ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যার বর্ণনা দিলেন ৪ ধর্ষক গ্রাহক আস্থা ও প্রযুক্তিনির্ভর সেবায় সাফল্যের চূড়ায় পূবালী ব্যাংক ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব
Nagad desktop

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার
বুধবার রাতে উদ্ধারকারী জাহাজের ক্রেন দিয়ে বাসটি টেনে পন্টুনে তোলা হয়। ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ২৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো বুধবার রাত থেকেই রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ নিয়ে যায়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে ছেলে শিশু ৪ জন, মেয়ে শিশু ৩ জন, মহিলা ১১ জন, পুরুষ ৮ জন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই বা কারও স্বজন নিখোঁজ কাউকে খুঁজছে- এমন তথ্য নেই বলে জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩নং ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষামাণ ঢাকাগামী ‘সৌহাদ্য পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। রাত ১টা নাগাদ পুরো বাসটি উদ্ধারকারী জাহাজ হামজা’র ক্রেন দিয়ে টেনে পন্টুনে তোলা হয়।

নিহতরা হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদরের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), গোয়ালন্দ উপজেলার ছোট ডাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনর সন্তান ইস্রাফিল (৩), কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের সন্তান ফাইজ শাহানূর (১১), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১) গাড়িচালক, কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), বড় চর বেনিনগরের মান্নান মন্ডলের স্ত্রী  জোস্ন্যা (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়োধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রীর নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান(৭ মাস), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার দাদসি ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), ভবানীপুর ৮নং ওয়ার্ডের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), কালুখালী উপজেলার মজনুর ছেলে উজ্জল, চরমদাপুরের আফসার মন্ডলের ছেলে আশরাফুল, কালুখালীর সানাউল্লাহের ছেলে জাহাঙ্গীর।

২৬ মরদেহের মধ্যে ২৫টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। তিনি আরও জানান, একজন নারীর মরদেহ রয়েছে। তার বাড়ি দিনাজপুরে। স্বজনরা মরদেহ নিতে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বুধবার সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তারপর স্খানীয়রা উদ্ধার অভিযান শুরু। কিছু সময় পর পাটুরিয়া ঘাটে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযানে অংশ নেয়। এরপর ডুবুরী দল যাত্রীদের খুঁজতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআইডাব্লিউটিসির কর্মকর্তা রাজবাড়ী দুই আসনের সংসদ সদস‌্য হারুণ অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

একটি কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। অন্যটির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। দুটি কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে বাসডুবিতে ২৬ জন নিহতের ঘটনায় রাজবাড়ীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংকুচিত করা হয়। আনন্দের কোনো অনুষ্ঠান রাখা হয়নি। নিহতদের প্রতি শোক জানাতে রাজবাড়ী জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ সদস্য বিশ্ষ্টি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়াতয় বাসডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের বাড়ি রাজবাড়ী জেলায়। বাকী আটজন কুষ্টিয়া, ঝিনাইদহ, ঢাকা, গোপালগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা। রাজবাড়ীর ১৮ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, গোয়ালন্দের ২ জন, বালিয়াকান্দির ১জন, কালুখালীর ৬ জন রয়েছেন।

নিহতদের পরিবার পাবে আর্থিক সহযোগিতা

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ পাওয়া গেছে। নৌপুলিশ তাদের সুরতহাল করেছে। বিনা ময়নাতদন্তে ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী একজনের বাড়ি দিনাজপুর। ওই মরদেহটি হিমঘরে রাখা আছে। তার স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছে বলে জানা নেই। কাউকে খোঁজ করতেও দেখেননি বা শোনেননি। জেলা প্রশাসনের ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে, কারও স্বজন নিখোঁজ থাকলে যেন যোগাযোগ করে।

যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ইউএনওদের কাছে এ সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে। ইউএনওরা কাজ করছেন। শীঘ্রই যথাসম্ভব তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া যায়। সেটাই তারা দেবেন। অন্য জেলার নিহতদের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে তথ্য পাঠানো হয়েছে। তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠন 

বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসানকে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকী তিনজন হলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), দৌলতদিয়া বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় বাসডুবির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল (বুধবার) থেকেই তারা কার্যক্রম শুরু করেছে। তাদেরকে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় মৃত্যুর কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংকুচিত করা হয়েছে। পুরো জেলাব্যাপী আনন্দের কোনো বিষয় রাখা হয়নি। শুধু যা না করলেই না তা করা হয়েছে। সকালে শহিদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। স্টেডিয়ামে শুধু কুচকাওয়াজ হয়েছে। ডিসপ্লে বা কোনো গান করা হয়নি। খুবই সাধারণভাবে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। খেলাধুলা আনন্দ আয়োজন সব বন্ধ রাখা হয়েছে।

সুমন/মাহফুজ

 

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
ছবি: প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে জুনায়েদ বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মো. আসাদুল্লাহ/আজহার/

কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:২৬ এএম
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এছাড়াও ওই রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক অবরুদ্ধ হয়ে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা, রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে। 

সিরাজ/খাদিজা রুমি/

আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৮ এএম
আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার
নিহত সাত বছর বয়সী শিশু নন্দিনী। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সাত বছর বয়সী শিশু নন্দিনী হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি বিধান চন্দ্র।

বুধবার (১৭ জুন) তাকে ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলাটির দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম তদারকির জন্য মনিটরিং সেল এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রধান আসামি বিধান চন্দ্র ও তার বাবা রনজিত চন্দ্রকে আদালতে হাজির করা হয়। আদালতে বিধান চন্দ্র হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেনি তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত শিশু নন্দিনীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র, তার বাবা রনজিত চন্দ্র এবং মাকে আসামি করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আটটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

এদিকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ ও জেলা প্রশাসনের যানবাহন ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা  করার প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি মামলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যটি জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রাতে নন্দিনীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনও শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। মামলার অগ্রগতি তদারকির জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এদিকে বৃহস্পতিবার নিহত নন্দিনীর পরিবারের সঙ্গে দেখা করতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আদিতমারী সফরে যাওয়ার কথা রয়েছে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।

বকুল/আজহার/

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩
ফরিদপুরের আলফাডাঙ্গার ভেন্নাতলা বাজারে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর বাবুল মোল্লা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্লা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, নুর মিয়ার মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেকানিকের দোকান এবং জাকির মোল্লার কাপড়ের দোকান।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এনকেবি নয়ন/আজহার/

বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শহীদ।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ শীলকূপ ইউনিয়নে মহল্লাপাড়া এলাকা থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ শহীদ (২৭)। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। আহত হয়েছেন আরেক আরোহী আরিফ আবদুল্লাহ (২৫), তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী কালু ফকির পাড়া নাজির হোসেনের পুত্র। 

পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্বে থাকা বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেলসহ কয়েকজন পুলিশ সদস্য একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়।

দায়িত্বরত এসআই জামাল হোসেন জানান, পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও জানান, তারা মোটরসাইকেলটির পিছু নিলেও কিছুদূর যাওয়ার পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়। পরে মোটরসাইকেলটি শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় গিয়ে স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করা হলেও ধাওয়া-পিছু নেওয়া নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হক জানান, পুলিশ চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শফকত হোসাইন চাটগামী/অন্তরা