ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাক শ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু
Nagad desktop

শ্যামনগরে মন্দিরের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
শ্যামনগরে মন্দিরের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
যশোরেশ্বরী কালী মন্দিরের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার শ্যামনগরের প্রাচীন ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালী মন্দিরের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে আকবর মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

মন্দিরের সীমানা প্রাচীর পর্যন্ত পুরো খোলা চত্বরটি দখলে নিয়ে ওই দোকান নির্মাণ করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

তবে মন্দিরের সামনের ১ শতাংশের একটু বেশি জায়গা নিজের কেনা দাবি করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন আকবর মোল্লা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যশোরেশ্বরী কালী মন্দিরের প্রধান ফটকের প্রাচীর ঘেষে পাকা দোকান তৈরি করছেন ঈশ্বরীপুর গ্রামের আলতাব মোল্লার ছেলে আকবর মোল্লা। এর ফলে মন্দিরের পূজারী, ভক্ত ও দর্শানার্থীদের খোলা চত্বরে বসা বা যানবাহন রাখার স্থানটিও আর রইল না।

অভিযুক্ত আকবর মোল্লা বলেন, ‘ওই জমিতে আগে মাছের বাজার ছিল। সেখানে আমার ব্যবসা ছিল। ২০২১ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদি এ মন্দিরে আসার আগে ওই দোকান ভেঙে একটি নতুন ভিত তৈরি করেছিলাম। পরে জ্যোতি চট্টোপাধ্যায়কে এক বছর আগে ঘর তৈরির কথা বলি। তিনি আপত্তি জানালে আমার মন্দিরের সামনের জায়গা মন্দিরের সুবিধার্থে লিখে দিতে চাই তবে ওই জমির পরিবর্তে মসজিদের পাশে তাদের পাঁচ শতক জমি ঈদগাহ নির্মাণের জন্য ঈদগাহের নামে লিখে দিতে বলি এবং বিষয়টি নিয়ে তার (আকবর মোল্লার) মামা সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আলোচনা করতে বলি। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও জ্যোতি চট্টোপাধ্যায় ওই শর্তে রাজি না হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক শতকের একটু বেশি জমির রেকর্ড দেখিয়ে এক মাস আগে নির্মাণ কাজ শুরু করেছি।’

এ ছাড়াও ওই জমি মন্দিরের নয় দাবি করে তিনি বলেন, জনৈক কেষ্ট মিত্রের মেয়ের স্বামী সন্তোষ সেন তার স্ত্রী শিখার নামে দানপত্র করা জমি তিনি কিনেছেন। যা পরবর্তীতে তহশীলদার সঞ্জয় রায়ের মাধ্যমে নামপত্তন ও খাজনা দিয়েছেন। তবে কত দাগের জমি তিনি ভোগদখল করেন তা জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এবিষয়ে ঈশ্বরীপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক তহশীলদার সঞ্জয় রায় বলেন, ‘আকবর মোল্লা যে জমিতে দোকান বানাচ্ছেন সেটা মন্দিরের নামে এসএ রেকর্ড করা জমি। কৌশলে রেকর্ড করে নিয়েছেন আকবর। ওই জমির কোনো নামপত্তন বা খাজনা নেওয়া হয় না। আকবর শিখা মিত্রের কাছ থেকে যে জমি কিনেছেন দাবি করেন সেটা মন্দির থেকে উত্তর দিকে কিছুদূর যাওয়ার পর পুকুর পাড়ের সোয়া এক শতক জমি। আকবর মিথ্যাচার করে মন্দিরের জমি জবরদখল করে দোকান বানাচ্ছেন।’

যশোরেশ্বরী কালী মন্দিরের পুরোহিত দীলিপ চক্রবর্তী জানান, আকবর মোল্লা কিভাবে মন্দিরের ফটকের সামনে দোকান বানাচ্ছেন তা ছোট বাবু (জ্যোতি চট্টোপাধ্যায়) বলতে পারবেন।

এ ব্যাপারে জ্যোতি চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, আকবরের অভিযোগ সঠিক নয়। তবে তিনি এ নিয়ে খুব শিগগির গ্রামে ফিরে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন।

বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল বলেন, যশোরেশ্বরী মন্দিরের জমির কাগজপত্র যাচাই করে আইনি লড়াই করা হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ‘আকবর মোল্লা বর্তমানে সুবিধাজনক অবস্থায় থাকা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেকের আত্মীয় হওয়ায় তাকে কেউ কিছু বলছে না।’

শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহ্বায়ক অনাথ মন্ডল ও সদস্যসচিব উৎপল মন্ডল জানান, যশোরেশ্বরী কালী মন্দির রক্ষার যাবতীয় দায়িত্ব মন্দির পরিচালনা কমিটির। এ বিষয়ে তাদেরকেই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, ‘বিষয়টি আমি অবগত না। এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। কেউ অভিযোগ দিলে খোঁজ নিয়ে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শাহাজান সিরাজ/অমিয়/

মদ ভেবে বিষপানে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
মদ ভেবে বিষপানে পোশাক শ্রমিকের মৃত্যু
রিংকন বড়ুয়া। ছবি: সংগৃহীত

মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর এক পোশাক শ্রমিকের চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) রাতে বাড়ওতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের বোতলের ওষুধ খেয়ে ফেলায় তিনি বিষক্রিয়া আক্রান্ত হন । 

রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নম্বট ওয়ার্ডের বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্রগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্হানীয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শিমুল দাশ বলেন, রিংকন বড়ুয়া  বুধবার রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশিরা তাকে তাৎক্ষণিক নিকটবর্তী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্হার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া মারা যান। 

বিষয়টি নিয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, 'বিষক্রিয়ায় মৃত রিংকন বড়ুয়ার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে'।

জিয়াউর রহমান জুয়েল/এসএন

ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১
ছবি: খবরের কাগজ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে তিন ব্যক্তি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হন এবং তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বজ্রপাতে আহত হয়ে পানিতে পড়ে যান। তিনি এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।

বুধ ও বৃহস্পতিবার দুইদিন সিলেটে বৃষ্টিপাতের পাশাপাশি অল্প বজ্রপাত হচ্ছে, এ বজ্রবৃষ্টিতে মাছ ধরতে গিয়েই নিহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০), হামিদ মিয়া (৪৫) ও কাবিন মিয়া নৌকা করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে আসেন। বৃষ্টি চলমান অবস্থায় তারা নৌকায় বসে হাওরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া মারা যান এবং বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হন কাবিন মিয়া। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ করছে। সাবির আলী ও হামিদ মিয়ার মরদেহ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির খবরের কাগজকে বলেন, মৌলভীবাজার থেকে ৩ জন এক নৌকাতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে মাছ ধরতে আসেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া নামে দুইজন নিহত হন ও কাবিন মিয়া নামে একজন পানিতে পড়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার কার্যক্রম এখনো চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গয়াসি হাওরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

নাঈম/

কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
ছবি: খবরের কাগজ গ্রাফিকস

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন৷ এজন্য বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশ ডাকে তার কর্মী-সমর্থকরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ আয়োজনের নেতৃত্বে আছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া।

অন্যদিকে, একই সময় ও স্থানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে কুটি ইউনিয়ন বিএনপির একাংশ ৷ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে এ কর্মসূচির ডাক দেয় ইউনিয়ন বিএনপি। দুই পক্ষের এ পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সংঘাত এড়াতে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ১৪৪ ধারার জারিকৃত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসএন

রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ: লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মেঘনা নদী হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আ: লতিফ (৩৫) নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।

স্থানীয়দের তথ্যে এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। তবে পুলিশের পক্ষ হতে এ পর্যন্ত ৩ জনের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, গোপীনাথপুর রফিক মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ ৩ জনের মরদেহ পেয়েছে। সংঘর্ষের ঘটনায় আরও কেউ নিখোঁজ থাকার অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এর আগে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে বুলবুল মিয়া (৩৫) এবং পূর্বপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক মিয়া (২২) ও বুধবার (১৭ জুন) বিকালে সদর উপজেলার জিৎরামপুর এলাকা হতে টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া (৩৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধে মিস্টার গ্রুপের মামুন নামে এক প্রবাসী হত্যার পর দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন হত্যা মামলার আসামী জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের লোকজন। এলাকা ছাড়ার পর দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় উঠার চেষ্টা করছিল জবা গ্রুপ।

সাবেক ইউপি সদস্য জবা মিয়া ও আলাল মুন্সির অনুসারীরা মঙ্গলবার (১৬ জুন) ভোরে স্পিডবোটে করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরে দুইজনের মৃত্যু হয়। এছাড়া সবশেষ দুই দিনে নদীতে ভেসে উঠে আরও ২ মরদেহ।

শাওন খন্দকার শাহিন/এসএন

কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫
কুমিল্লার পদুয়ারবাজারে কাভার্ডভ্যান থেকে উদ্ধারকৃত ইয়াবার চালান দেখছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও ডিবির কর্মকর্তারা। —ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান চব্দ করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের এস্কট করে ইয়াবার চালান ঢাকামুখী হয়ে যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকারচালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
জহির শান্ত/আজহার/