ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার কাতারের দেওয়া 'উড়ন্ত হোয়াইট হাউস' উন্মোচন করলেন ট্রাম্প জি-৭ সম্মেলনের ‘আমি বস’ মন্তব্য ছিল শুধুই মজা, বললেন ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা তুমুল হট্টগোল, জাতিসংঘ কর্মকর্তাকে ‘চুপ থাকতে’ বললেন ইসরায়েলি দূত আন্তর্জাতিক তহবিল কাটছাঁট: মানবিক সংকটে রোহিঙ্গারা রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর পুঁজিবাজারে আস্থা ফেরানো অন্যতম চ্যালেঞ্জ প্যারাগুয়ে বনাম তুরস্ক ম্যাচে যে কারনে মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেখানো হলো অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির অনেক নেতা জিতলেই নকআউটে জার্মানি গতির রাজা জর্ডান মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের ব্রাজিল ম্যাচের চেয়েও স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে মরক্কো: ওয়াহবি হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলের রাফিনহা ৯ বছরেও খোলেনি রোহিঙ্গাদের ফেরার পথ বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে সাগরিকায় ক্রিকেটের উন্মাদনা শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন ইসমাইল সাইবারিকে ছাড়িয়ে এবার ৬৪ সেকেন্ডে দ্রুততম গোল গ্যালারজারের দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত? ব্রেকে হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় আলজেরিয়ার অভিযোগ সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ, অস্ট্রেলিয়া জয়ী ৭ রানে নাটোরে ওড়না পেঁচিয়ে যুগলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেটে প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান ফেসবুকে কান্না করা সেই নয়ন পেলেন ছাত্রদলে পদ নামফলকে নিজের নাম থাকলে উদ্বোধন করব না: এমপি মমিনুল

বিদ্যুতের তার রক্ষায় হাজারও গাছের ক্ষতি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
বিদ্যুতের তার রক্ষায় হাজারও গাছের ক্ষতি
বিদ্যুতের তার রক্ষায় তালগাছের ওপরের অংশ ছেঁটে দেওয়া হয়েছে। ছবি: খবরের কাগজ

নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে ছিল সারি-সারি তালগাছ। দুই যুগ আগে সড়কটি তৈরির পর সান্তাহার-ঢাকা রোড থেকে মশরপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে গাছগুলো রোপণ করা হয়। সম্প্রতি সড়কের এক পাশের সব গাছের মাথা (উপরের অংশ) কেটে ফেলা হয়েছে। বিদ্যুতের সরবরাহ লাইনের সুরক্ষা দিতে গাছগুলোর ওপর কুঠারের আঘাত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মীরা। 

একইভাবে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের একপাশের হাজার-হাজার গাছ নষ্ট করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, পল্লিবিদ্যুতের লোকজন বছরে দুই থেকে তিনবার এসে গাছের মাথা ও ডাল কেটে দেয়। এতে উঠতি গাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। এসব বিষয়ে বিব্রত খোদ সড়ক বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, অনিয়ম করে খুঁটি বসিয়ে তার টেনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এমনকি গাছ কাটা কিংবা গাছের ডাল ছেঁটে দেওয়ার অনুমতি পর্যন্ত নেয়নি নেসকো ও পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষ।

সরেজমিনে বাইপাস সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে হাজার হাজার তালগাছ। গাছগুলোর উচ্চতা ২০ থেকে ২৫ ফুট। সড়কের দক্ষিণ ধারে গাছের পাশেই বিদ্যুতের খুঁটি বসানো। খুঁটি ও তারের সুরক্ষায় দক্ষিণ পাশের গাছগুলোর ডাল ও মাথা কেটে দেওয়া হয়েছে। এর আগে যেসব গাছের ডাল কেটে দেওয়া হয়েছিল সেগুলো মারা গেছে। মরা গাছগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে। 

স্থানীয় বোয়ালিয়া গ্রামের আতোয়ার রহমান বলেন, ‘২০০২ সালে বাইপাস সড়ক নির্মাণের পরের বছর এই গাছগুলো রোপণ করা হয়। জগৎসিংহপুর ও বোয়ালিয়া গ্রামের কয়েকজন প্রকৃতিপ্রেমী বিভিন্ন এলাকা থেকে তালের বীজ সংগ্রহ করে সড়কের দুই পাশে রোপণ করেন। গাছগুলোর কারণে সড়কটির সৌন্দর্য বেড়ে যায়। কিছুদিন আগে সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য অন্য গাছ কাটা হলেও তালগাছগুলো ছিল অক্ষত। কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে গাছের মাথা কেটে দেওয়া হয়েছে। ডালপালা ছেঁটে দেওয়ার কারণে ধীরে ধীরে গাছগুলো মরতে বসেছে। এর আগেও ডাল কাটার কারণে কিছু গাছ মরে গেছে।’ কিন্তু গাছগুলো বাঁচাতে কারও কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তিনি।

