ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ আম পাড়া নিয়ে ব্যস্ত মৌসুমি শ্রমিকরা মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর, আহত ১০
Nagad desktop

বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পল্লী এলাকার গ্রাহকরা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পল্লী এলাকার গ্রাহকরা
ছবি: খবরের কাগজ

মাগুরাসহ অন্যান্য জেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং ডিজেল সংকট একসঙ্গে দেখা দেওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বিশেষ করে চলতি শুকনো মৌসুমে সেচের ওপর নির্ভরশীল কৃষিজমিগুলোতে সময়মতো পানি সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে, ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের এক ঘণ্টা বন্ধ থাকছে, ফলে সেচ পাম্প ঠিকমতো চালানো যাচ্ছে না। অনেক কৃষক জানান, এভাবে বিদ্যুৎ দিলে পাম্প চালু রাখা সম্ভব হয় না, বারবার চালু-বন্ধ করতে গিয়ে সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।

অন্যদিকে, ডিজেলচালিত পাম্প ব্যবহারকারীরাও বিপাকে। তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় চাহিদামতো তেল না পাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জমিতে সময়মতো পানি না পৌঁছানোয় ফসলের ক্ষতির শঙ্কা বাড়ছে। কৃষকদের দাবি, ঘন ঘন লোডশেডিং না দিয়ে অন্তত টানা ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হলে সেচ কার্যক্রম কিছুটা সহজ হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ২ লাখ ৭০ হাজারের বেশি। প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৬২ থেকে ৬৩ মেগাওয়াট হলেও এর বিপরীতে গড়ে ২০ থেকে ৩২ শতাংশ ঘাটতি রয়েছে। অনেক সময় এই ঘাটতি বেড়ে ৪৫ থেকে ৪৬ শতাংশে পৌঁছায়। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি, সেভাবেই সরবরাহ দিচ্ছি। অনেক গ্রাহক টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার দাবি করছেন, বিশেষ করে সেচের সুবিধার জন্য। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলছি।

অন্যদিকে, মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, তাদের অধীনে জেলায় ৪৩ হাজারের বেশি গ্রাহক রয়েছে এবং চাহিদা প্রায় ১৭ মেগাওয়াট। কিন্তু প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ মেগাওয়াট কম সরবরাহ পাওয়ায় কিছু লোডশেডিং করতে হচ্ছে। শুক্র ও শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই সময় লোড কিছুটা কম থাকে। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে, যা গ্রাহকরাও এখন বুঝতে পারছেন বলে তিনি যোগ করেন।

শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংকটের প্রভাব বেশি পড়ায় পল্লী এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ও জ্বালানি সংকট অব্যাহত থাকলে কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কাসেমুর রহমান/নাঈম

অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬”।

শনিবার ( ৬ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন যে, এই ধরনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে আগামী দিনের দক্ষ ও মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) জনাব মোঃ মাহফুজুল আলম খান।

​তৃণমূলের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আগামী সোমবার (৮ জুন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। যখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে‌। যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের নতুন উদ্দ্যেগ নতুন কুঁড়ি স্পোর্টস। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যেমে তৃণমূল থেকে ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু অ্যাথলেটিক্সের প্রতিভাবানদের তুলে আনা হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্সগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। খেলার মানকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে ক্রিয়া অফিসার সৃজন করা হবে।

আমান/

দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫২ এএম
দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন ইমরান খান। ছবি: খবরের কাগজ

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন। তিনি যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেন ব্যতিক্রমী আয়োজন।  

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে।

নতুন করে আর্জেন্টিনা সমর্থক হওয়া ইমরান খান জানান, প্রতি বিশ্বকাপেই বুকভরা আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়তে থাকে। সেই হতাশা থেকেই তার এই সিদ্ধান্ত।

সংগঠনটির অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রমী ছিল, একজন ব্রাজিল সমর্থকের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

এদিকে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দিনব্যাপী নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে দলের জন্য শুভকামনা জানানো হয়।

পরে বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সবাই। 

পুলক পুরকায়স্থ/অন্তরা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোরাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আ. সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আ. আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) এবং জাহিদ হাসান কাওসার (২১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আসাদুল্লাহ/খাদিজা রুমি/

কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সমুদ্র সৈকতে শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকরা। ছবি: খবরের কাগজ

পর্যটন শহর কক্সবাজারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের লাবনী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কলাতলির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন শত শত ব্রাজিল সমর্থক। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রায় বক্তব্য দেন ব্রাজিল ফুটবল ফ্যানস কক্সবাজারের আয়োজক কানন বড়ুয়া বিশাল, সাংবাদিক ছৈয়দ আলম, জিএম ইকবাল হোসাইন ও অন্যরা।

