বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বলেছেন, রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার শেষ ইচ্ছা আমি বাগেরহাটকে উন্নয়ন করে যেতে চাই।
সাবেক এই সংসদ সলস্য সেলিম বলেন, কচুয়া আমার নিজের এলাকা। এখানকার মানুষ আমাকে ভালোভাবে চেনে। আমি সংসদ সদস্য থাকা অবস্থায় এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি। সেই উন্নয়নের সাক্ষী এখানকার মানুষই।
বাগেরহাটের ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম আরও বলেন, বাগেরহাটের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আপনারা যদি আমাকে ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে কচুয়াসহ পুরো বাগেরহাটকে একটি পরিকল্পিত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলব।
স্থানীয় সমস্যা, কর্মসংস্থান সৃষ্টি, তরুণ সমাজের ভবিষ্যৎ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এম এ এইচ সেলিম।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে বাগেরহাটের ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক এমপি এম এ এইচ সেলিমের পথ সভাকে কেন্দ্র করে কচুয়া উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলা কচুয়া সদরে কারিগরী কলেজ মাঠে অ্যাডভোকেট নুর মোহাম্মাদ নুর এর সভাপতিত্বে এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এম এ এইচ সেলিম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি অতীতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আসন্ন নির্বাচনে এম এ এইচ সেলিম এর ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে করার জন্য আহ্বান জানান।
পথ সভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রিফাত/মাহফুজ