ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে সমৃদ্ধি ও বঞ্চনার পাহাড় গ্যালাক্সি ওয়াচে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে মাসুদ চৌধুরী রিমান্ডে বাজার ছিল যার ঠিকানা, পরিচয় রয়ে গেল অজানা স্বাগতিকদের সিরিজ পরাজয়ে গ্যালারিতে দর্শক ফাঁকা কেন মন্টেরি স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা? মৌয়ের জন্মদিনে বাবার গানে আবেগঘন উপহার বিপ্লব সাহার প্রবাসে ৪৭ হাজারের বেশি ভোটার নিবন্ধনের অনুমোদন ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার জাপানের কাছে হারের পর যা বললেন তিউনিসিয়া কোচ বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন কামাদাকে প্রশংসায় ভাসালেন জাপান কোচ মোরিয়াসু বগুড়ায় এসএমই উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্যেগ নিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা নিভে গেল ক্রীড়াঙ্গনের বাতিঘর: এক কিংবদন্তির প্রস্থান সিলেটে শাহজালাল (রহ.) মাজারের ‘ডেগকাণ্ডে’ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কানসাসে আর্জেন্টিনার অনুশীলন, স্কালোনির একাদশে দুই সংশয় আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননায় ভূষিত প্রতিমাশিল্পী হরিপদ পাল গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নায়িকা ববি রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎

এখন শোককে শক্তিতে রূপান্তর করার সময়: কবির ভূইয়া

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
এখন শোককে শক্তিতে রূপান্তর করার সময়: কবির ভূইয়া
কবীর আহমেদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কবির আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলার কসবার বিনাউটি এলাকায় রাউতাট জামে মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে মসজিদ উদ্বোধন করেন। পরে তিনি আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

কবির আহমেদ ভূইয়া বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সিলেবাস অনুযায়ী আমরা সবাইকে নিয়ে কাজ করেছি। গুম, জেল, জুলুম, নিষেধাজ্ঞা, নিষ্পেষণ ও মৃত্যু পরোয়ানা আমাদের দাবিয়ে রাখতে পারেনি। এখন কসবা উপজেলা, পৌর ও আখাউড়া উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের মূল নেতৃত্বকে উপেক্ষা করে বিভাজন, অনৈক্য ও অহংকারের রাজনীতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এলাকার জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু সেটা হতে দেওয়া হবে না। 

কবির আহমেদ বলেন, তৃণমূলের মজলুম নেতাকর্মীরা এসব নেতিবাচক রাজনীতি ভালো চোখে দেখছেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ রাজনীতির মূল বার্তাকে উপেক্ষা করে আমরা কোন অপসংস্কৃতির রাজনীতি বিশ্বাস করি না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদদীন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া প্রমুখ।

শফিকুল ইসলাম/এসএন

বাজার ছিল যার ঠিকানা, পরিচয় রয়ে গেল অজানা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
বাজার ছিল যার ঠিকানা, পরিচয় রয়ে গেল অজানা
তিনি এক বছর ছিল বাজারের আপনজন, শেষ বিদায়ে রইল না কোনো স্বজন। ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় প্রায় এক বছর আগে আসেন এক মানসিক ভারসাম্যহীন নারী। বয়স আনুমানিক ৫০ বছর।

ওইদিন তার সরব উপস্থিতি মুহুর্তেই জানাজানি হয়। কেউ কেউ পাগলী বলে বিরক্ত করেন। কয়েকজন হৃদয়বান মানুষের হস্তক্ষেপে তা বন্ধ হয়। কিছু মানুষ দয়া করে তাকে খেতে দেন। সে খুশি হয়।

মানসিক ভারসাম্যহীন  হলেও মানুষের দয়া আর সহানুভূতি তাকে সন্তুষ্ট করে।

এরপর থেকে সেই বাজারেই অবস্থান করছিলেন সেই মধ্য বয়সি নারী। এভাবে দিনযাপন চলছে।

এক বছর পর হঠাৎ নীরবেই পরপারে চলে গেলেন তিনি। কেউ জানতেই পারলেন না তার পরিচয়।

কোথায় থেকে এলেন। নেই কোন ঠিকানা। পরিচয় অজানা থেকে গেলো। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন থেকেই ওই নারী কিছুটা অসুস্থ ছিলেন।

রবিবার (২১ জুন) সকালে ওয়ালিয়া বাজারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতর পরিচয় জানতে পিবিআই অনেক চেষ্টা করলেও তা নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি জানান।