বক্তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা এবং ব্রাজিল জাতীয় দলের প্রতি গভীর সমর্থনের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দল তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা’ মিশনে সফল হবে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ আয়োজন ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের জন্ম দেয়।

সমুদ্র সৈকত ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং কক্সবাজারের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ-উচ্ছ্বাসের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।

তারেকুর/আমান

শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫১ এএম
শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা
আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল

শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেখলে মনে হবে যেন নীল-সাদা রঙের উৎসব শুরু হয়েছে শহরে। চারদিকে আর্জেন্টিনার পতাকা, সমর্থকদের মুখে প্রিয় দলের স্লোগান আর বিজয়ের প্রত্যাশায় উচ্ছ্বসিত কণ্ঠস্বর। তরুণরাই নন, শিশু-কিশোর থেকে শুরু করে নারী সমর্থকরাও অংশ নেন এই আয়োজনে।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক অংশ নেয়। 

নীল-সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো যানবাহনগুলো শহরজুড়ে তৈরি করে এক উৎসবমুখর আবহ।

আয়োজকরা জানান, ফুটবল কেবল একটি খেলা নয় এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে। নীল-সাদার এই বর্ণিল শোভাযাত্রা যেন প্রমাণ করল, ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অনন্য অনুভূতির নাম আর্জেন্টিনা।

শরীয়তপুরের রাজপথে সেই আবেগ রূপ নিয়েছিল এক উৎসবমুখর আনন্দ মিছিলে। অনেককে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরে, মুখে ও হাতে দলের পতাকার রঙ এঁকে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। কেউ হাতে জাতীয় পতাকা, কেউবা ট্রফি হাতে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝেও ছিল ব্যাপক আগ্রহ। সড়কের পাশে দাঁড়িয়ে অনেকেই এই রঙিন আয়োজন উপভোগ করেন। তাদের অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে মোটরসাইকেলে শান্তিনগর এলাকা থেকে এসেছেন বাঁধন। তিনি বলেন, ‘প্রতি বিশ্বকাপের সময় হলে আমরা দলের প্রতি ভালোবাসা জানিয়ে শোভাযাত্রায় অংশ নিই। এবার আমি আমার ছোট মেয়ে ও দুই ভাই-বোনকে নিয়ে এসেছি। আমি চাই ওরা আর্জেন্টিনা সম্পর্কে জানুক। এটা আমাদের আবেগ আর চেতনা।’

ভালোবাসার দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে মুখে নীল-সাদা রঙের আঁকিবুঁকি আর হাতে প্রিয় দলের পতাকা নিয়ে শোভাযাত্রায় হাজির হন তরুণ নাদিম। প্রিয় দলের প্রতি তার আবেগ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্লোগানে স্লোগানে তিনি মাতিয়ে রাখেন আশপাশের সমর্থকদেরও। 

যেন তার প্রতিটি পদক্ষেপ আর উচ্ছ্বসিত হাসি বলে দিচ্ছিলো আর্জেন্টিনা শুধু একটি দল নয়, তার হৃদয়ের গভীরে লালিত এক ভালোবাসার নাম।

নাদিম বলেন, ‘খেলা হয় বিদেশের মাটিতে। তবে আমরা আমাদের দলের প্রতি ভালবাসা রেখে এই আনন্দ মিছিলে সামিল হয়েছি। বিশ্ববাসী দেখুক, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটুকু ভালোবাসে। মোটকথা আমাদের জেলায় যে এত আর্জেন্টাইন ভক্ত আছে, এই মিছিল না দেখলে মানুষ বুঝবেন না।’

শুধু তরুণরাই নন, শোভাযাত্রায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছেন মেয়েরাও। নীল-সাদা পোশাক, মুখে প্রিয় দলের রঙ আর হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে তারা যোগ দেন আনন্দমিছিলে। 

তাদের উচ্ছ্বাস, হাসিমুখ আর প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে আরও বর্ণিল করে তোলে। এখানে আসা একজন তরুণী বৃষ্টি রানী সরকার। তিনি বলেন, ‘আমি মেসিকে অনেক পছন্দ করি। বিশেষ করে তার খেলা দেখে অনুপ্রাণিত হই। আমাদের পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমি সেই ভালবাসা থেকে আজ এই মিছিলে অংশ নিয়েছি। আমরা আশাবাদী, এবারো বিশ্বকাপ আর্জেন্টিনা অর্জন করবে। জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।’

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আয়োজক সুজন মোল্লা বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা আর্জেন্টিনার সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছি। কয়েক শ মোটরসাইকেল আর ট্রাকের বহর ছিল। আমরা শান্তিপূর্ণভাবে আয়োজনটি শেষ করেছি। আমরা শরীয়তপুরবাসী আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের জন্য শুভকামনা জানাই।’

বিধান অনি/তামান্না রুপা/