাহেদের এই দীর্ঘ সাইকেল যাত্রা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শাহীন/আজহার

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:০৫ পিএম
গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় আসেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসছেন। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

ওই কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কারখার একজন মেয়ে শ্রমিক বমি করে। পরে সঙ্গে আমাদের হাসপাতালে ভর্তি করি। সাড়ে ৯টার দিকে আরও ৫-৬ জন অসুস্থ হয়ে যায়। পরে আমরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেওয়া হয়। পরে আমরা কারখানা ছুটি দিয়েছি। তবে আমাদের কারখানার যে পানি সেটিতে কোনো সমস্যা নেই।’

পলাশ প্রধান/খাদিজা রুমি/

রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল/থিওটোনিয়াস

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
ছবি: প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে জুনায়েদ বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মো. আসাদুল্লাহ/আজহার/

কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:২৬ এএম
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এছাড়াও ওই রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক অবরুদ্ধ হয়ে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা, রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে। 

সিরাজ/খাদিজা রুমি/

আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৮ এএম
আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার
নিহত সাত বছর বয়সী শিশু নন্দিনী। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সাত বছর বয়সী শিশু নন্দিনী হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি বিধান চন্দ্র।

বুধবার (১৭ জুন) তাকে ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলাটির দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম তদারকির জন্য মনিটরিং সেল এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রধান আসামি বিধান চন্দ্র ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতে হাজির করা হয়। আদালতে বিধান চন্দ্র হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেনি তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত শিশু নন্দিনীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র, তার বাবা রনজিত চন্দ্র এবং মাকে আসামি করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আটটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

এদিকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ ও জেলা প্রশাসনের যানবাহন ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা  করার প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি মামলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যটি জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রাতে নন্দিনীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনও শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। মামলার অগ্রগতি তদারকির জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এদিকে বৃহস্পতিবার নিহত নন্দিনীর পরিবারের সঙ্গে দেখা করতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আদিতমারী সফরে যাওয়ার কথা রয়েছে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।

বকুল/আজহার/