ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
স্বাগতিকদের সিরিজ পরাজয়ে গ্যালারিতে দর্শক ফাঁকা কেন মন্টেরি স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা? মৌয়ের জন্মদিনে বাবার গানে আবেগঘন উপহার বিপ্লব সাহার প্রবাসে ৪৭ হাজারের বেশি ভোটার নিবন্ধনের অনুমোদন ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার জাপানের কাছে হারের পর যা বললেন তিউনিসিয়া কোচ বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন কামাদাকে প্রশংসায় ভাসালেন জাপান কোচ মোরিয়াসু বগুড়ায় এসএমই উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্যেগ নিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা নিভে গেল ক্রীড়াঙ্গনের বাতিঘর: এক কিংবদন্তির প্রস্থান সিলেটে শাহজালাল (রহ.) মাজারের ‘ডেগকাণ্ডে’ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কানসাসে আর্জেন্টিনার অনুশীলন, স্কালোনির একাদশে দুই সংশয় আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননায় ভূষিত প্রতিমাশিল্পী হরিপদ পাল গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নায়িকা ববি রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎ রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ম্যারাডোনা-মেসির সঙ্গে ইয়ামালের তুলনা ভুল দারুণ সেভের পর কুরাসাও গোলরক্ষক বললেন, ‘আমার একটি ভাস্কর্য বানাও’

সিলেটে ভাঙা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ ভাঙারি দরে বিক্রি!

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম
সিলেটে ভাঙা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ ভাঙারি দরে বিক্রি!
মিনিস্টার বাড়ি ভাঙা হচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর)  সিলেট নগরীর পাঠানটুলা এলাকায়। ছবি: খবরের কাগজ

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’। চুন-সুরকির ছাদওয়ালা ‘লেট-ব্রিটিশ’ স্থাপত্যশৈলীর এই বাড়িটি চারপাশের বহুতল ভবনের মাঝে এখনো দৃষ্টি কেড়ে নেয়। বাড়িটির মালিক ছিলেন ব্রিটিশ ভারতের আসামের মন্ত্রীখ্যাত রাজনীতিক আবদুল হামিদ। প্রায় ৯৫ বছর টিকে থাকা এই আসামস্মৃতির নিদর্শনটি এখন ধ্বংসের মুখে।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিদর্শনে জানা গেছে, ঐতিহ্যবাহী এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। অধিদপ্তর মালিকপক্ষকে আগামীকাল রবিবার (২৬ অক্টোবর) পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষণা সহকারী মোহাম্মদ ওমর ফারুক সরেজমিন গিয়ে এ নির্দেশ দেন। 

দুপুরে গিয়ে দেখা যায়, বাড়ির ছাদসহ দরজা-জানালার অধিকাংশ অংশ ভেঙে ফেলা হয়েছে। ভাঙার কাজের দায়িত্বে থাকা ভাঙারি ব্যবসায়ী মহরম আলী জানান, তিনি বাড়িটি ভাঙার জন্য ভাঙারির দরে ১৮ লাখ টাকায় কিনেছেন। সম্পূর্ণ ভাঙতে অন্তত দুই মাস সময় লাগবে।

বাড়ির মালিকপক্ষের জামাতা আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৩০ সালে নির্মিত বাড়িটির মোট আয়তন ছিল ৬৫০ শতক। বিক্রি করতে করতে বর্তমানে মাত্র ৮১ শতক জমি অবশিষ্ট আছে। চুন-সুরকির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ জন্য পারিবারিক সিদ্ধান্তে বাড়িটি ভাঙা হচ্ছে। তিনি বলেন, ‘মিনিস্টার পরিবারের সবাই এখন দেশের বাইরে। পরিবারের সদস্যদের অনেকেই কষ্ট পেয়েছেন, কেউ কেউ কেঁদেছেনও। কিন্তু বাস্তবতার কারণে আমরা ভাঙতে বাধ্য হয়েছি।’

স্থানীয় ইতিহাস সূত্রে জানা গেছে, বাড়িটি নির্মাণ করেছিলেন আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আবদুল হামিদ। তিনি ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের ব্যবস্থাপক সভার সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। সেই সূত্রেই বাড়িটি ‘মিনিস্টার বাড়ি’ নামে পরিচিতি পায়।

এই বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব-মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অনেকে। আবুল মাল আবদুল মুহিত তার আত্মজীবনী গ্রন্থে এই বাড়ির উল্লেখ করেছেন। মিনিস্টার আবদুল হামিদ তার দাদা ছিলেন।

স্থপতিদের সংগঠন ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ’ (আইএবি) সিলেট শাখার সাধারণ সম্পাদক স্থপতি রাজন দাশ জানান, বাড়িটি ১৯৩০ সালে নির্মিত হলেও এর গঠনশৈলী দেখে ধারণা করা যায়, এটি আরও পুরোনো। তিনি বলেন, ‘চুন-সুরকির ছাদ নির্মাণের প্রচলন উনিশ শতকের গোড়ার দিকের। বাড়িটিতে লেট-ব্রিটিশ স্থাপত্যের বৈশিষ্ট্য স্পষ্ট। টিলার ওপর পূর্বমুখী এই বাড়িটিতে রয়েছে ৯টি সিঁড়ি ও ৭টি কক্ষ।’