স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, গত এক বছরে বাজারের দোকানি থেকে শুরু করে আশপাশের প্রায় সবাই ওই নারীকে চিনতেন। ধীরে ধীরে তিনি যেন এই জনপদেরই একজন হয়ে উঠেছিলেন। তাই তার আকস্মিক মৃত্যু কেবল একটি মৃত্যুসংবাদ নয়, নীরবে অনেকের মনেই শোকের রেখা এঁকে দিয়েছে।

জাহিদের ভাষ্য, তার কথাবার্তা, আচার-আচরণে কখনোই মনে হয়নি তিনি পথের মানুষ। বরং মনে হয়েছে, তিনি কোনো সম্মানিত পরিবারেরই সন্তান—যার জন্য কোথাও না কোথাও কেউ অপেক্ষা করে, কেউ দোয়া করে, কেউ হয়তো এখনও খোঁজ করে।

কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! হয়তো তারও আপনজন ছিল, ছিল তাকে ভালোবাসার মানুষ। অথচ তারা জানতেই পারলেন না—তাদের প্রিয় মানুষটি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তারা তার জানাজায় দাঁড়াতে পারলেন না, শেষবারের মতো মুখটিও দেখতে পারলেন না, বিদায়ের অশ্রুটুকুও ঝরাতে পারলেন না। কিছু বিদায় এমনই নীরব হয়, যেখানে কান্নার শব্দও স্বজনদের কাছে পৌঁছায় না।

কামাল মৃধা/এসএন

ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
ঢাকাগামী ফ্লাইটে ওঠার আগে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় পাচারের চেষ্টাকালে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রবিবার (২১ জুন) সকালে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেসমিন আক্তার (৩৭) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তুজা জানান, রবিবার সকালে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইট (ভিকিউ-৯২২) এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় দায়িত্বরত কর্মীরা ব্যাগে সন্দেহজনক বস্তুর উপস্থিতির সংকেত পান। পরে ব্যাগটি তল্লাশি করে দেখা যায়, একটি ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে প্যাকেট সেলাই করে রাখা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার- এর উপপরিচালক সোমেন মন্ডল বলেন, “ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

তারেকুর রহমান/এসএন

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:২০ পিএম
সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন
ছবি: খবরের কাগজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। পানির তীব্র স্রোতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অবশিষ্ট অংশ। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা শুরু করেছে।

শনিবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। হুমকির মুখে আরও অনেক ফসলি জমি ও বসতভিটা। এ ছাড়া গত কয়েক দিন ধরে জেলার চৌহালী উপজেলায় নদীভাঙন অব্যাহত রয়েছে। অনেককে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ জুন থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে নদীর পানি কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাহুকা গ্রামের স্থানীয় যুবক মোশারফ হোসেন বলেন, ’হঠাৎ করেই নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ফলে আমরা যারা নদীর কিনারে বসবাস করি তাদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে।

একই এলাকার আরেক বাসিন্দা আছমত আলী বলেন, নদীর ডান তীরের ব্লক ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডকে খবর দিলে তারা এসে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করেছে। এর আগে আমাদের অনেক জমিজমা নদীতে বিলীন হয়ে গেছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আবারও ভাঙ্গন শুরু হয়েছে। ফলে চরম ভয় কাজ করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে পানির তীব্র স্রোতে বিভিন্ন জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙন এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি
একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও দিনদুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া দেওয়া ঘটনা ঘটেছে। পরে মোবাইলফোনে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। ​

শনিবার (২০ জুন) পাঁচ যুবক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।

এ ঘটনায়ও দুবাই পালিয়ে থাকা বড় সাজ্জাদ গ্রুপের ক্যাডারদের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে শিবির ক্যাডার বড় সাজ্জাদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে অবস্থান নেয় পাঁচ যুবকের একটি দল। তারা সেখানে আকস্মিকভাবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, যুবকরা চাঁদার দাবিতে ইয়ুনুস্কো প্রতিষ্ঠানে ঢোকার আগে হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। ​ ঘটনার কিছুক্ষণ পরই ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী হিসেবে পরিচিত স্থানীয় এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে ওই নেতাকে অত্যন্ত খারাপ ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে, যা এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ​ 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সংশ্লিষ্ট যুবদল নেতাসহ ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।'

আজহার/অমিয়/

সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফলে রবিবার (২১ জুন) ভোরে কোম্পানীগঞ্জ ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথর। ঢলের পানিতে অস্থায়ী অবকাঠামো এবং স্থানীয় কয়েক শ  ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল ভাসিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

শাকিলা ববি/খাদিজা রুমি/