ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’ মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ জাবিতে নীতিনির্ধারণী তিন পর্ষদে ২৮ শূন্যপদ, সংকটে স্বায়ত্তশাসন জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে? দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই আর্কটিকে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানের টহল জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা হলো বাতিঘর আদর্শ পাঠাগার লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া

জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কোচ বিচ্ছিন্ন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কোচ বিচ্ছিন্ন
পিয়ারপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এসে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: খবরের কাগজ

জামালপুরে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে পিয়ারপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর সদর উপজেলার পিয়ার এলাকায় পৌছলে ‘ঢ’ ও ‘ণ’ নম্বর দুটি কোচের সংযোগস্থলের নাট খুলে কোচ দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিষয়টি ট্রেন চালক কামরুজ্জামান বুঝতে পেরে ট্রেন থামান। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেন। কিছু যাত্রী বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হন। পরে ময়মনসিংহ থেকে রেলওয়ের টেকনিশিয়ান গিয়ে মেরামত করে। মেরামত শেষে ১ ঘণ্টা ৪০ মিনিট পর ট্রেনটি সকল কোচ নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দুটি কোচ বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে টেকনিশিয়ান এসে মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্ব হয়।

আসিফ/মাহফুজ

 

জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩১ পিএম
জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর ডেফলা সড়কের চতলাপাড়া গ্রামের একটি মাছের পুকুরের কোণায় রাখা লাগেজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার মাছের প্রজেক্ট পরিদর্শনে এসে লাগেজটি দেখতে পান। লাগেজ থেকে পচা দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মধ্য রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ’খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আসমাউল আসিফ/খাদিজা রুমি/

মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
মমেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪
আইসোলেশন ওয়ার্ড, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সেখানে মোট ৫৩ জন শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯৯ জন শিশু।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২২ জুন) ভোর সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের নিকলি উপজেলার শহরমূল এলাকার ৪ মাস বয়সী এক শিশুকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সোমবার রাত আড়াইটার দিকে হামের উপসর্গ, নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩০৩ জন শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ২ হাজার ১৫১ জন শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশই একদম শেষ মুহূর্তে, যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে, তখন ভর্তি হচ্ছে। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুদের তীব্র জ্বর ও শরীরে র‍্যাশ বা গুটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসা উচিত।’

কামরুজ্জামান মিন্টু/আজহার

জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে?

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
জ্বালানি তেলের ভবিষ্যৎ কি চীনের হাতে?
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান যখন চূড়ান্ত সমঝোতার পথ খুঁজছে, তখন বিশ্ববাজারে তেলের পরবর্তী গতিপ্রকৃতি কেমন হবে তা নির্ধারণ করছে চীন। 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন ইতোমধ্যে তাদের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি কমিয়ে, বিশাল মজুত ব্যবহার করে এবং পরিবেশবান্ধব ক্লিন এনার্জির (স্বচ্ছ জ্বালানি) ওপর নির্ভরতা বাড়িয়ে তেলের উচ্চমূল্যের ধাক্কা সামাল দিয়েছে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরি হলেও, চীনের এ বিপর্যয় সামাল দিতে বেগ পেতে হয়নি।  অভ্যন্তরীণ পদক্ষেপের প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারেও।

২০২৬ সালের শুরুতে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে অনেক বিশ্লেষক আশঙ্কা করেছিলেন, অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২০০ ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু বিশ্ববাজারে প্রায় ১০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের সংকট থাকলেও তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়েনি। এর প্রধান কারণ হিসেবে বিশ্লেষকেরা চীনের ভূমিকাকেই সামনে আনছেন।

জ্বালানি বিষয়ক থিঙ্ক-ট্যাংক 'এম্বার' এর প্রধান ড্যান ওয়াল্টার বলেন, ’চীন এখানে এশিয়ার বাকি দেশগুলোর জন্য একটি বাফার (সুরক্ষা কবচ) হিসেবে কাজ করেছে, যা পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনীতিকে বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছে।’

সোমবার (২২ জুন) বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম প্রতি ব্যারেলে ৭৮ ডলারের নিচে নেমে এসেছে। বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা দ্রুত স্বাভাবিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া হতে পারে। এমন পূর্বাভাসের পরই তেলের দাম কমতে শুরু করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের আগের সপ্তাহগুলোতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের নিচে, যা গত মে মাসের শুরুতে চার বছরের মধ্যে সর্বোচ্চ ১১৪ ডলারে পৌঁছেছিল।