তিনি আরও জানান, সুরমা নদীর ওপর বাংলাদেশের অন্যতম প্রাচীন সেতু কিনব্রিজের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন মিনিস্টার আবদুল হামিদ। এ হিসেবেও বাড়িটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং শতবর্ষী নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে।

২০ অক্টোবর বাড়ি ভাঙার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘ভয়েস টোয়েন্টিফোর’-এর কনটেন্ট ক্রিয়েটর আবদুর রহমান হীরা ঘটনাস্থলে গিয়ে লাইভ করলে বিষয়টি আলোচনায় আসে। তিনি জানান, পরিবারের এক আত্মীয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি সেখানে যান এবং লাইভ করেন।

লাইভ ভিডিওতে অসংখ্য মানুষ মন্তব্য করে বাড়ি ভাঙার প্রতিবাদ জানান। রাজনীতিক ও সমাজকর্মী রেজাউল করিম আলো মন্তব্য করেন, ‘শুধু ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শতবর্ষী স্থাপনা ভেঙে ফেলা যৌক্তিক নয়। যদিও এটি ব্যক্তিগত সম্পত্তি, তবু এমন শৈল্পিক স্থাপনা এখন আর তৈরি করা সম্ভব নয়। এমন ঐতিহ্য ধ্বংস করা যত সহজ, সৃষ্টি করা তার চেয়ে বহু গুণ কঠিন।’

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘প্রত্নতত্ত্ব আইন, ১৯৬৮’ অনুযায়ী ১০০ বছর বা তার বেশি পুরোনো এবং ঐতিহাসিক, শিল্প, স্থাপত্য, ধর্ম বা সংস্কৃতিগত দিক থেকে গুরুত্বপূর্ণ যেকোনো স্থাপনা প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা যায়। একবার ঘোষণা করা হলে অনুমতি ছাড়া তা ভাঙা, সংস্কার, পরিবর্তন বা বিক্রি আইনত নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে জেল, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত গবেষণা সহকারী মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব যাচাই-বাছাই চলছে। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ততদিন পর্যন্ত মালিকপক্ষকে ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় পাচারের চেষ্টাকালে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রবিবার (২১ জুন) সকালে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেসমিন আক্তার (৩৭) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তুজা জানান, রবিবার সকালে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইট (ভিকিউ-৯২২) এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় দায়িত্বরত কর্মীরা ব্যাগে সন্দেহজনক বস্তুর উপস্থিতির সংকেত পান। পরে ব্যাগটি তল্লাশি করে দেখা যায়, একটি ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে প্যাকেট সেলাই করে রাখা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার- এর উপপরিচালক সোমেন মন্ডল বলেন, “ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

তারেকুর রহমান/এসএন

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:২০ পিএম
সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন
ছবি: খবরের কাগজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। পানির তীব্র স্রোতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অবশিষ্ট অংশ। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা শুরু করেছে।

শনিবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। হুমকির মুখে আরও অনেক ফসলি জমি ও বসতভিটা। এ ছাড়া গত কয়েক দিন ধরে জেলার চৌহালী উপজেলায় নদীভাঙন অব্যাহত রয়েছে। অনেককে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ জুন থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে নদীর পানি কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাহুকা গ্রামের স্থানীয় যুবক মোশারফ হোসেন বলেন, ’হঠাৎ করেই নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ফলে আমরা যারা নদীর কিনারে বসবাস করি তাদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে।

একই এলাকার আরেক বাসিন্দা আছমত আলী বলেন, নদীর ডান তীরের ব্লক ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডকে খবর দিলে তারা এসে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করেছে। এর আগে আমাদের অনেক জমিজমা নদীতে বিলীন হয়ে গেছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আবারও ভাঙ্গন শুরু হয়েছে। ফলে চরম ভয় কাজ করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে পানির তীব্র স্রোতে বিভিন্ন জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙন এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি
একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও দিনদুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া দেওয়া ঘটনা ঘটেছে। পরে মোবাইলফোনে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। ​

শনিবার (২০ জুন) পাঁচ যুবক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।

এ ঘটনায়ও দুবাই পালিয়ে থাকা বড় সাজ্জাদ গ্রুপের ক্যাডারদের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে শিবির ক্যাডার বড় সাজ্জাদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে অবস্থান নেয় পাঁচ যুবকের একটি দল। তারা সেখানে আকস্মিকভাবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, যুবকরা চাঁদার দাবিতে ইয়ুনুস্কো প্রতিষ্ঠানে ঢোকার আগে হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। ​ ঘটনার কিছুক্ষণ পরই ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী হিসেবে পরিচিত স্থানীয় এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে ওই নেতাকে অত্যন্ত খারাপ ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে, যা এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ​ 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সংশ্লিষ্ট যুবদল নেতাসহ ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।'

আজহার/অমিয়/

সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফলে রবিবার (২১ জুন) ভোরে কোম্পানীগঞ্জ ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথর। ঢলের পানিতে অস্থায়ী অবকাঠামো এবং স্থানীয় কয়েক শ  ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল ভাসিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

শাকিলা ববি/খাদিজা রুমি/

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় একটি সিগন্যালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে স্টেশনমাস্টারকে জানানো হলে তিনি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

জুটন বনিক/তামান্না রুপা/