ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র
Nagad desktop

সোনারগাঁয় ভিক্ষুককে ধষর্ণচেষ্টা বিএনপি কর্মীর

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
সোনারগাঁয় ভিক্ষুককে ধষর্ণচেষ্টা বিএনপি কর্মীর
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক ভিক্ষুককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। এর আগে গত মঙ্গলবার ভোরে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন আজিমউদ্দিন।

এদিকে গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। 

ওই নারী অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। তার স্বামী জালাল উদ্দিন ছয়মাস আগে মারা যান। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন তার ঘরে ঢুকে তার সঙ্গে অকারণে বিভিন্ন কথা বার্তা বলতে থাকেন। একপর্যায়ে আজিম উদ্দিন তাকে জোরপূর্বক স্পর্শকতার স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আজিমউদ্দিন দৌড়ে পালিয়ে যান। পরে বিষয়টি গ্রামের গণ্যমান্যদের জানালে গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার বিচার না পেয়ে শনিবার রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

সোনারগাঁ থানা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বলেন, 'অভিযুক্ত আজিমউদ্দিন আমার দলের কর্মী। আমাদের এলাকার লোক। আমার সঙ্গে চলা ফেরা। তবে তার বিষয়টি ধামাচাপা দেওয়ার কিছু নাই। পুলিশ এসেছিল। ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছেন।  

অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়ে সাড়া পাওয়া যায়নি। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইমরান/মেহেদী

মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুন লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শহরের মুন্সিরহাট জসিমনগর এলাকা থেকে আরিফ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সুমন/তামান্না রুপা/

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:০৫ পিএম
গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় আসেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসছেন। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

ওই কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কারখার একজন মেয়ে শ্রমিক বমি করে। পরে সঙ্গে আমাদের হাসপাতালে ভর্তি করি। সাড়ে ৯টার দিকে আরও ৫-৬ জন অসুস্থ হয়ে যায়। পরে আমরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেওয়া হয়। পরে আমরা কারখানা ছুটি দিয়েছি। তবে আমাদের কারখানার যে পানি সেটিতে কোনো সমস্যা নেই।’

পলাশ প্রধান/খাদিজা রুমি/

রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল/থিওটোনিয়াস

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
ছবি: প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে জুনায়েদ বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মো. আসাদুল্লাহ/আজহার/

কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:২৬ এএম
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এছাড়াও ওই রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক অবরুদ্ধ হয়ে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা, রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে। 

সিরাজ/খাদিজা রুমি/