চীনের 'অদৃশ্য হাত'

জুন মাসের শুরুতে ফরাসি বহুজাতিক ব্যাংক 'সোসাইটি জেনারেল' এর বিশ্লেষকেরা জানান, ১৯৭৩ সালের আরব তেল নিষেধাজ্ঞার সময় বৈশ্বিক সরবরাহে মাত্র ৭ শতাংশ ঘাটতির কারণে তেলের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এবারের ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের সরবরাহ ১৪ শতাংশ ব্যাহত হওয়া সত্ত্বেও দাম সে অনুপাতে বাড়েনি।

বিশ্লেষকদের মতে, চীন এখানে বাজার নিয়ন্ত্রণে 'অদৃশ্য হাত' হিসেবে কাজ করেছে। দেশটি প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল আমদানি কমিয়েছে, যা প্রায় জাপানের মোট দৈনিক চাহিদার সমান।

যুদ্ধ শুরুর আগেই রাশিয়া ও ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কম দামে প্রচুর তেল কিনে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত মজুত গড়ে তুলেছিল চীন।

গবেষণা প্রতিষ্ঠান 'রাইস্ট্যাড এনার্জি'-এর তেল বাজার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জেনিভ শাহ বলেন, চীনের কাছে বর্তমানে ১০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের বিশাল মজুত রয়েছে, যা দেশটি মে মাস থেকে ব্যবহার করা শুরু করেছে। এ ছাড়াও দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে চীন ডিজেল ও পেট্রোলের মতো পরিশোধিত জ্বালানি রপ্তানি সীমিত করেছে। ফলে চীনের শোধনাগারগুলো আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয়।

এ ছাড়াও চীনে বৈদ্যুতিক গাড়ির (ইভি) অভাবনীয় বিপ্লব খনিজ তেলের চাহিদা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। বর্তমানে চীনে বিক্রি হওয়া প্রতি দুটি যাত্রীবাহী গাড়ির একটিই পরিবেশবান্ধব বা বৈদ্যুতিক গাড়ি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীনের বৈদ্যুতিক গাড়ির কারণে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেলের ব্যবহার কমেছে।

তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, চীন চিরকাল এই মজুত তেলের ওপর নির্ভর করবে না। তেলের দাম কিছুটা কমলেই চীন আবারও বিশ্ববাজার থেকে তেল কিনে নিজেদের শূন্য ভাণ্ডার পূরণ করা শুরু করবে।

ঘাটতির পরে হতে পারে সরবরাহের প্লাবন

ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সংকটের পর, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এখন বলছে, হরমুজ প্রণালী খুলে গেলে আটকে থাকা প্রায় ১০ কোটি ব্যারেল তেল একযোগে বাজারে চলে আসবে। ফলে আগামী বছর বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে।

বুধবার প্রকাশিত আইইএ-র মাসিক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন স্বাভাবিক হলে আগামী বছর চাহিদার তুলনায় দৈনিক ৪৭ লাখ ব্যারেল অতিরিক্ত তেল বাজারে আসবে।  

তবে বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যেই গ্রীষ্মকালীন তেলের চাহিদা মিটিয়ে ফেলেছে। এ অবস্থায় বাজারে ভারসাম্য ফেরাতে চীনের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মুহূর্তে বাজারে তেলের অতিরিক্ত জোগান শুষে নেওয়ার ক্ষমতা কেবল চীনেরই আছে। এখন প্রশ্ন হলো, ’চীন কী দামে এবং কত পরিমাণ তেল কিনতে চাইবে?’

থিওটোনিয়াস/

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১১ পিএম
পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম জনি (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগিনাকে নিতে আসেন। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে। এ সময় হিলির দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান খবরের কাগজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

সাগর কুমার/থিওটোনিয়াস

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:০৫ পিএম
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা, ৩০ বস্তা সার এবং এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকির হোসাইন (৩২) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখাল এলাকার বাসিন্দা। 

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে জাকির হোসাইনকে আটক করে। 

তিনি আরও জানান, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি পোটলা ফেলে যায়। পরে সেসব পোটলা তল্লাশি করে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানে চলাকালে মায়ানমার থেকে অজ্ঞাত ব্যক্তিরা বাংলাদেশের দিকে গুলি ছুড়লে বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই রাতে পালংখালী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বস্তা বাংলাদেশি সার জব্দ করা হয়।

তারেকুর রহমান/তামান্না রুপা/