গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে কাটা পড়ে ছেলে ও মেয়েসহ ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেলে পরে জানানো হবে।
পলাশ/এসজি/