জগৎসিংহপুর গ্রামের বাসিন্দা ময়েন উদ্দিন বলেন, ‘বাইপাস সড়কের রামভদ্রপুর থেকে বটতলী বোয়ালিয়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে থাকা দক্ষিণ পাশের অন্তত সাড়ে সাত শ তালগাছ আক্রান্ত হয়েছে। সারি সারি এসব গাছের মাথা কেটে ফেলায় সড়কের সৌন্দর্য হারিয়ে গেছে। এভাবে গাছগুলোর মাথা কেটে দেওয়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কেউ শোনে না। উল্টো আইনের মাধ্যমে হয়রানির হুমকি দেয়।’ 

তিনি বলেন, ‘দিন দিন তালগাছ হারিয়ে যাচ্ছে। অথচ এই গাছগুলো রক্ষায় কেউ এগিয়ে আসছে না। বিদ্যুতের খুঁটিগুলো ৪ থেকে ৫ ফুট দূরে সরিয়ে নিলে গাছগুলো রক্ষা পেত।’ বিদ্যুৎ বিভাগের এই কর্মকাণ্ডে স্থানীয়রা ক্ষুব্ধ বলে জানান তিনি।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে গিয়ে দেখা যায়, এই সড়কের উন্নয়নকাজ কিছুদিন আগে শেষ হয়েছে। বছর দুয়েক আগে সড়কের দুই পাশে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হয়। গাছগুলো এখন বড় হয়েছে। এতে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ছাঁয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু সতীহাট থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের পূর্বপাশে ১০ থেকে ১৫ ফুট উচ্চতায় রেখে সব গাছের মাথা কেটে ফেলা হয়েছে।

সতীহাট বাজারের বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘বছরখানেক আগে সড়কের পাশে গাছের মধ্যেই বিদ্যুতের খুঁটি বসায় পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষ। এ নিয়ে সড়ক বিভাগ ও স্থানীয় বাসিন্দারা আপত্তি জানালেও রাতারাতি পল্লিবিদ্যুতের লোকজন খুঁটি বসিয়ে তার টেনে চলে যায়। এ বছর পল্লিবিদ্যুতের কর্মীরা এসে গাছের মাথাগুলো ছেঁটে দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। সড়কের একপাশের গাছ আছে অন্যপাশ খাঁখাঁ করছে। যাতায়াতকারীরা ছায়া পাচ্ছেন না।’ 

খলিলুর রহমান নামে আরেকজন বলেন, ‘বিদ্যুতের তার রক্ষা করতে এই সড়কে ১৫-২০ হাজার গাছের মাথা কেটে দেওয়া হয়েছে। গাছগুলো আর বড় হতে পারছে না। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।’ এমনভাবে বৃক্ষ নষ্ট না করার দাবি করেন তিনি। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘কারণে-অকারণে প্রায়ই সড়কের পাশের গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ গাছ কাটা হয় তার মাত্র পাঁচ শতাংশ রোপণ করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে।’

স্থানীয় পরিবেশকর্মী নাইস পারভীন বলেন, ‘নওগাঁয় প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যান। বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব গাছ না থাকলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলা হবে।’ 

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ‘সড়কের পাশের গাছগুলো আইন লঙ্ঘন করে কাটা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ অনুযায়ী- সড়কের জায়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ সেই আইন মানেনি। এমনকি গাছ কাটা বা ছাঁটাইয়ের অনুমতিও নেয়নি। বিষয়টি জানার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক দাবি করেন, ‘গাছগুলো বিদ্যুৎ লাইন বসানোর পর লাগানো হয়েছে।’ তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনেই গাছের ডাল ও মাথা ছেঁটে দেওয়া হয়েছে। এতে হয়তো গাছগুলোর ক্ষতি হতে পারে তবে মরে যাওয়ার কথা নয়।’

ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ অনুসরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিধিমোতাবেক বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। পরে সড়ক সম্প্রসারণ করায় সমস্যা তৈরি হয়ে থাকতে পারে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১০:৫৬ এএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সীমান্তের শূন্যলাইনে অবস্থান করা ২০ জন পুরুষ, নারী ও শিশু। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২০ জুন) ভোরে চৌকা সীমান্তের শূন্যলাইনে এ ঘটনা ঘটে। এই ২০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১০ জন নারী এবং ৫টি শিশু রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/২ এস দিয়ে বিএসএফ ওই ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। বিজিবির বাধার মুখে তারা এখন ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চৌকা বিওপির সীমান্ত দিয়ে ২০ জনকে  পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির অবস্থানের কারণে শূন্যলাইনে ভারতের অভ্যন্তরেই ওই ২০ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে।

মো.আসাদুল্লাহ/আজহার/

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩২ এএম
শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ
ছবি: সংগৃহীত

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।

প্রতিদিনই মানুষের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এছাড়া মানুষ ঘুরতেও বিভিন্ন এলাকায় গিয়ে থাকেন। প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় সময়ও।

তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শনিবার (২০ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকান

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার। 

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আমান/

ব্রেকে হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩০ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
ব্রেকে হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস
নদীর তীরের দিকে ঝুলে আছে সেলফি পরিবহন । ছবি খবরের কাগজ

মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের অংশ নদীর তীরের দিকে ঝুলে পড়লেও শেষ পর্যন্ত নদীতে পড়েনি।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের একটি বাস ঘাট এলাকায় সিরিয়ালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ট্রিপের সিরিয়াল আসার পর বাসটি ঘাট এলাকা থেকে স্ট্যান্ডের দিকে নেওয়ার জন্য চালু করা হয়। এ সময় ব্রেকে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটির দুটি চাকা রাস্তার বাইরে চলে যায় এবং বাসটি নদীর পাড়ের কিনারে বিপজ্জনক অবস্থায় আটকে পড়ে।

তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে চালক দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসির র্যাকার দিয়ে বাসটিকে উদ্ধার করে সড়কে তোলা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘তারা বাসটিকে বাস বা ট্রাক স্ট্যান্ডে না রেখে আমাদের ঘাট এলাকায় রাখে। বারবার নিষেধ করার পরও কথা শোনে না। আজ যদি বড় কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে মানুষ জানত ফেরিঘাট থেকে আবারও বাস নদীতে পড়ে গেছে। আসলে তারা আমাদের ৩ নম্বর ঘাটের হাই ওয়াটার লেভেল এলাকায় অবৈধভাবে পার্কিং করে রেখেছিল।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. রুহুল কুদ্দুস বলেন, ‘আমরাও বাস ও ট্রাক চালকদের নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য বলে থাকি। কিন্তু তারা বিভিন্ন স্থানে নিজেদের সুবিধামতো পার্কিং করে। পাটুরিয়া এলাকায় আমাদের মাত্র দুইজন সদস্য দায়িত্ব পালন করেন। ফলে সব বিষয় সার্বক্ষণিক তদারকি করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে আমরা কঠোর নির্দেশনা দেব। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ জামান/আজহার/

নাটোরে ওড়না পেঁচিয়ে যুগলের আত্মহত্যা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
নাটোরে ওড়না পেঁচিয়ে যুগলের আত্মহত্যা
ছবি: প্রতীকী

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের ঢালান এলাকায় দীর্ঘদিন প্রেমের পরও বিরহ নেমে আসে এক প্রেমিক-প্রেমিকার জীবনে। দুজনার রাস্তা হয় দুদিকে। কিন্তু প্রেমের পূর্ণতা পেতে মরিয়া ছিলেন তারা। অবশেষে বিয়ে করলেও জীবনাবসান হলো মাত্র দুই মাসেই। নিজ ঘরে এক ওড়নায় আত্মহত্যা করলেন ওই দম্পতি।
 
শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন রাহাত (২৩) ও তানিয়া (২০)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এবং কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের প্রতিবেশী আনোয়ার আলী জানান, শিক্ষাজীবনে তানিয়া-রাহাতের পরিচয় থেকে প্রেম। সাত-আট বছর প্রেম চললেও উভয়ের পরিবার মেনে না নেওয়ায় দুইজনেরই পৃথক সংসার হয়। এক পর্যায়ে রাহাত ঢাকায় চাকরি শুরু করেন। কিন্তু কিছুদিন পর উভয়ের আবারও যোগাযোগ হয়। এরপর প্রেমের পূর্ণতা দিতে প্রথম সংসার ত্যাগ করে উভয়ে গত প্রায় দুই মাস আগে বিয়ে করেন।

রাহাতের স্বজনদের দাবি, শুক্রবার জুম্মা নামাজ পড়ে নিজ ঘরে যান রাহাত। বিকেল হলেও দরজা না খোলায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভাঙার পর তাদের গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়ে এক ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নিজেরা দরজা বন্ধ করে আত্মহত্যা করেন ওই যুগল। প্রাথমিকভাবে মনে হয়েছে নিজেদের ইমোশনেই এমন সিদ্ধান্ত নেন তারা। পরিবারের আবেদন পেয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

কামাল মৃধা/খাদিজা রুমি/

ঈশ্বরদীতে রুশ নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৯ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:৩৩ এএম
ঈশ্বরদীতে রুশ নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

শুক্রবার (১৯ জুন) জুম্মা নামাজের পর শহরের পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদের ইমামের পড়ানো কালেমা পড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। 

ইসলাম ধর্ম গ্রহণ করার আগে রাশিয়ান এই নাগরিকের নাম ছিল সেরগি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে মো. আব্দুল্লাহ। 

মো. আব্দুল্লাহ রূপপুর প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমে কর্মরত। 

পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদের ইমাম মো. এনামুল হক খবরের কাগজকে বলেন, রাশিয়ান নাগরিক স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও স্বপ্রণোদিত হয়ে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নিজের সুস্থ ও দীর্ঘজীবন কামনা করেন। 

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস